গত রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৮

সারাদেশে রবিবার রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আটজন নিহত হয়েছেন। রাজশাহী, যশোর, নরসিংদী, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও টাঙ্গাইলে এ ঘটনা ঘটে। যশোর: পুলিশ বলেছে, মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে তিনজন মারা যান। সোমবার সকালে তাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। টাঙ্গাইল: ঘাটাইলে র‌্যাব-১২ এর সঙ্গে একদল মাদক ব্যবসায়ীর গুলি বিনিময় হয়। এতে মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদ গুলিবিদ্ধ হন। তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। রাজশাহী: বেলপুকুর থানার ছোট জামিরা এলাকায় র‌্যাব-৫ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। তাকে গুলিবিদ্ধাবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে বিপুল…

Read More

প্রধানমন্ত্রীর সঙ্গে খুলনার মেয়রের সাক্ষাত

ঢাকা, ২১ মে : খুলনার নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন। তিনি আওয়ামী লীগের বিজয়ে দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলের তৈরী নৌকা দিয়ে শুভেচ্ছা জানান। রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে নবনির্বাচিত মেয়র প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় অন্যান্যের মধ্যে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শেখ হেলাল এমপি এবং দলের কেন্দ্রীয় ও খুলনার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ মে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হওয়ায় নবনির্বাচিত মেয়র এবং খুলনাবাসীকে অভিনন্দন জানান।…

Read More

রাজধানীতে অনেক এলাকায় জ্বলছে না চুলা!

শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। গতকাল বৃহস্পতিবার রাতে এশার পর তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় পবিত্র এই মাসের আনুষ্ঠানিকতা। আর আজ শুক্রবার ভোরে সাহরি খেয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা তাঁদের প্রথম রোজার রাখার নিয়ত করেছেন। রাজধানীজুড়ে সাধ্যমতো আয়োজনে সাহরি খাওয়ার আয়োজন করেছেন নগরবাসী। তবে মধ্যরাতে নগরীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকটে সাহরি তৈরিতে দুর্ভোগের কথা বলেছেন গৃহিণীরা। রাজধানীতে ভুক্তভোগী সোহেল একা নন, তার মতো হাজার হাজার মানুষ রমজানের প্রথম দিনে তীব্র গ্যাস সঙ্কটের কারণে রান্না করা নিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। গ্যাস সঙ্কটের কারণে রান্না করতে না পেরে কেউ কেউ বাইরের রেস্টুরেন্ট…

Read More

সব মামলায় জামিন ব্যতীত খালেদার মুক্তি অনিশ্চিত’

নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, কেবলমাত্র জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেলেই খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হতে পারবেন না। তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। তাকে সেগুলো থেকেও জামিন নিতে হবে। সব মামলায় জামিন নেয়া ছাড়া খালেদা জিয়া কখনোই কারাগার থেকে মুক্ত হতে পারবেন না। আজ শুক্রবার সকালে মাদারীপুরে অসহায় ও দুস্থদের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। নৌ পরিবহনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার অপরাধ অনেক। তিনি এতিমদের টাকা আত্মসাৎ করেছেন, অন্যদিকে মানুষ পুড়িয়ে-পিটিয়ে হত্যা করেছেন। এমনকি গাড়িতে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করেছেন। ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠানে…

Read More

দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল পত্রিকার বিজ্ঞাপন কর্মকর্তার

রাজধানীর যাত্রাবাড়ী শনির আখড়ায় মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের উপরে বাসের ধাক্কায় ঢাকা ট্রিবিউন  বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা নাজিম উদ্দিন (৩২) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নাজিম উদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাজিম উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা এক পথচারী মো. রাসেল বলেন, যাত্রাবাড়ী শনির আখড়া থেকে মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন নাজিম উদ্দিন। তার পাশে আমার মোটরসাইকেলও ছিল।তার…

Read More

মিডিয়াকে নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, ১৮ মে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সব কিছু নেতিবাচক লেখার ধারণা থেকে বের হয়ে আসতে মিডিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দেশের কল্যাণে যা কিছু তা ইতিবাচক লেখনির মাধ্যমে তুলে ধরা উচিত। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে সরকারের বিরুদ্ধে না লিখলে কোন মিডিয়া টিকে থাকতে পারে না। আমাদেরকে এই অসুস্থ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে এবং কোন রকম ভীতি ও পক্ষপাতিত্ব ছাড়াই সত্য তুলে ধরতে হবে। আমরা দেশের জন্য কোন কিছু করলে তা যথাযথভাবে প্রকাশ করা উচিত। এটা আমার বা আমার দলের স্বার্থে নয় বরং…

Read More

রাজশাহীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

রাজশাহীর অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী আবুল হাসান ওরফে হাসান ঘাটিয়াল র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এসময় অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাতে মহানগরীর ৫ নম্বর ওয়ার্ডের কাশিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এসএম আশরাফুল ইসলাম জানান, ভারত থেকে ফেনসিডিলের চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২ টার দিকে র‌্যাবের একটি অপারেশন দল অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা বস্তায় করে ভারত থেকে ফেনসিডিল নিয়ে আসছিল। মাদক ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। এ সময় র‌্যাবও পাল্টা গুলি…

Read More

জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিত করুন : পুলিশের প্রতি প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রত্যাশা অনুযায়ী তাদের সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা দেখতে চাই, আমাদের দেশের জনগণ পুলিশের কাছ থেকে যথাযথ সেবা পাচ্ছে এবং এই লক্ষ্যে আমরা একটি চৌকষ, পেশাদার ও জনবান্ধব পুলিশ সার্ভিস গড়ে তোলায় প্রতিশ্রুতিবদ্ধ।’ মঙ্গলবার সকালে রাজশাহীর সারদাহে ৩৫তম বিসিএস ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘মানুষ বিপদের সময় পুলিশের কাছে সাহায্যের জন্য আসে। তাই সেবা ও মানবিক আচরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জনে সচেষ্ট থাকবেন।’  প্রধানমন্ত্রী প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের…

Read More

তিন অধিদফতরে নতুন মহাপরিচালক

সরকার নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে খাদ্য অধিদফতর, যুব উন্নয়ন অধিদফতর ও স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত্র আদেশ জারি করা হয়। আদেশে খাদ্য অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন এই অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. আরিফুর রহমান অপু। বিসিএসআইআর-এর চেয়ারম্যান মো. ফারুক আহমেদকে যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম জাহেদুল করিমকে স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে।

Read More

চাঁদ দেখা যায়নি, শুক্রবার রোজা শুরু

বাংলাদেশের আকাশে বুধবার কোথাও পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি। তাই আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে রোজা। শুক্রবার রোজা রাখার মধ্য দিয়ে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান শুরু করবেন ধর্মপ্রাণ মুসল্লীরা। এই প্রেক্ষিতে, আগামী ১২ জুন দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। সভাশেষে ধর্মমন্ত্রী দেশবাসীকে রমজানের শুভেচ্ছা এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছেন। বুধবার দেশের কোথাও রমজানের চাঁদ…

Read More