ঈদুল আজহায় বাড়ি ফিরতে অনেকে ‘যুদ্ধ’ করে বাসের অগ্রিম টিকিট পেয়েছেন। আবার অনেকে চেষ্টা করেও যোগাড় করতে পারেননি সেই কাঙ্ক্ষিত টিকিট। তাই ঈদে বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেকে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, বাসের টিকিট কম, কিন্তু চাহিদা বেশি। সবাইকে এত টিকিট দেওয়া সম্ভব না। অগ্রিম টিকিট যা ছিল, তা ইতোমধ্যে বিক্রি করা হয়েছে। তবে যাত্রীরা অভিযোগ করেছেন, মূলত বেশি মুনাফার আশায় নির্দিষ্ট পরিমাণ টিকিট মজুদ রেখেছে বাস কাউন্টারগুলো। সেটা ঈদের দুই দিন আগে বেশি দামে বিক্রি করা হবে। কারণ ঈদের আগে পরিবহন পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে বেশি দামে…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
চাঁদ দেখা গেছে সৌদি আরবে, ২০ আগস্ট পবিত্র হজ্ব
সৌদি আরবে পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২০ আগস্ট পবিত্র হজ্ব। সৌদি আরবের সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে, আজ রবিবার ১২ আগস্ট আরব দেশগুলোতে শুরু হবে জিলহজ্ব মাস। এ তথ্য জানায় আরব নিউজ। আগামী ২১ আগস্ট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশে ২২ আগস্ট ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, হজ্বের অংশ হিসেবে হাজীরা ১৮ আগস্ট সন্ধ্যার পর মক্কা থেকে মিনা’র উদ্দেশ্যে রওয়ানা হবেন। ১৯ আগস্ট সারাদিন মিনাতে অবস্থান করে সেদিন রাতে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করবেন। ২০ আগস্ট আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের…
Read Moreসড়কে অনিয়ম বরদাশত করা হবে না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনে তৃতীয়পক্ষ প্রবেশ করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল। দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিচার নিশ্চিত করা হবে। রবিবার সকাল ১০টার দিকে রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নিকটে আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর প্রধানমন্ত্রী তার অঙ্গীকার অনুযায়ী এই আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। প্রধানমন্ত্রী এ ভিত্তিপ্রস্তুর স্থাপনের পর প্রকল্পের ওপর একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়। ওভারটেকিংসহ ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে সড়কে দুর্ঘটনা ঘটে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ড্রাইভারদের…
Read Moreবিএনপি নিয়ে আওয়ামী লীগ আতঙ্কিত নয় : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ আতঙ্কিত নয়। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে কোনো রাজনৈতিক সংকটের সৃষ্টি হলেও সরকার গৃহীত কোনো প্রকল্পের কাজ বন্ধ থাকবে না। শনিবার সকালে রাজধানীর কাওলায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ পরিদর্শন করে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। বলেও জানান ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, ‘বাড়ি দখলে রাখতে চেয়েছে, সেই ভুয়া ব্যারিস্টারের কথায় বাংলাদেশের তরুণরা বিভ্রান্ত হবে না। ৯ বছরের ৯ মিনিটও রাস্তায় দাঁড়াতে পারেনি বিএনপি। আন্দোলন করতে পারেনি। কোটার ওপর ভর করে থাকতে পারেনি, ছাত্রছাত্রীদের ওপর…
Read Moreপঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা থাকছে না
জাতীয় শিক্ষানীতির আলোকে দেশের প্রাথমিক শিক্ষাস্তর অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হচ্ছে। ফলে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আর থাকছে না। অর্থাৎ অষ্টম শ্রেণিতে সমাপনী পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। বুধবার শিক্ষা বিষয়ক সাংবাদিকদের নব গঠিত সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন, বাংলাদেশ (ইরাব)’ এর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। ২০০৯ সালে পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক সমাপনী পরীক্ষা চালু করে সরকার। কিন্তু শুরু থেকেই কোমলমতি শিশুদের এই পাবলিক পরীক্ষা বন্ধের দাবি জানিয়ে আসছেন শিক্ষা সংশ্লিষ্টরা। যার…
Read Moreবঙ্গবন্ধুর খুনিদের বিচার না করে জিয়া তাদের পুরস্কৃত করেছেন : শিল্পমন্ত্রী
ঝালকাঠি, ১১ আগস্ট : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, ‘জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বিচার না করে তাদের পুরস্কৃত করেছিলেন।’ আজ শুক্রবার সন্ধ্যায় ঝালকাঠির নলছিটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। পৌরসভা চত্বরে উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ স্থানীয় নেতৃবৃন্দ। শিল্পমন্ত্রী আমির…
Read Moreবঙ্গবন্ধুর খুনিদের বিচার না করে জিয়া তাদের পুরস্কৃত করেছেন : শিল্পমন্ত্রী
ঝালকাঠি, ১১ আগস্ট : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, ‘জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বিচার না করে তাদের পুরস্কৃত করেছিলেন।’ আজ শুক্রবার সন্ধ্যায় ঝালকাঠির নলছিটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। পৌরসভা চত্বরে উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ স্থানীয় নেতৃবৃন্দ। শিল্পমন্ত্রী আমির…
Read Moreপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ঢাকা, ১১ আগস্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সন্ধ্যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের চেয়ারপার্সন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। এ সময় ট্রাস্টের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় ট্রাস্টের সমাজকল্যাণমূলক কর্মকান্ড এবং অন্যান্য প্রকল্প দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। ব্যবস্থাপনা কমিটির সভায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের রক্ষণাবেক্ষণের বিষয় নিয়েও আলোচনা হয়। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে একটি শোক প্রস্তাব গৃহীত হয়।
Read More১৬ আগস্টের মধ্যে পোশাকশ্রমিকদের বোনাস দেয়ার নির্দেশ
আগামী ১৬ আগস্টের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের ঈদের বোনাস দেয়ার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু। বৃহস্পতিবার সচিবালয়ে পোশাক কারখানার জন্য গঠিত ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর-কমিটির সভায় তিনি এ নির্দেশনা দেন। মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, ‘শ্রমিকদের জুলাই মাসের বেতন আগস্টের ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। বোনাস দিতে হবে ১৬ অগাস্টের মধ্যে। এছাড়াও শ্রমিকদের চলতি মাসের বেতন ১৯ আগস্টের মধ্যে পরিশোধ করতে হবে।’ ঈদকে সামনে রেখে পর্যায়ক্রমে শ্রমিকদের ছুটি দিতে বলা হয়েছে জানিয়ে মুজিবুল হক বলেন, ঈদুল ফিতরের আগে নেয়া সভার সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন হওয়ায় শ্রমিক…
Read More১৯৭০ এর ১৪ নভেম্বর ভোলার জলোচ্ছ্বাস দুর্গত মানুষের কাছে ছুটে গিয়েছিলেন বঙ্গবন্ধু
পিরোজপুর, ৯ আগস্ট : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৪ থেকে ১৯৭৩ পর্যন্ত ৭ বার পিরোজপুরে রাজনৈতিক কর্মসূচীতে যোগ দিতে এলেও নিভৃত পল্লী মাটিভাঙ্গার বিশাল জনসভার খবরটি অনেকটাই স্মৃতির আড়ালে চলে গেছে। ১৯৭০ সালের ১৪ নভেম্বর সে সময়ের পিরোজপুর মহাকুমার নাজিরপুর থানার মাটিভাঙ্গা কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় বঙ্গবন্ধু প্রধান অতিথির ভাষণ দিয়েছিলেন। বঙ্গবন্ধুর টুুঙ্গিপাড়ার বাড়ি থেকে অনতি দূরে মধুমতি নদীর দক্ষিণ তীরে অবস্থিত এ কলেজের মাঠে সেদিন তিল ধারনের ঠাঁই ছিল না। সে অঞ্চলে তখন রাস্তা ঘাট না থাকলেও পায়ে হেঁটে নৌকায় চড়ে লাখো…
Read More