ঋণ খেলাপি ও অর্থপাচারকারীদের তালিকা প্রকাশে হাইকোর্ট নির্দেশ

  গত ২০ বছরের ব্যাংকের ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রস্তুত করে তা দাখিলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে বিগত বছরগুলোতে ব্যাংকিং খাতে কী পরিমাণ অনিয়ম ও দুর্নীতি হয়েছে- তা নির্ণয়ে একটি শক্তিশালী কমিশন গঠনে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ…

Read More

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত : গৃহায়নমন্ত্রী

 রাষ্ট্রপতির ভাষণের জন্য আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর যোগ্য ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে বিশ্বে বাংলাদেশকে আজ এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। গত ৩ ফেব্রুয়ারি সংসদে রাষ্ট্রপতির ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর এ আলোচনা শুরু হয়। ওই দিন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে সরকারি দলের সদস্য আ স ম ফিরোজ তা সমর্থন করেন। গত ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম ও বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল…

Read More

নৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারের সাক্ষাৎ

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. আদার্শ সোয়াইকা আজ বুধবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে তার সচিবালয়স্থ দফতরে সাক্ষাত করেন। সাক্ষাৎ কালে তারা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

Read More

প্রধানমন্ত্রী জার্মান সফরে যাচ্ছেন আগামীকাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম বিদেশ সফর। দেশে ফেরার পথে তিনি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। প্রধানমন্ত্রীর অফিসের একজন মুখপাত্র বলেন, দেশ দুটিতে ছয় দিনের সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির মিউনিখে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিবেন। এছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি প্রতিরক্ষা প্রদর্শণীতে যোগ দিবেন। তিনি মধ্যপ্রাচ্যের দেশটির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকও করবেন। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আগামীকাল সকালে ঢাকা…

Read More

বিএনপি কি অতীত ভুলে গেছে, প্রশ্ন কাদেরের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০০১ সালে জাতীয় নির্বাচনের পর সাদেক হোসেন খোকা যখন ঢাকা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। ওই নির্বাচনে ১০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেননি। বিএনপি কি তাদের অতীত ভুলে গেছে? সোমবার বিকেলে নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কেয়ামতের দিন পর্যন্ত বিএনপি অভিযোগ করবে। কারণ বিএনপি যখন দেখে নির্বাচনে জেতার সম্ভাবনা নেই, তখন তারা তখন একতরফা নির্বাচনের অভিযোগ করে। ২০০১ সালে জাতীয় নির্বাচনের পর…

Read More

বিজিবি-এলাকাবাসী সংঘর্ষে ২ পথচারী নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে দুই পথচারী নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, রহরমপুর গ্রামের মাহাবুব আলী ছয় মাস আগে একটি গরু কিনে আনেন। আজ মঙ্গলবার সকালে সেই গরু স্থানীয় যাদুরানী বাজারে বিক্রি করার জন্য বাড়ী থেকে বের হন। এ সময় বেতনা ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারতীয় গরু মনে করে ক্যাম্পে গরুটি নিয়ে যাওয়ার জন্য মাহাবুবের কাছ থেকে ছিনিয়ে নিতে গেলে মাহাবুবের পরিবার ও এলাকাবাসীর সাথে সংঘর্ষ বাধে। এ সময় বিজিবি সদস্যরা গুলি ছুড়লে যাদুরানী বাজারের উদ্দেশে আসা…

Read More

বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে তুরাগ নদীতে ৭টি ভাসমান ব্রীজ নির্মাণ করেছে সেনাবাহিনী

বিশ্ব ইজতেমা উপলক্ষে আগত মুসুল্লিদের যাতায়াতের সুবিধার্থে তুরাগ নদীর উপর বিভিন্ন দৈর্ঘ্যর ৭টি ভাসমান ব্রিজ স্থাপন করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে গত ৪ ফেব্রুয়ারি থেকে সেনাবাহিনীর সদস্যরা ইজতেমা এলাকায় ক্যাম্প স্থাপন করে জনকল্যাণমূলক কাজ শেষ করে। এসব ভাসমান ব্রিজের কাজ শেষ করেন। আজ আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে উল্লেখ্য করা হয়, যে কোন জাতীয় প্রয়োজনে সেনাবাহিনী সবসময় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জনকল্যাণমূলক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও সেনাবাহিনীর পক্ষ থেকে…

Read More

খুব দ্রুত নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন জারি করা হবে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ বলেছেন, খুব দ্রুত নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন জারি করা হবে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মোরশেদ আলমের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নবম ওয়েজবোর্ডের সুপারিশ পর্যালোচনার জন্য বর্তমান সরকারের মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হয়েছে। এই কমিটি ইতোমধ্যে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে এবং আইন মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছে। তিনি বলেন, ‘আমরা আশা করছি, খুব দ্রুত নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন জারি করে এটি…

Read More

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আনসার, ভিডিপিকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে সতর্ক থাকার পাশাপাশি একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র একাডেমিতে বাহিনীটির ৩৯তম জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে। ’ প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের নির্দেশ দেন। শেখ হাসিনা বলেন, ‘দেশের বৃহত্তম বাহিনীর হিসেবে…

Read More

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার ২৪ ঘন্টাই প্রস্তুত রয়েছে : ত্রাণ প্রতিমন্ত্রী

যেকোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকার ২৪ ঘন্টাই প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। রবিবার সকালে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপিতে) পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের চাঁপ জনিত ঘাঁ প্রতিরোধ বিষয়ক একটি আর্ন্তজাতিক সেমিনারে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বিশ^ ইজতেমা উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার ইজতেমা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে যেকোন দুর্যোগ মোকাবেলায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিমন্ত্রী এসময় আরও বলেন বাংলাদেশের সকল দলের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রয়েছে…

Read More