পাটকল শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

০২ এপ্রিল ,২০১৯(বিবিনিউজ): জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে আগুন জ্বালিয়ে অবরোধ করে আমিন জুট মিলের শ্রমিকেরা। ।জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে আগুন জ্বালিয়ে অবরোধ করে আমিন জুট মিলের শ্রমিকেরা। এ সময় দুর্ভোগে পড়ে স্কুল ও অফিসগামী মানুষ। মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা ও হাফিজ জুট মিলস এলাকায় মহাসড়ক অবরোধ করেছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল আটটায় মিছিল নিয়ে শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসে পড়েন। সেখানে বক্তব্য দেন শ্রমিক নেতারা। অবরোধের সময় দুটি স্থানে সীতাকুণ্ড থানা-পুলিশ, শিল্প-পুলিশ চট্টগ্রামের বিপুলসংখ্যক পুলিশ সদস্যও অবস্থান…

Read More

চক্রাকারে চলছে বাস, নেই ঝামেলা নেই বাগবিতণ্ডা

০২ এপ্রিল, ২০১৯(বিবিনিউজ):নির্দিষ্ট গন্তব্যে যেতে যাত্রীরা লাইনে দাঁড়িয়ে ধানমন্ডি চক্রাকার বাসে উঠছেন। ‘ভাড়া দেন, ভাড়া দেন’—বলে হাঁকডাক নেই। ভাড়া নিয়ে বাহাস বা বাগবিতণ্ডা নেই। টিকিট কেটে উঠতে হবে। হালকা মেজাজে গল্প করতে করতেই গন্তব্যে নামছেন যাত্রী। নামার সময় চালক সড়কের পাশে বাস থামিয়ে নিজেই দরজা খুলে দিচ্ছেন। সদ্য চালু হওয়া ধানমন্ডি চক্রাকার বাস সার্ভিসের এই চিত্র। সেবা নিয়ে যাত্রীরা সন্তুষ্ট, তবে মান ধরে রাখার ওপর জোর দেন তাঁরা। বেলা দুইটা। ধানমন্ডির পুরোনো ১৫ নম্বরে লাল-সবুজ ছাতার নিচে চেয়ার-টেবিল পাতা একটি অস্থায়ী কাউন্টারে একজন টিকিট বিক্রি করছেন। আরেক সহযোগী সায়েন্স ল্যাব,…

Read More

মন্ত্রিসভায় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ার নীতিগত অনুমোদন

২ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : মন্ত্রিসভা সোমবার গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৯ এর খসড়ার নীতিগত অনুমোদন করেছে। ‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৯ এটা একেবারে হুবহু রাজশাহীর উন্নয়ন কর্তৃপক্ষ আইনের আদলে তৈরী করা। এখানে নতুনত্ব কিছু নাই। রাজশাহীর উন্নয়ন কর্তৃপক্ষ আইনটাকেই এখানে কপি করা হয়েছে, বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রস্তাবিত আইনে কতগুলো কর্মকান্ডকে অপরাধ বলে চিহ্নিত করা হয়েছে। যেমন-ইমারত নির্মাণ, জলাধার খনন, উঁচু ভূমি সংক্রান্ত যে বিধি নিষেধ অন্য আইনে রয়েছে সেটা…

Read More

ত্রুটিপূর্ণ বহুতল ভবন সনাক্ত করতে রাজউকের অভিযান শুরু

২ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : রাজধানীর অধিক ঝুঁকি ও ত্রুটিপূর্ণ বহুতল ভবন সনাক্ত করতে অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার সকাল থেকে রাজউকের ৮টি জোনে সংস্থাটির ২৪টি টিম এ অভিযান শুরু করে। রাজউকের বিভিন্ন জোনের অথোরাইজড অফিসার, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকের সমন্বয়ে এ অভিযান চালানো হয়েছে। রাজউকের পরিচালক (প্রশাসন) ও জোন-৬ (মতিঝিল, ভুলতা)-এর অথরাইজড অফিসার খন্দকার অলিউর রহমান এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকাল ১০টা থেকে রাজউকের এ অভিযান শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে। রাজধানীর দৈনিক বাংলা এলাকায় তথ্য সংগ্রহ…

Read More

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ মোকাব্বির খান সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান

২ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩০ সিলেট-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান এমপি শপথ নিয়েছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ সংসদ ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী , হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহবুব আরা বেগম গিনি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, আবদুল লতিফ, আবদুস সোবহান গোলাপ এবং আব্দুস সালাম মুর্শেদী উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে মোকাব্বির খান এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ…

Read More

০১ এপ্রিল ২০১৯(বিবিনিউজ):বনানীতে আগুনে ক্ষতিগ্রস্ত এফ আর টাওয়ার থেকে কাচ ভেঙে পড়েছে রাস্তায়। ঢাকার বনানীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এফ আর টাওয়ারের সামনের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ। তবে আরেক পাশের সড়ক দিয়ে যান চলাচল করছে। ক্ষতিগ্রস্ত ভবনটির কাচ ভেঙে নিচে পড়তে দেখা গেছে। পুলিশ ভবনের সামনে কাউকে দাঁড়াতে দিচ্ছে না। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পথচারী ও গাড়ি চলাচলের জন্য ভবনটির সামনে ও পেছনের ফুটপাত ও রাস্তায় পুলিশের উদ্যোগে লোহার দণ্ড ও টিন দিয়ে ছাউনি তৈরির কাজ চলছে। দুপুর ১২টার দিকে এফ আর টাওয়ারের ভাঙা কাচ মাটিতে পড়ে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সকাল সাড়ে…

Read More

ভবন নির্মাণে বিল্ডিং কোড কঠোরভাবে মানার নির্দেশনা প্রধানমন্ত্রীর

০১ এপ্রিল ২০১৯(বিবিনিউজ):অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতি রোধে উচ্চ ভবনের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের পরিদর্শনের ভিত্তিতে ছাড়পত্র দেওয়া, নিয়মিত পরিদর্শন করে প্রতিবছর নবায়নের ব্যবস্থা রাখাসহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। একই সঙ্গে মন্ত্রিসভা বনানীর এফ আর টাওয়ারের আগুনে নিহত ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করেছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান। প্রধানমন্ত্রীর নির্দেশনার মধ্যে আরও আছে ভবন নির্মাণে বিল্ডিং কোড কঠোরভাবে মানা, অন্তত তিন মাস পরপর উঁচুতলা ভবনে ফায়ার সার্ভিসের মহড়া দেওয়া, আগুন লাগার পর ধোঁয়া নিয়ন্ত্রণে আরও…

Read More

অগ্নিকান্ড ও ভূমিকম্পসহ যেকোনো দুর্যোগে হাসপাতালগুলোর জরুরি প্রস্তুতি মোকাবেলা ও করণীয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত

১ এপ্রিল ২০১৯ (বিবিনিউজ) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অগ্নিকান্ড ও ভূমিকম্পসহ যেকোনো দুর্যোগে হাসপাতালগুলোর জরুরি প্রস্তুতি মোকাবেলা ও করণীয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিএসএমএমইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। আজ (সোমবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের ডা. মিল্টন হলে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো: শহীদুল্লাহ সিকদার। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর…

Read More

সুদের হার কমান, সময়মত ঋণ পরিশোধ করুন : প্রধানমন্ত্রী

১ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদের হার এক অংকে নামিয়ে আনতে ব্যাংক মালিকদের প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করার পাশাপাশি ব্যবসায়ীদেরকে সময় মতো ঋণ ও এর সুদ পরিশোধের অনুরোধ জানিয়েছেন। তিনি রবিবার প্রথমবারের মতো বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় শিল্প মেলা-২০১৯ এর উদ্বোধনকালে বলেন, ‘ব্যাংক ঋণের সুদ হার এক অংকে নামিয়ে আনার জন্য আমরা ব্যাংক মালিকদের তাদের আকাঙ্খা অনুযায়ী কিছু সুযোগ সুবিধা দিয়েছি। কিন্তু সব ব্যাংক নয় মাত্র কয়েকটি ব্যাংক সুদের হার ৯ শতাংশে কমিয়ে এনেছে।’ তিনি বলেন, ইতোপূর্বে সরকার তার ৭০ ভাগ টাকা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে…

Read More

১০টি শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

১ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ): প্রশ্নপত্র ফাঁসসহ সব ধরনের অব্যবস্থাপনা রোধে কঠোর পদক্ষেপের মধ্য দিয়ে আজ সোমবার ১০টি শিক্ষা বোর্ডে একযোগে ২০১৯ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষামন্ত্রণালয় সূত্র জানায়, এবার দেশের ৯ হাজার ৮১টি প্রতিষ্ঠানের ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী পরীক্ষার আসনে বসছে। এরমধ্যে ছাত্র ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ জন এবং ছাত্রী ৬ লাখ ৮৭ হাজার ৯ জন। ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি পরীক্ষায় মোট অংশ নিচ্ছে ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭জন। এরমধ্যে ছাত্র ৫ লাখ ৭৩ হাজার ৮১২ জন এবং ছাত্রী…

Read More