যুবসমাজকে দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিটি জেলায় দেওয়া হবে এআই প্রশিক্ষণ : সাভারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

শেখ এ কে আজাদ,সাভার ,২০ মে, ২০২৬ (বিবিনিউজ ): যুবসমাজকে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেছেন, বর্তমান সরকার তরুণ প্রজন্মের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে। আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় যুবকদের প্রস্তুত করতে প্রতিটি জেলার যুব প্রশিক্ষণ সেন্টারে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।​আজ (বুধবার) ঢাকার সাভারে অবস্থিত জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত ‘যুব সমাবেশ-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ​স্বাধীন মত প্রকাশ ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান। ​প্রতিমন্ত্রী বলেন, “দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা…

Read More

শেখ হাসিনার সাহস থাকলে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করুন: সমাজকল্যাণ মন্ত্রী

ষ্টাফ রিপোর্টার,২০ মে, ২০২৬ (বিবিনিউজ ): সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন,”শেখ হাসিনার বুকে সাহস থাকলে দেশে ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করুন এবং আইনের মুখোমুখি হোন। তাহলে বুঝবো তিনি কেমন বাপের বেটি। আমরাও এটিই চাই।”আজ বুধবার (২০ মে) ঢাকার সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় ‘বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্প এলাকা পরিদর্শন ও পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।সাবেক প্রধানমন্ত্রীর সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, “উনি যেভাবে পালিয়ে গেছেন, এরপর তিনি কীভাবে…

Read More

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

২০ মে, ২০২৬ (বিবিনিউজ ): প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।তিনি বলেন, ‘শৃঙ্খলার সামান্য ঘাটতিও জনমনে আস্থার সংকট তৈরি করতে পারে।’ প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের মাধ্যমে আনসার-ভিডিপি ভবিষ্যতে একটি প্রযুক্তিনির্ভর মানবিক ও সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। প্রধানমন্ত্রী বলেন, ‘যে কোনো দেশেই যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য ‘চেইন অব…

Read More

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

১৯ মে, ২০২৬ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। তিনি বলেন, ‘সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয় বরং জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। আমাদের লক্ষ্য একটি দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।’ প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর উদ্বোধন শেষে এ কথা বলেন। তারেক রহমান বলেন, ‘আজ থেকে হয়তো ১শ’ বছর আগে, যে জমির মালিক ছিলেন মাত্র একজন। সময়ের পরিক্রমায়…

Read More

এনইসি সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

১৮ মে, ২০২৬ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর সভায় সভাপতিত্ব করছেন। আজ সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। সভা চলবে বেলা ১টা পর্যন্ত। জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর সভা শেষে ‘সংবাদ সম্মেলন’ অনুষ্ঠিত হবে।

Read More

সাভার বিপিএটিসিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,সাভার,১৮ মে, ২০২৬ (বিবিনিউজ) :প্রশাসনের কোন কর্মকর্তা দলীয় পরিচয় দিয়ে বক্তব্য দিলে সরকার বা সরকারের নীতির সাথে কোন সম্পর্ক নেই এটি তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। রাতে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসিতে) ৭৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, সরকার তিন মাসে যে জিনিসটিকে গুরুত্ব দিয়েছে যত উচ্চ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের বদলি বা পদোন্নতি করা হয়েছে সকল ক্ষেত্রে সততা দক্ষতা ও মেধাকে গুরুত্ব দেওয়া হয়েছে…

Read More

বাইকের অগ্রিম কর প্রত্যাহারের দাবিতে সাভারে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত

শেখ এ কে আজাদ,সাভার,১৭ মে, ২০২৬ (বিবিনিউজ) : ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের ওপর নতুন করে অগ্রিম আয়কর বা আরোপের প্রস্তাব পুনর্বিবেচনা ও তা প্রত্যাহারের দাবিতে ঢাকার সাভারের মহাসড়কে শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাধারণ মোটরসাইকেল ব্যবহারকারীরা।আজ ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা ইউটার্ন সংলগ্ন শহীদ ইয়ামিন চত্বরে ‘সকল বাইকারের’ ব্যানারে এই মানব বন্ধনের আয়োজন করা হয়। এতে সাভার ও এর আশেপাশের অঞ্চলের বিপুল সংখ্যক ক্ষুব্ধ ও উদ্বিগ্ন মোটর সাইকেল মালিক ও চালক অংশ নেন। এ সময় আন্দোলনরত বাইকারদের হাতে”বাইক থামালে শুধু মানুষ থামে না, থেমে যায় কাজের গতি”, “আয়কর সীমার নিচে…

Read More

সাভার ট্যানারীতে শিল্পমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার,১৬ মে, ২০২৬ (বিবিনিউজ) :চামড়া শিল্প রপ্তানিতে একটি সম্ভাবনাময় ছিল তা এখনো আছে বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির । আজ ঢাকার সাভারের হেমায়েতপুর এর হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। এর আগে তিনি বিসিক শিল্প নগরীর অফিসে বিভিন্ন ট্যানারি মালিকদের সাথে মতবিনিময় সভা করেন।এসময় তিনি আরো বলেন, হাজারীবাগ থেকে যে উপায়ে সাভারে চামড়া শিল্প হস্তান্তর করা হয়েছে সেই উপায়ে এই শিল্পকে অবহেলা করা হয়েছে, সেই জন্য চামড়া শিল্প তার কাঙ্খিত পথে আগায়নি বিগত বছরগুলোতে…

Read More

কোরবানির ঈদে পশুর সংকট হবে না: সাভারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

ষ্টাফ রিপোর্টার,১৪ মে, ২০২৬ (বিবিনিউজ) : আসন্ন কোরবানির ঈদে দেশে পশুর কোনো সংকট হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লেকে মাছের পোনা অবমুক্তকরণ এবং সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন,”বাংলাদেশ বর্তমানে মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। আমাদের খামারিরা এখন আধুনিক পদ্ধতিতে পশু লালন-পালন করছেন। এবারের ঈদে প্রায় এক কোটি গরু, মহিষ ও ভেড়া কোরবানি হতে পারে। দেশের বাইরে থেকে পশু আমদানির কোনো প্রয়োজন নেই।”ভারত থেকে অবৈধ পথে গরু আসা রোধে সরকার অত্যন্ত সজাগ রয়েছে…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন : আসিফ নজরুল

১৪ মে, ২০২৬ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র ছিলেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ও বিগত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় সফরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, তিনি ঢাবির ছাত্র ছিলেন কিনা। সে বিষয়টি পরিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন এবং প্রায় দুই মাস ক্লাসও করেছিলেন। পোস্টে ড. আসিফ নজরুল লেখেন, ‘প্রধানমন্ত্রী তারেক…

Read More