১৩ মে, ২০২৬ (বিবিনিউজ) : হাম ও হামের উপসর্গে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ শিশু মারা গেছে। তাদের মধ্যে হামে এক এবং হামের উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৪৩২ জনের মৃত্যু হয়েছে। সবশেষে মারা যাওয়া শিশুদের মধ্যে চট্টগ্রামে মৃত্যু হয়েছে একজনের, ময়মনসিংহে দুজনের ও সিলেটে তিনজনের আর নিশ্চিত হামে মারা যাওয়া শিশুটি বরিশালের। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪৮৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
১৩ মে, ২০২৬ (বিবিনিউজ) : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯১ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন প্রায় ২০৫ কোটি টাকা। আজ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন রয়েছে তিনটি, সংশোধিত প্রকল্প পাঁচটি এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে একটি প্রকল্পের। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম…
Read Moreজাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
১২ মে, ২০২৬ (বিবিনিউজ) : জাতি গঠন এবং দেশকে এগিয়ে নিতে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বজায় রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী, যাতে বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি। অনুষ্ঠানে প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী প্রধানমন্ত্রীকে তাদের বিশ্ববিদ্যালয়ের আসন সংকট, হলে আবাসন সমস্যা, লাইব্রেরিতে আসন সংকটসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন।…
Read Moreড্যাফোডিলে ৫ হাজার নবীন শিক্ষার্থীকে বরণ
স্টাফ রিপোর্টার,১১ মে, ২০২৬ (বিবিনিউজ) : ঢাকার সাভারের আশুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে উৎসবমুখর পরিবেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রায় ৫ হাজার নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম সামার-২৬’ অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই আনুষ্ঠানিক শিক্ষাজীবনের সূচনা হয়।অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ: অনুষ্ঠানে প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং প্রশাসনিক কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের…
Read Moreজনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মে, ২০২৬ (বিবিনিউজ ): প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। জনগণের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক তৈরী হলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে উল্লেখ করে তিনি বলেন, ‘পুলিশ প্রশাসন কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব।’ প্রধানমন্ত্রী বলেন, ‘পুলিশ যদি জনগণের কাছে বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে পারে, তবে সেখানেই পুলিশের সাফল্য। পুলিশের সাফল্য মানে এটি…
Read Moreজাবিতে ছাত্রদলের উদ্যোগে চালু হলো লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম
৭মে, ২০২৬ (বিবিনিউজ ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম চালু করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে বাসের এই লাইভ ট্র্যাকিং সিস্টেমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান। এ সময় জীববিজ্ঞান অনুষদের ডিন মাফরুহী সাত্তার, প্রক্টর এ কে এম রাশিদুল আলম, গণিত বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলামসহ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য শাকিল সরদারের উদ্যোগে ও আইট্র্যাকারবিডি কোম্পানির সহায়তায় এই প্রযুক্তি চালু করা হয়েছে। প্রাথমিকভাবে পাইলট…
Read Moreধামরাইয়ে কুল্লায় শহীদ জিয়ার আদর্শে খাল খনন কর্মসূচির উদ্বোধনে নেতৃত্বে এমপি তমিজ উদ্দিন
ছানোয়ার হোসেন শামীম,৬মে, ২০২৬ (বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে জলাবদ্ধতা নিরসন ও কৃষি সেচব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুণ্ড এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ গুরুত্বপূর্ণ খাল খনন কাজের উদ্বোধন করেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।জনগণের দোরগোড়ায় সেবামূলক রাজনীতি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি তমিজ উদ্দিন বলেন, “বিএনপি সবসময় উৎপাদন ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। ১৯৭৭ সালে আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খাল খনন বিপ্লবের সূচনা করেছিলেন, আজ আমরা সেই পথেই ধামরাইয়ের কৃষকদের মুখে…
Read Moreজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর ও বিদায় সংবর্ধনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ষ্টাফ রিপোর্টার,সাভার,৪ মে, ২০২৬ (বিবিনিউজ ): বর্তমানে যে সাংবাদিকরা কারাগারে রয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে অন্তবর্তীকালীন সরকার অভিযোগ এনেছে তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সত্যজিৎ রায় চলচিত্র উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন,মুলত ফ্যাসিবাদ আমলে যে গণতান্ত্রিক সংগ্রামের উপর অত্যাচার নির্যাতন হয়েছে তাকে সহযোগীতা করার অভিযোগ কোন কোন সাংবাদিকদের বিরুদ্ধে রয়েছে,আবার অনেক সাংবাদিক স্বাধীন ভাবে সাংবাদিকতা করার চেষ্টা করেছেন তাই এই সরকারের সাথে তাদের কোন সম্পর্ক নাই,…
Read Moreবিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
৪ মে, ২০২৬ (বিবিনিউজ ): প্রধানমন্ত্রী তারেক রহমান দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন। তিনি একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলোতে যারা আন্তরিকভাবে বিনিয়োগ করতে চান তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন,…
Read Moreজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় দর্শন বিভাগ চ্যাম্পিয়ন
৩ মে, ২০২৬ (বিবিনিউজ ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলায় দর্শন বিভাগ ৪ রানে অর্থনীতি বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। আজ সকালে কেন্দ্রীয় খেলার মাঠে এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। খেলায় টসে জিতে অর্থনীতি বিভাগ দর্শন বিভাগকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। দর্শন বিভাগ ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১২৩ রান করে। জবাবে অর্থনীতি বিভাগ ১৯.৪ ওভারে ১১৯ রান করে অলআউট হয়। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ…
Read More