আদ্‌-দ্বীন হাসপাতালের ভবনটি চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী

৪ জুন ২০২৬ (বিবিনিউজ ):রাজধানীর মগবাজারে আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি আজ বৃহস্পতিবার তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তাতে বলা হয়েছে, আদ্‌–দ্বীন হাসপাতালের ভবনটি চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়। হাসপাতালের দায়িত্বরত সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতা ছিল। আজ বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তদন্ত প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বিদ্যমান প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিরা হাসপাতাল পরিচালনার প্রাথমিক শর্তগুলো পালনে সক্ষম ছিলেন না। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষের অবহেলার কারণেই রাজধানীর মগবাজারে আদ্‌–দ্বীন হাসপাতালের ছয় নবজাতকের মৃত্যু হয়েছে বলে…

Read More

তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আজ

৪ জুন ২০২৬ (বিবিনিউজ ): দেশের কয়েকটি এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল থেকে কিছু কিছু জায়গায় এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আবহাওয়া অফিস জানায়, চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায়…

Read More

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

৪ জুন ২০২৬ (বিবিনিউজ ): বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শো’র আয়োজন করবে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু এ কথা জানিয়েছেন। তিনি জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, সমস্যা, সম্ভাবনা এবং করণীয়…

Read More

কেরানীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

ষ্টাফ রিপোর্টার,৩ জুন ২০২৬(বিবিনিউজ):নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন দুই-ই ভালো থাকে, যা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সরকারের লক্ষ্যও ঠিক তাই ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করে দেশের তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখা। এরই ধারাবাহিকতায় দেশের ক্রীড়াক্ষেত্রকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ ধারার বিনোদন ফিরিয়া আনতে ৬৪ জেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি শুরু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াাউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জমকালো ফাইনাল খেলার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির…

Read More

জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন

২৫ মে ২০২৬ (বিবিনিউজ ):ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)-র ব্যবস্থাপনায় পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রী পরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিদেশী কূটনীতিকরা জাতীয় ঈদগাহ ময়দানের এই প্রধান জামাতে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। আজ এক ব্রিফিংয়ে প্রশাসক জানান, আধুনিক সুযোগ-সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা এবং নারী-পুরুষের জন্য পৃথক ব্যবস্থাপনার মাধ্যমে ঈদ জামায়াতকে সুশৃঙ্খল ও আরামদায়ক করতে ব্যাপক…

Read More

ঢাকার ধামরাইয়ে পবিত্র ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৬৮০ জন পরিবারে ২৫০০ টাকা করে বিতরণ

সাভার,স্টাফ রিপোর্টার,২৫ মে ২০২৬ (বিবিনিউজ ): ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ধামরাই উপজেলায় ৬৮০ জন পরিবারের মাঝে ২৫০০ টাকা করে বিতরণ করা হয় । টাকা বিতরণ অনুষ্ঠানে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২০ ধামরাই আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন। ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামসুল হক ধানরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একে এম মোহিতুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি…

Read More

সাভারের হেমায়েতপুরের কুরবানির পশুর চামড়ার জন্য চামড়া শিল্পনগরী (ট্যানারি) সম্পূর্ণরূপে প্রস্তুত

সাভার,স্টাফ রিপোর্টার,২৫ মে ২০২৬ (বিবিনিউজ ):আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর চামড়া সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণের জন্য ঢাকার সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকার চামড়া শিল্পনগরী (ট্যানারি) সম্পূর্ণরূপে প্রস্তুতি সম্পন্ন করেছে। কারখানাগুলোতে মজুত রাখা হয়েছে লবণসহ নানা রাসায়নিক দ্রব্য। এছাড়া প্রস্তুত রয়েছেন অতিরিক্ত কর্মী। এবার ৬০ থেকে ৭০ ভাগ চামড়া টেনারিতে প্রবেশ করবে বলে আশা প্রকাশ করছেন কর্তৃপক্ষ। এজন্য দেশের চামড়া শিল্পের সবচেয়ে বড় এই ট্যানারিতে চলছে শেষ মুহূর্তের কর্মব্যস্ততা। পরিবেশ দূষণ রোধ এবং শতভাগ কাঁচা চামড়া সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্য নিয়ে এবার ট্যানারি মালিক ও বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির…

Read More

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

২৪ মে ২০২৬ (বিবিনিউজ ):প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। আজ সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমরা এমন একটি উদ্যোগের উদ্বোধন করছি যা শুধু একটি বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগই নয় বরং এটি বাংলাদেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক।’ তিনি বলেন, ‘জাতীয় সংসদ ভবনে এক মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে একটা বার্তা আমরা স্পষ্টভাবে দিতে পারবো। সেটি হচ্ছে, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার…

Read More

রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী

২২ মে, ২০২৬ (বিবিনিউজ ): রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী পল্লবীর বাসায় গিয়ে রামিসার বাবা-মায়ের সাথে দেখা করেন। প্রধানমন্ত্রী রামিসার বাবার সাথে কথা বলেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শোকে কাতর রামিসার বাবা-মা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এ সময় রামিসার বাবা প্রধানমন্ত্রীকে বলেন, ‘আমরা এথানে নোংরা পরিবেশ আছি বলে আমার মেয়েকে হারিয়েছি। আমরা একটা ভালো পরিবেশে থেকে আমার বড় মেয়েটা নিয়ে বাস করতে চাই। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঠিক আছে। আপনাদের একটা ভালো পরিবেশে থাকার বিষয়টি…

Read More

তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী

২১ মে ২০২৬(বিবিনিউজ): বিএনপি সরকারই পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । তিনি বলেছেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই বিএনপি সরকারই পদ্মা ব্যারাজের কাজে হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারাজেও হাত দেবে। আজকের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর নেতৃত্বেই তিস্তা নিয়ে নানা কর্মসূচি পালন করেছে বিএনপি। তাই কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, সেটা বিএনপিই করেছে। বুধবার দুপুরে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা…

Read More