২ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কেনার জন্য আগামীকাল রোববার ব্যাংকে ৬শ’ কোটি টাকার বেশি টাকা জমা দেবে বাংলাদেশ সরকার। বিনিময়ে সেরাম ইন্সটিটিউট একটা ব্যাংক গ্যারান্টি দেবে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট অগ্রিম টাকা হিসেবে এটা নেবে এবং বাকি টাকা টিকা সরবরাহ শুরু করার পর দেওয়া হবে। চুক্তির ধারা অনুযায়ী, তারা যদি আগামী জুনের মধ্যে টিকা দিতে না পারে তাহলে বাংলাদেশে অগ্রিম এই টাকা ফেরত নেবে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
তিন চাকার মোটরযান বন্ধের নির্দেশ সেতুমন্ত্রীর
২ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):সড়কে তিন চাকার মোটরযান চলাচল এবং এসব মোটরযান তৈরির কারখানা বন্ধের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মতবিনিময় সভায় এই নির্দেশ দেন তিনি। এছাড়া মোটরসাইকেলের লাগামহীন চলাচলে সড়কে বিশৃঙ্খলা তৈরি হয় উল্লেখ করে এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, ‘নতুন বছরে সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের যতœবান হতে হবে এবং যাত্রীদের সুরক্ষায় যা যা করার তা করতে হবে।’ বিআরটিএ’র ভেতর দালালের…
Read Moreদেশে করোনায় নতুন মৃত্যু ২৩ জনের
২ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ৬৮৪ জন রোগী শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত ৫ লাখ ১৫ হাজার ১৮৪ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ৫৯৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৯ হাজার ৬২০ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।আজ নতুন রোগী হাজারের কম। অবশ্য গত ২৪ ঘণ্টায় পরীক্ষাও তুলনামূলক কম হয়েছে। অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ৯ হাজার ৭০১ জনের নমুনা…
Read Moreস্বাস্থ্যবিধি মেনে নতুন বই নিয়ে বাড়ি ফিরেছে শিক্ষার্থীরা
১ জানুয়ারি, ২০২১ : প্রতি বছরের মতো এবারও সারাদেশে ২০২১ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তারা বিদ্যালয়ে এসে নতুন বই নিচ্ছে। নতুন বইয়ের গন্ধ মেখে শিক্ষার্থীরা বাড়ি ফিরছে।আজ রাজধানীসহ সারাদেশে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল চারটা পর্যন্ত বই বিতরণ কার্যক্রম চলেছে। শিক্ষকরা অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে বই বিতরণের কথা জানালে শিক্ষার্থীরা মুখে মাস্ক লাগিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেছে। স্বাস্থ্যবিধি মেনে তিনফুট দূরত্বে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে তারা অপেক্ষা করেছে নতুন বইয়ের জন্য।রাজধানীর মীরপুর ন্যাশনাল (বিকাল) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাকিনা…
Read Moreসড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত
৩১ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম (৩৩) নিহত হয়েছেন।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, এসআই কামরুল মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। বুধবার দিবাগত রাত ১১টার দিকে এপিবিএন মাঠের পশ্চিম পাশে একটি গাড়ির ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছে, ঘটনাস্থলেই এসআই কামরুল নিহত হন ।বাচ্চু মিয়া জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে আনার পরপরই তিনি মারা গেছেন। পুলিশ মরদেহ রাজারবাগ পুলিশ নাইন্সে নিয়ে গেছে।গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক সুহানা ছিদ্দিকা…
Read Moreনতুন বছর উপলক্ষে বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
৩১ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিষ্টিয় নতুন বছর ২০২১ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।আগামীকাল খ্রিষ্টিয় নতুন বছর ২০২১। এ উপলক্ষে তিনি আজ এক বাণীতে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরো বলেন, “প্রকৃতির নিয়মেই যেমন নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, তেমনি অতীত-ভবিষ্যতের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরনো স্মৃতি-সম্ভারে হারিয়ে যাওয়ার চিরায়ত স্বভাব কখনও আনন্দ দেয়, আর কখনোবা কৃতকর্মের শিক্ষা নব-উদ্যোমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা যোগায়। ”আওয়ামী লীগ সরকার মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে ধর্মীয় উগ্রবাদসহ যে কোন সন্ত্রাসবাদ দমনে প্রতিজ্ঞাবন্ধ উল্লেখ করে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ…
Read Moreবিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
৩১ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ): : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে বিদ্যালয়গুলো না খোলা পর্যন্ত তাঁর সরকারের অনলাইন শিক্ষা কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।তিনি করোনাকালীন শিক্ষার্থীদের মানসিক বিকাশে পাঠ্য পুস্তকের পাশাপাশি অন্য বই পড়ার এবং শরীরচর্চা ও খেলাধূলার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা চালিয়ে নেওয়ার জন্যও অভিভাবকদের প্রতি অনুরোধ করেন।প্রধানমন্ত্রী আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এক অনুষ্ঠানে ২০২১ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক, প্রাথমিক স্তর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি মনে করি,…
Read Moreবেশকটি মোবাইলফোন অ্যাপস নিষিদ্ধ করতে হাইকোর্টে রিট ৩০ ডিসেম্বর ২০২০ (বিবিনিউজ): দেশের যুব সমাজের নিরাপত্তা ও সুরক্ষার লক্ষ্যে বিগো লাইভ, টিকটক, লাইকি, নামক মোবাইলফোন অ্যাপস নিষিদ্ধ করার জন্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে।আজ হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মোঃ জে আর খাঁন রবিন।রিটে যুব সমাজের নিরাপত্তা ও সুরক্ষার জন্য বিগো লাইভ, টিকটক, লাইকি, নামক মোবাইলফোন অ্যাপস নিষিদ্ধ করতে সংশ্লিষ্টদের ব্যর্থতাকে কেন বে-আইনি ঘোষণা করা হবে না এবং একই সাথে কেন আ্যপসগুলো বন্ধের নির্দেশনা দেয়া হবে না- মর্মে রুল জারির আর্জি পেশ করা করা…
Read Moreসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ
৩০ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ): শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে ‘সহকারী শিক্ষক/শিক্ষিকা’ পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।আজ এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, মঙ্গলবার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলা বিষয়ে ৫০৫ জন, ইংরেজি বিষয়ে ১৭৫ জন, গণিত বিষয়ে ২০৫ জন, সামাজিক বিজ্ঞান বিষয়ে ৮৩ জন, ভৌত বিজ্ঞান বিষয়ে ১৮০ জন, জীববিজ্ঞান বিষয়ে ২২৭ জন, ব্যবসায় শিক্ষা বিষয়ে ৭৪ জন, ভূগোল বিষয়ে ১১১ জন, চারুকলা বিষয়ে ১৫৭ জন, শারীরিক শিক্ষা ১০৮ জন, ধর্ম বিষয়ে ২৫৩ জন ও কৃষিশিক্ষা…
Read Moreসার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সবরকম প্রস্তুতি রাখার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী
৩০ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সবরকম প্রস্তুতি রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।তিনি বলেন, ‘আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবরকম প্রস্তুতি আমরা নেব।’‘সকলের সঙ্গে বন্ধুত্ব,কারো সঙ্গে বৈরিতা নয়-এই পররাষ্ট্রনীতি নিয়েই আমরা চলবো এবং আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না,’ যোগ করেন তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান ২০১৮ আলফা এবং ডিরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ২০২০ ব্রাভো ব্যাচের কোর্স সমাপনী রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সব ধরনের উদ্যোগ যেন থাকে এবং প্রশিক্ষণ থাকে, সেইভাবে আমরা…
Read More