বহুমূল্যেই বাঙালির প্রতিটি অর্জন : প্রধানমন্ত্রী

২০ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষার পথ ধরেই আমাদের স্বাধীনতা কথাটি পুনরায় সকলকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, সবকিছু বহুমূল্যেই বাঙালিকে অর্জন করতে হয়েছে। সেধে কেউ কিছুই দেয়নি।তিনি বলেন, ‘বাঙালির মুক্তিসংগ্রাসের ইতিহাসে ভাষা আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পাকিস্তানীরা আমাদের ওপর একটি বিজাতীয় ভাষা চাপিয়ে দেয়ার চেষ্টা করেছিল। আন্দোলন সংগ্রামের মধ্যদিয়েই ভাষার অধিকার এবং স্বাধীনতাসহ সবকিছু অর্জন করতে হয়েছে আমাদের। কেউ সেধে কিছু দেয়নি।’শেখ হাসিনা আজ সকালে একুশে পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৫২ সালের আন্দোলন কেবলমাত্র ভাষাভিত্তিক আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এ আন্দোলন…

Read More

তিন দফা দাবিতে জাবি শিক্ষার্থীদের অবস্থান, সংঘর্ষে আহত ৩৫

২০ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৫। গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন গেরুয়া এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে আজ শনিবার সকালে আবাসিক হল খোলাসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। পরে তাঁরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বেলা ১১টায় সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। দু শিক্ষার্থীদের অপর দুই দাবি হলো, আহত…

Read More

কেরানীগঞ্জের উল্টে পড়া ভবনের আশপাশের ৫ বাড়িতে ফাটল

১৯ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):ঢাকার কেরানীগঞ্জে উল্টে পড়া ভবনটির আশপাশের পাঁচটি বাড়িকে পরিত্যক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার সানজিদা পারভীন (দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল) আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পাঁচটি বাড়ি পরিত্যক্ত ঘোষণা করেন। আজ সকাল সোয়া আটটার দিকে কেরানীগঞ্জের পূর্ব চরাইল খালপাড় এলাকায় খেলার মাঠের সামনে একটি তিনতলা বাড়ি উল্টে ডোবায় পড়ে যায়। যে বাড়িগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে সেগুলোর তিনটি দোতলা। দুটি একতলা। এর মধ্যে একটি একতলা বাড়ি আধাপাকা। কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ জানিয়েছে, বাড়ি উল্টে যাওয়ার ঘটনায় দুই নারী, এক শিশুসহ সাতজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার…

Read More

সুষম খাদ্য বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের পুষ্টির চাহিদা পূরণে সুষম খাদ্য গ্রহণের ওপর গুরুত্বারোপ করে এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে নির্দেশ দিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘সুষম খাদ্য গ্রহণের বিষয়ে সচেতনতা সৃষ্টি করা একান্তভাবে জরুরি ও প্রয়োজন। এটা নিরাপদ খাদ্যের মধ্যেও পড়বে বলে আমি বিশ্বাস করি।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২১’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।প্রধানমন্ত্রী জনগণ বিশেষ করে বয়স্ক, শিশু ও গর্ভবতী নারীরা পুষ্টির জন্যে কিভাবে এই সুষম খাবার গ্রহণ করবে সে বিষয়ে তাদের সচেতন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।তিনি ভিডিও…

Read More

ধামরাইয়ে প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরন করলেন ঢাকা জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার,১৮ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে আজ সকালে দু:স্থ্য ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরন করেন ঢাকা জেলা প্রশাসক মো: শহিদুল ইসলামএসময় তার সাথে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সামিউল হক, সহকারী কমিশনার( ভূমি ) অন্তরা হালদার ও ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আতিকুল ইসলাম সহ আরো অনেকে।এর আগে ধামরাই থানা, ভুমি অফিস, উপজেলা ও কান্দাপটল এলাকায় মেশিন দিয়ে বোরো ধান রোপন পরিদর্শণ ও করেন ঢাকা জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম ।

Read More

নিবন্ধিত সবাই এসএমএস পাবেন : স্বাস্থ্যমন্ত্রী

১৭ ফেব্রুয়ারি,২০২১(বিবিনিউজ):করোনাভাইরাসের টিকা নিতে নিবন্ধন করেও এসএমএস না পেয়ে উৎকণ্ঠায় রয়েছেন, তাদের আশ্বস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘করোনাভাইরাসের টিকা নিতে নিবন্ধন করেছেন, এমন সবাই মোবাইলে এসএমএস পাবেন।’ এ মাসের প্রথম সপ্তাহে সরকার দেশে কোভিড-১৯ টিকা বিনামূল্যে প্রয়োগ শুরুর পর নিবন্ধিত হলে এসএমএস না পেলেও কেন্দ্রে গিয়ে টিকা দেওয়া যাচ্ছিল। কিন্তু ভিড় বেড়ে যাওয়ায় পর কেন্দ্রে নিবন্ধন বন্ধ করে দেওয়ার পাশাপাশি এসএমএস পাওয়ার আগে টিকা দেওয়াও বন্ধ করে দেওয়া হয়। এতে নিবন্ধন করেও এসএমএস না পেয়ে অনেকে উৎকণ্ঠায় পড়েছেন। আজ বুধবার ঢাকা ডেন্টাল কলেজে বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী…

Read More

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৬

১৭ ফেব্রুয়ারি,২০২১(বিবিনিউজ):করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার পর্যন্ত) আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৪৪৩ জনের। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৪১ হাজার ৮৭৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৩১৪ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৯ হাজার ২৫৪ জন। গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২ দশমিক ৬৭ শতাংশ।গতকালের তুলনায়…

Read More

দাবি না মানলে অবরোধ প্রত্যাহার করবেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

১৭ ফেব্রুয়ারি,২০২১(বিবিনিউজ):বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর গতকাল মঙ্গলবার গভীর রাতে পরিবহনশ্রমিকদের হামলার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছেন শিক্ষার্থীরা। হামলার ঘটনার প্রতিবাদে আজ বুধবার সকাল সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রেখেছেন তাঁরা। বেলা সাড়ে ১১টায় চলমান সংকট নিরসনে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের প্রতিনিধিদল। বৈঠকে প্রতি তিন দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। এই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তাঁরা অবরোধ প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন। শিক্ষার্থীদের তিন দফা দাবি হচ্ছে গতকালের ঘটনায় দোষী ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার পদক্ষেপ গ্রহণ, এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়…

Read More

ঢাকার সেরা করদাতা সাভারের তরুন ব্যবসায়ী রোমান ভূইয়া

স্টাফ রিপোর্টার, ১৭ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):গেল অর্থবছরের মাঝামাঝিতে শুরু হয় করোনার প্রকোপ। এর প্রভাব সামলিয়ে ঢাকা জেলার সেরা করদাতার সম্মাননা পেয়েছেন সাভারের তরুন ব্যবসায়ী তানভীর আহমেদ রোমান ভূইয়া । রাজধানীর পুরানা পল্টনে ফারস হোটেল এন্ড রিসোর্টে তার হাতে সম্মাননা তুলে দেয় জাতীয় রাজস্ব বোর্ড।তরুন এই ব্যবসায়ীর রয়েছে টেলিকম, বহুজাতিক কোম্পানীর ডিলারশীপ, আবাসন, স্যাটেলাইট ক্যাবল টিভি নেটওয়ার্কসহ নানান ব্যবসা। করোনার শুরুতেই সংকটে পড়ে এসব ব্যবসার সিংহভাগ। বিশেষ করে লকডাউন চলাকালীন বড় মাত্রার ধাক্কা খায় তার আবাসন ব্যবসা। জমিজমার বেচাকেনা যেমন কমে গিয়ে শুন্যের কোটায় পৌছায়-তেমনি ভাড়াটিয়ারাও ছেড়ে যেতে থাকেন বাড়ি-বানিজ্যক ভবন। আয়…

Read More

দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৬ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল প্রকার ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, মানুষের জীবন-মান উন্নত হলে, তারা ভালো থাকলেই একটা আঘাত আসার আশংকা সৃষ্টি হয়।প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা লক্ষ্য করবেন, বাংলাদেশের মানুষের যখন একটু ভালো সময় আসে, মানুষ একটু ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে, জীবন-মান একটু উন্নত হয় তখনই কিন্তু একটা আঘাত আসার আশংকা থাকে। সেই কারণেই সকলকে একটু সতর্ক থাকা দরকার।’প্রধানমন্ত্রী আজ সকালে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা (জুলাই, ২০২০-জুন, ২০২৫) দলিলের মোড়ক উন্মোচন উপলক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিট (একনেক)-এর সভার প্রারম্ভিক ভাষণে একথা বলেন।তিনি গণভবন…

Read More