২৭ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ) :দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত ৪০৭ জন শনাক্ত হয়েছেন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৪৫ হাজার ৮৩১ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তার মধ্যে ৮ হাজার ৪০০ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৬ হাজার ১০৭ জন। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৩…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
চাঁদাবাজি করলে ছাড় না দেবার হুঁশিয়ার ত্রাণ প্রতিমন্ত্রীর
স্টাফ রিপোর্টার,২৭ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : শিল্প কারখানায় কেউ চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। বৃহস্পতিবার সাভারের আশুলিয়ার জিরাবোর তৈয়বপুর এলাকায় এডিসন ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড গ্রুপের এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান আরো বলেন, সাভার ও আশুলিয়ার শিল্প কারখানাগুলোর মালিকরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালা করে আসছেন। ব্যবসা প্রতিষ্ঠানে কোন প্রকার চাঁদাবাজি নেই। দেশে শান্তি-শৃঙ্খলা থাকলে অনেক উন্নয়ন হয় বলেও মন্তব্য করেন তিনি। এডিসন ইন্ড্রাস্ট্রিয়াল লিমিটেডের চেয়ারম্যান আমিনুর রহমান, ব্যবস্থাপনা…
Read Moreআজ প্রেস কনফারেন্সে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী
২৭ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে আজ শনিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন।প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, প্রধানমন্ত্রী বিকেল ৪টায় গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হবেন।
Read Moreতিন দিনের আলটিমেটাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
২৫ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):চলতি ফেব্রুয়ারির শেষ বা মার্চের প্রথম সপ্তাহের মধ্যে চলমান পরীক্ষাগুলোর নতুন রুটিন প্রকাশ এবং পুলিশের হাতে আটক শিক্ষার্থীদের আজ বৃহস্পতিবারের মধ্যে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তিন দিনের সময়সীমা বেঁধে দিয়ে তাঁরা আপাতত আন্দোলন স্থগিত করেছেন। আগামী রোববারের মধ্যে দাবি পূরণ না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা কার্যক্রম স্থগিতের প্রতিবাদে আজ সকালে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করতে আসেন বিভিন্ন সরকারি কলেজের স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা। বিক্ষোভের জন্য জড়ো হলে সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ থেকে ১০ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে…
Read Moreপ্রাথমিক বিদ্যালয়ের ৪৮ হাজার শিক্ষকের টাইম স্কেল সংক্রান্ত রিটের রায় আগামী রোববার
২৫ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):সারাদেশে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪৮ হাজার শিক্ষকের টাইম স্কেল সংক্রান্ত রিটের রায়ের জন্য ২৮ ফেব্রুয়ারি রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট।বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ বিষয়টি নিয়ে শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করে আদেশ দেন। ব্যারিস্টার মোকছেদুল ইসলাম বলেন, আমাদের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ তিন সপ্তাহের মধ্যে শিক্ষকের টাইম স্কেল সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করা হলো।রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল তুষার কান্তি…
Read Moreদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মেরিন গ্রাজুয়েটদের আহ্বান প্রধানমন্ত্রীর
২৫ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশে ও বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মেরিন গ্রাজুয়েটদের প্রতি আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ক্যাডেটরা আজ নতুন জীবনে পদার্পণ করবেন, সততা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। যাতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়।’তিনি বলেন, ‘মনে রাখতে হবে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি।’শেখ হাসিনা আজ সকালে চট্টগ্রামস্থ বাংলাদেশ মেরিন একডেমিতে ৫৫ ব্যাচের ক্যাডেটদের মুজিবর্ষ গ্রাজুয়েশন প্যারেডে প্রধান অতিথির ভাষণ দেন।তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ…
Read Moreসাংবাদিক আবুল মকসুদের জানাজা প্রেসক্লাবে অনুষ্ঠিত
২৪ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):প্রথিতযশা সাংবাদিক, গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদের দ্বিতীয় জানাজা আজ বুধবার বেলা আড়াইটায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও সংগঠন ফুল দিয়ে তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানায়। বেলা সোয়া দুইটার পর প্রেসক্লাবে সৈয়দ আবুল মকসুদকে বহনকারী ফ্রিজার ভ্যান আসে। পৌনে তিনটার দিকে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, সৈয়দ আবুল মকসুদের মৃত্যু সাংবাদিক সমাজে গভীর শূন্যতা তৈরি করেছে। তাঁর পরিবারের প্রতি শোক জানাই। অসংখ্য ভক্ত, পাঠক তাঁর ছিলেন। সৈয়দ আবুল মকসুদের ছেলে সৈয়দ নাসিফ…
Read Moreভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে :সেতুমন্ত্রী
২৪ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘ আওয়ামী লীগ দলের ভাবমূর্তি বিনষ্ট কারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিতে যাচ্ছে। যে যার মতো বক্তব্য দিয়ে দলের ভাবমূর্তি বিনষ্ট করবেন তাতো চলতে পারে না।’ওবায়দুল কাদের আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বর্ধিত সভায় যুক্ত হন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলের শৃঙ্খলা বিরোধী…
Read Moreসাত কলেজের চলমান ও ঘোষিত পরীক্ষা অনুষ্ঠিত হবে
২৪ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি সরকারি কলেজের চলমান ও ঘোষিত সব পরীক্ষা শর্তসাপেক্ষে অনুষ্ঠিত হবে।আজ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের অধ্যক্ষদের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।আজ শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, শর্ত হল পরীক্ষা চলাকালে হোস্টেল খোলা হবে না এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
Read Moreবিএনপির ইন্ধনে আলজাজিরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে: ত্রাণ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার,২৪ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): বিএনপির ইন্ধনে আলজাজিরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।ঢাকার ধামরাইয়ের গাওয়াইল এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বিএনপি আন্দোলতে ব্যর্থ হয়ে দিনরাত সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে বলেও বলেন তিনি।অনুষ্ঠানে এসময় সংসদ সদস্য বেনজীর আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Read More