হেফাজতের হরতাল ঠেকাতে মাঠে আ.লীগ

স্টাফ রিপোর্টার,২৮ মার্চ ,২০২১(বিবিনিউজ): সাভারে হেফাজতের হরতালে সমর্থনে নেতাকর্মীদের মিছিল মিটিং না থাকলেও রাজপথ দখলে ছিলো স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে। সকাল থেকে সাভাররের হেমায়েতপুরে বিক্ষোভ মিছিল করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর,ভাকুর্তা এলাকায় বিক্ষোভ মিছিল করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন,বলিয়ারপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেন বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। এছাড়া আশুলিয়ার বাইপাইল এলাকায় বিক্ষোভ মিছিল করেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন,যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম,ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁনসহ আরো অনেকে। এছাড়া…

Read More

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে সাভার সেনানিবাসে র‌্যালী

স্টাফ রিপোর্টার,২৮ মার্চ ,২০২১(বিবিনিউজ):শনিবার ভোর সাড়ে ৬টায় সেনানিবাসের রউফ গেটের নিকট হতে এ র‌্যালী শুরু হয়। র‌্যালীটি সেনানিবাস এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে নেতৃত্ব দেন ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল শাহীনুল হক।র‌্যালী শেষে জিওসি মেজর জেনারেল শাহীনুল হক অংশগ্রহনকারিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপনের মাহেন্দ্রক্ষনে দেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশী দেশের কাতারে উন্নীত হয়েছে। যা বিশ^ ব্যাপী উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। স্বাধীনতার এ সুবর্ণজয়ন্তীতে যা এক অনন্য প্রাপ্তি।

Read More

দ্বিপাক্ষিক আলোচনায় প্রধানমন্ত্রী প্রস্তাবিত তিস্তা চুক্তির বাস্তবায়ন কামনা করেছেন

২৮ মার্চ, ২০২১ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় ইতোপূর্বে উপনীত প্রস্তাবিত তিস্তা চুক্তির বাস্তবায়ন কামনা করেছেন। শনিবার ঢাকায় তাঁর অফিসে ভারতের প্রধানমন্ত্রীর আলোচনায় শেখ হাসিনা ‘সীমান্ত ঘটনা’ শূন্য পর্যায়ে নামিয়ে আনতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের জানান, ‘৯ বছর আগে দুই প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত এ চুক্তি এখনও বাস্তবায়িত হয়নি। শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে বলেছেন, প্রস্তাবিত এই চুক্তি বাস্তবায়ন খুবই জরুরি। কারণ পানি স্বল্পতার কারণে তিস্তা তীরবর্তী মানুষকে ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে।’বাংলাদেশের প্রধানমন্ত্রী সীমান্ত ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন,…

Read More

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন স্পিকার

২৬ মার্চ, ২০২১ (বিবিনিউজ) : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।আজ শুক্রবার ভোরে স্মৃতিসৌধে প্রবেশ করে বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান স্পিকার।পুষ্পস্তবক অর্পণ শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

Read More

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

২৬ মার্চ, ২০২১ (বিবিনিউজ) : আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিল একটি ভূখন্ড, যার নাম বাংলাদেশ। সবুজ জমিনে রক্তিম সূর্যখচিত মানচিত্রের এ দেশটির স্বাধীনতার ৫০তম বার্ষিকী আজ।স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এদিনটি বাংলাদেশের স্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরও। এবার তাই উদযাপনেও যোগ হয়েছে ভিন্ন মাত্রা। এর সাথে আর একটি নতুন পালক যোগ হয়েছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ।মাথাপিছু আয়, মানবসম্পদ, জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা যোগ্যতা নির্ধারণের তিনটি সূচকের ২০১৮ ও ২০২১ সালের…

Read More

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাভার, ২৬ মার্চ, ২০২১ (বিবিনিউজ) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৫১ তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রথমে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহদিদের প্রতি শ্রদ্ধা জানান।পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে এবং বিউগলে করুন সুর বেজে উঠে…

Read More

সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আগামী ২৩ মে

২৫ মার্চ ,২০২১(বিবিনিউজ):মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আগামী ২৩ মে। ওই দিন শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এক বছরের বেশি সময় ধরে বন্ধের পর ৩০ মার্চ দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছিল সরকার। এর আগে আজ সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে…

Read More

দেশের মর্যাদাকে উচ্চমাত্রায় নিয়ে যেতে নতুন করে শপথ নিতে হবে : প্রধানমন্ত্রী

২৫ মার্চ ,২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপনের মধ্য দিয়ে দেশের মর্যাদাকে আরো উচ্চমাত্রায় নিয়ে যাওয়ার জন্য আজ আমাদের নতুন করে শপথ নিতে হবে। প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন,‘আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। তবে এই উদযাপন যেন শুধু আনুষ্ঠানিকতা-সর্বস্ব না হয়। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে আমাদের দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার নতুন করে শপথ নিতে হবে।’তিনি বলেন, সুবর্ণজয়ন্তীর এই শুভক্ষণে আমাদের শপথ নিতে হবে কেউ যেন বাংলাদেশের মানুষের…

Read More

আগামীকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

২৫ মার্চ ২০২১(বিবিনিউজ ): আগামীকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিল একটি ভূখন্ড, যার নাম বাংলাদেশ। সবুজ জমিনে রক্তিম সূর্যখচিত মানচিত্রের এ দেশটির স্বাধীনতার ৫০তম বার্ষিকী কাল।স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এদিনটি বাংলাদেশের ¯্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরও। এবার তাই উদযাপনেও যোগ হয়েছে ভিন্ন মাত্রা। এর সাথে আর একটি নতুন পালক যোগ হয়েছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ।মাথাপিছু আয়, মানবসম্পদ, জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা যোগ্যতা নির্ধারণের তিনটি সূচকের ২০১৮ ও ২০২১ সালের মূল্যায়নে…

Read More

শুক্র ও শনিবার বিভিন্ন সড়কে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

২৫ মার্চ ২০২১(বিবিনিউজ ): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদেশী ভিভিআইপি অতিথিদের নির্বিঘ্নে যাতায়াতের লক্ষে আগামি ২৬ ও ২৭ মার্চ (শুক্র ও শনিবার) ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়ক সমূহে যান চলাচল নিয়ন্ত্রিত এবং কিছু সময়ের জন্য বন্ধ থাকবে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।এ সাময়িক অসুবিধার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

Read More