টিকা নিলেন সেতুমন্ত্রী

৩১ মার্চ ২০২১(বিবিনিউজ):করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকা নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মন্ত্রী টিকার প্রথম ডোজ নেন। টিকা নেওয়ার পরে মন্ত্রী তাঁর ফেসবুকে ভেরিফাইড অ্যাকাউন্টে ‘উই আর অ্যাগেইন অ্যাট ওয়ার ইন ফাইটিং করোনা’ লিখে সাতটি ছবি প্রকাশ করেন।বিএসএমএমইউর নবনিযুক্ত উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘টিকা নেওয়ার পরে মন্ত্রীর কোনো অসুবিধা হয়নি।’ দেশে করোনাভাইরাসের সংক্রমণ গত কয়েক দিনে বেড়েছে। সংক্রমণ রোধে জরুরি সেবাপ্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানা অর্ধেক জনবল দ্বারা পরিচালনা, উপাসনালয়ে স্বাস্থ্যবিধি…

Read More

৫০ শতাংশ উপস্থিতি বাস্তবায়ন হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

৩১ মার্চ ২০২১(বিবিনিউজ ডেস্ক): করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। এর মধ্যে একটি নির্দেশনা ছিল- অফিস-আদালতে ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে কাজ করতে হবে। ইতোমধ্যেই এই নির্দেশনার বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, তার মন্ত্রণালয় এই নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করেছে। আর অন্যান্য মন্ত্রণালয়গুলোও বাস্তবায়ন করছে এবং এ হার প্রায় ৭০ শতাংশ বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। করোনা সংক্রমণ বাড়ায় গত সোমবার প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত নির্দেশনাগুলোর একটিতে বলা হয়েছে, জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠান শিল্প…

Read More

নেপালের আকাশে তিন ঘণ্টা ঘুরেও নামতে পারেনি বিমান

৩১ মার্চ ২০২১(বিবিনিউজ ডেস্ক):প্রতিকূল আবহাওয়ার কারণে নেপালের রাজধানী কাঠমান্ডুর আকাশে প্রায় তিন ঘণ্টা ঘুরে দেশটিতে নামতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। পরে বাংলাদেশে ফিরে আসে বিমানের ফ্লাইটটি। সোমবার সকালে এই ঘটনা ঘটে। জানা গেছে, ফ্লাইটটিতে শতাধিক যাত্রী ছিল। ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে ও সবাই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র। সূত্র জানায়, বেলা ১১টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৭১ ফ্লাইটটি ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যায়। ভারতের বিহার হয়ে ফ্লাইটটি স্থানীয় সময় ১২টা ১০ মিনিটে কাঠমান্ডুতে অবতরণের কথা ছিল। তবে ভারত সীমান্ত থেকে…

Read More

গুনতে হচ্ছে বেশি ভাড়া, অর্ধেকের বেশি যাত্রী বাসে

৩১ মার্চ ২০২১(বিবিনিউজ):গণপরিবহনে অর্ধেক যাত্রী নেওয়ার সরকারি নির্দেশনা কার্যকর হওয়ার কথা আজ বুধবার সকাল থেকে। পুরান ঢাকা, মিরপুর, উত্তরা, সাভার, গাজীপুর রুটের বাসসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, গণপরিবহনে অর্ধেকের বেশি যাত্রী তোলা হচ্ছে। অনেক বাসেই যাত্রীরা পাশাপাশি বসছেন। অনেক বাসে আবার অর্ধেক যাত্রী নেওয়ার পর অতিরিক্ত আরও পাঁচ থেকে সাতজন যাত্রী তোলা হচ্ছে। কিন্তু অতিরিক্ত ৬০ শতাংশ ভাড়া ঠিকই নেওয়া হচ্ছে। অনেক বাসে আবার ৬০ শতাংশ নয়, দ্বিগুন ভাড়া নেওয়া হচ্ছে। সকাল সাড়ে নয়টার দিকে পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাসস্ট্যান্ড থেকে মিরপুর রুটের তানজিল পরিবহনের বাসে উঠেছিলেন সরকারি প্রতিষ্ঠানের…

Read More

২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৪৫

৩০ মার্চ ২০২১(বিবিনিউজ):: দেশে করোনাভাইরাস শনাক্তের ৩৮৬তম দিনে গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছে ৪৫ জন। একই সময়ে সুস্থ হয়েছে ২ হাজার ১৬২ জন।গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৪৫ জন মৃত্যুবরণ করেছে, এদের মধ্যে পুরুষ ২৮ ও নারী ১৭ জন। গতকালও ৪৫ জন মৃত্যুবরণ করেছিল। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছে ৮ হাজার ৯৯৪ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। গতকাল মৃত্যুর হার ছিল ১ দশমিক ৪৯ শতাংশ।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা…

Read More

বুধবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন

৩০ মার্চ ২০২১(বিবিনিউজ):করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল বুধবার থেকে দেশের সকল গণপরিবহনে অর্ধেক যাত্রী নেয়া সাপেক্ষে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ মঙ্গলবার তার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান।মন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল থেকে দেশের সকল গণপরিবহনে অর্ধেক যাত্রী নেয়া সাপেক্ষে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়া পূর্বের অবস্থায় ফিরে আসবে।’এর আগে সোমবার গণপরিবহনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী…

Read More

আজ পবিত্র শবে বরাত

২৯ মার্চ ২০২১(বিবিনিউজ):রাজধানীসহ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত (লাইলাতুল বরাত) পালিত হবে।ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ রাতে মহান আল্লাহর রহমত কামনায় ‘নফল ইবাদত-বন্দেগীর’ মধ্যদিয়ে পবিত্র শবে বরাত পালন করবেন।মুসলমানরা হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। মহিমান্বিত এ রাতে মহান রাব্বুল আলামিন তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন।ধর্মপ্রাণ মুসল্লীরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজগারসহ বিভিন্ন ইবাদত বন্দেগী করে থাকেন।এদিকে, শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল…

Read More

অধিক সংক্রমিত এলাকায় আংশিক লক ডাউনের প্রস্তাব : স্বাস্থ্যমন্ত্রী

২৯ মার্চ ২০২১(বিবিনিউজ): যেসব এলাকায় এখন সংক্রমণের হার বেশি সেসব এলাকায় সম্ভব হলে আংশিক লক ডাউন দিতে সরকারের কাছে প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।আজ সোমবার দুপুরে রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউটে হাসপাতাল ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইন জুমে অংশ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।জাহিদ মালেক বলেন, গত ২৮ ফেব্রুয়ারি দেশে করোনা আক্রান্তের হার ছিল মাত্র ২ শতাংশের মতো। আর এখন সেটি হয়ে গেছে প্রায় ১৩ শতাংশ। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই মুহুর্তে করোনার উৎপত্তিস্থল বন্ধ করতে…

Read More

করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে সরকারের ১৮ দফা সিদ্ধান্ত

২৯ মার্চ ২০২১(বিবিনিউজ): সরকার করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে ১৮ দফা সিদ্ধান্ত গ্রহন করেছে।আজ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিদ্ধান্তসমূহ অবিলম্বে সারাদেশে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আপাততঃ দুই সপ্তাহ পর্যন্ত বলবৎ থাকবে।এতে আরো বলা হয়, সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।সিদ্ধান্তসমূহ হলো-ক) সকল ধরণের জনসমাগম (সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও অন্যান্য) সীমিত করতে হবে। উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সকল ধরণের জনসমাগম নিষিদ্ধ করা হলো। বিয়ে বা জন্মদিনসহ যে কোন সামাজিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিরুৎসাহিত করতে…

Read More

হরতালের পর দোয়া ও বিক্ষোভের কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম

২৮ মার্চ ২০২১(বিবিনিউজ):হরতালের পর দোয়া ও বিক্ষোভের কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম। আগামীকাল সোমবার হবে দোয়া, এরপর শুক্রবার সারা দেশে তারা দেখাবে বিক্ষোভ। আজ রোববার বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীতে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম। তিনি বলেন, হেফাজতের শীর্ষ নেতারা হাটহাজারী মাদ্রাসায় বৈঠক করে এর পরের কর্মসূচি ঠিক করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদকারীদের ওপর হামলার প্রতিবাদে রোববার সারা দেশে হরতাল ডেকেছিল হেফাজত। হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সংঘাত হয়েছে। হরতালকারীরা সরকারি বিভিন্ন স্থাপনা, পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয়। হামলা হয় ট্রেনেও। সরাইলে…

Read More