স্টাফ রিপোর্টার,৩১ জুলাই,২০২১(বিবিনিউজ ):সারাদেশে চলমান লক ডাউন আরও বাড়ানো হবে কি হবে না আগামী দু’এক দিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।শনিবার দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসিতে) বৃক্ষ রোপন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম এসময় আরও বলেন,সরকারী কর্মকর্তারা সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা মাঠে কাজ করে যাচ্ছেন বলেও বলেন তিনি। বৃক্ষ রোপন শেষে তিনি বিপিএটিসির বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেন।বৃক্ষ…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফ আর বেচে নেই
৩০ জুলাই,২০২১(বিবিনিউজ ):কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ আর নেই। আজ শুক্রবার বিকাল ৩টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার নির্বাচিত প্রবীণ এই সংসদ সদস্যের একমাত্র তনয় মুনতাকিম আশরাফ টিটু বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে তার নির্বাচনী এলাকা চান্দিনাসহ কুমিল্লাজুড়ে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী,…
Read Moreপ্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের চলমান ছুটি ৩১ আগস্ট পর্যন্ত
৩০ জুলাই,২০২১(বিবিনিউজ ):সকল সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞতিতে একথা জানিয়ে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় এই ছুটি বাড়ানো হয়েছে।এসময় নিজ ও অন্যদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় শিক্ষার্থীদেরকে নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে হবে। পাশাপাশি অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক সময়ে সময়ে জারীকৃত নির্দেশনা ও অনুশাসনসমূহ শিক্ষার্থীদের মেনে চলতে হবে।শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি…
Read More২৫ হলেই করোনার টিকা
২৯ জুলাই,২০২১(বিবিনিউজ ):করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য সরকার বয়সের সীমাবদ্ধতা কমিয়ে ২৫ বছর করেছে। টিকা পাওয়ার জন্য নিবন্ধন সাইট সুরক্ষাতে গিয়ে দেখা যায়, দেশের ২৫ বছর ও তদূর্ধ্ব বয়সীরা এখন টিকা নিতে পারবেন। টিকার জন্য কয়েক ধাপে বয়সসীমা কমিয়েছে সরকার। গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। তখন বয়সসীমা ছিল ৫৫ বছর। কিন্তু ৮ ফেব্রুয়ারি থেকেই নিববন্ধনের জন্য ৪০ বছর বয়সসীমা নির্ধারণ করে সরকার। এরপর তা আরেক ধাপ কমিয়ে ৩৫ বছর করা হয়। সর্বশেষ ১৯ জুলাই থেকে ৩০ বছর বয়সীরাও নিবন্ধন করতে পেরেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল ২৮…
Read Moreসাভারে বিএলআরআইএ প্রথম বারের মত উন্নত জাতের উটপাখি পালন
স্টাফ রিপোর্টার,২৯ জুলাই,২০২১(বিবিনিউজ ):সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএ) প্রথম বারের মত গবেষণার মাধ্যমে উন্নত জাতের উটপাখি পালন শুরু করেছে। গবেষণার মাধ্যমে উটপাখি গুলো লালন পালন শেষে দেশের বিভিন্ন প্রান্তিক খামারীদের মাঝে রপ্তানী করা হবে। মুলত গরু ও মুরগীর মাংসের পাশাপাশি উটপাখির মাংশ সারা দেশে রপ্তানী করা হবে।দেশে মাংসের চাহিদা মেটানোর জন্য বছর খানেক আগে সাউথ আফ্রিকা থেকে কিছু উটপাখি নিয়ে আসা হয় বিএলআরআইএ। এখানেই উটপাখি গুলা লালন পালন করা হচ্ছে। তিন বছর গবেষণা শেষে উটপাখি গুলা দেশের বিভিন্ন খামারিদের মাঝে রপ্তানী করা হবে। এছাড়া উট পাখির ডিম থেকে আরও…
Read Moreব্রি হাইব্রিড-৭ জাতের আউশ ধানে রেকর্ড ফলন
২৯ জুলাই,২০২১(বিবিনিউজ ) : ব্রি হাইব্রিড-৭ জাতের আউশ ধানে রেকর্ড ফলন হয়েছে। ধান কাটার পর প্রতি বিঘায় পাওয়া গেছে ২৩ মণ। যা আউশ মৌসুমের অন্য যে কোন জাতের চেয়ে অনেক বেশি।বুধবার ভোলা জেলার রাজাপুর ইউনিয়নে চর মনসা গ্রামের সবুজ বাংলা কৃষি খামারে ব্রি হাইব্রিড-৭ জাতের প্রদর্শনী প্লটের ধান কর্তন ও মাঠ দিবসে এ তথ্য পাওয়া যায়। ভোলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।মাঠ দিবসে ভোলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু মো. এনায়েত উল্লাহর সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ, ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর…
Read Moreসৈয়দ আব্দুস সামাদের কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
২৯ জুলাই,২০২১(বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাক্তন একান্ত সচিব ও তাঁর সাবেক মুখ্য সচিব বীর মুক্তিযোদ্ধা ড. সৈয়দ আব্দুস সামাদের মরদেহের কফিনে শ্রদ্ধা নিবেদন করেছেন।প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী আজ সকালে বারিধারা জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে রক্ষিত মরহুমের কফিনে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।ড. সৈয়দ আব্দুস সামাদ গতকাল তাঁর বারিধারাস্থ বাসভবনে ঘুমের মধ্যে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে –রজেউন)। মরহুমের বয়স হয়েছিল ৭৯ বছর।চিরকুমার ড. সামাদ একদিন আগেই রাজধানীর একটি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফেরেন। তিনি মস্তিস্কের জটিলতা…
Read Moreব্যাংক বন্ধ থাকবে ১ ও ৪ আগস্ট
২৮ জুলাই,২০২১(বিবিনিউজ ) : করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন চলবে ৫ আগস্ট পর্যন্ত। তবে সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় আগস্ট মাসের ১ ও ৪ তারিখ (দুই দিন) ব্যাংক বন্ধ থাকবে। বাকি তিনদিন (২, ৩ ও ৫ আগস্ট) ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। বুধবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছেন বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম।
Read Moreআইন অমান্য করায় অনেকেই গুণছেন জরিমানা
২৮ জুলাই,২০২১(বিবিনিউজ ) : করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীসহ সারাদেশে চলছে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ।চলমান বিধিনিষেধের আজ ষষ্ঠ দিনে রাজধানীতে বেড়েছে ব্যক্তিগত যান চলাচল। সব সড়কেই আছে অনেক রিকশাও। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, জরুরী প্রয়োজন ছাড়া অনেকেই চলাচল করছেন। মানুষ সড়কে আসার পর নানা অজুহাত দিচ্ছেন।আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, যারা সড়কে অহেতুক ঘোরাফেরা করছেন তাদেরকে আমরা জরিমানা ও গ্রেফতার করছি।বুধবার সকালে রাজধানীর ফার্মগেট, শাহবাগ, মোহাম্মদপুর, ধানমন্ডি, সাতরাস্তা, কারওয়ান বাজার, মতিঝিল, খিলগাঁও, বাসাবো ও যাত্রাবাড়ি এলাকা ঘুরে দেখা যায়, গত কয়েকদিনের তুলনায় আজ সড়কে মানুষ ও যানবাহনের সংখ্যা কিছুটা বেশি। মূল…
Read Moreজনগণের জন্য রাজনীতি করার আহবান সেতুমন্ত্রীর
২৮ জুলাই,২০২১(বিবিনিউজ ) : করোনার এই কঠিন পরিস্থিতিতে সবাইকে জনগণের জন্য রাজনীতি করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, বাংলাদেশে করোনায় মৃত্যুর হার প্রতিবেশী দেশ ভারতের চেয়ে বেশি। এমন বাস্তবতায় মানুষের জীবনের সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। তাই সংক্রমণ রোধকল্পে নিজ নিজ অবস্থান থেকে দলমত নির্বিশেষে সচেতনতা তৈরির পাশাপাশি সবাই সরকারকে সহযোগিতা করুন।সেতুমন্ত্রী আজ সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহবান জানান।জীবন রক্ষা না পেলে জীবিকা দিয়ে কী হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অনেকে লকডাউন শিথিলের কথা…
Read More