সিরিজ বোমা হামলার ১৬ বছর

১৭ আগস্ট ২০২১(বিবিনিউজ ): জামআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের একটি জঙ্গি সংগঠন পরিকল্পিতভাবে ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় একই সময়ে বোমা হামলা চালায়। এ ঘটনায় মুন্সীগঞ্জ ছাড়া সব জেলায় প্রায় ৫০০ পয়েন্টে দুজন নিহত ও অন্তত ১০৪ জন আহত হন। পুলিশ সদর দপ্তর ও র‌্যাবের তথ্য অনুযায়ী, ঘটনার পরপরই সারাদেশে ১৫৯টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ডিএমপিতে ১৮টি, সিএমপিতে ৮টি, আরএমপিতে ৪টি, কেএমপিতে ৩টি, বিএমপিতে ১২টি, এসএমপিতে ১০টি, ঢাকা রেঞ্জে ২৩টি, চট্টগ্রাম রেঞ্জে ১১টি, রাজশাহী রেঞ্জে ৭টি, খুলনা রেঞ্জে ২৩টি, বরিশাল রেঞ্জে ৭টি, সিলেট রেঞ্জে ১৬টি, রংপুর…

Read More

পাবজি,ফ্রি ফায়ারসহ ক্ষতিকর অনলাইন গেম অবিলম্বে বন্ধের নির্দেশ হাইকোর্টের

১৬ আগস্ট ২০২১(বিবিনিউজ ):অনলাইন প্লাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ারসহ সব ক্ষতিকর গেম অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা সমন্বয়ে গঠিত একটি ভার্চুয়াল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।একইসঙ্গে সব অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেম তথা লাইকির মত সব ধরনের অনলাইন গেম এবং অ্যাপস বন্ধের কেন নির্দেশ দেয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। ১০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।রিট পিটিশনের পক্ষে আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব বাসস’কে আদালতের আদেশের বিষয়টি…

Read More

জাতীয় শোক দিবসে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬ আগস্ট ২০২১(বিবিনিউজ ):জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে ঢাকা বোট ক্লাব ও বনানী ক্লাব। গতকাল রবিবার (১৫ আগস্ট) ঢাকা বোট ক্লাব ও বনানী ক্লাব আলাদা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। অনলাইন প্ল্যাটফর্ম জুমের সাহায্যে শিশুদের জন্য জাতির পিতার প্রতিকৃতি অঙ্কন বিষয়ক ভার্চুয়াল প্রতিযোগিতার আয়োজন করে রাজধানীর ক্লাব দু’টি। এর আগে, সকালে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতির পিতা ও তার পরিবারের অন্য সদস্যদের রুহের মাগফেরাত কামনায় আয়োজন করা হয় মিলাদ…

Read More

ফোনে আড়িপাতা বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদনের আজ শুনানি

১৬ আগস্ট ২০২১(বিবিনিউজ ):গত ৮ বছরে দেশে যেসব ফোনালাপ ফাঁসের ঘটনা ঘটেছে তার তদন্ত এবং ফোনে আড়িপাতা রোধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে দাখিল করা রিট আবেদন শুনানির জন্য আজ সোমবার (১৬ আগস্ট) হাইকোর্টের কার্যতালিকায় (কজলিস্টে) রয়েছে।। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে। এই আদালতের দৈনন্দিন কার্যতালিকার ৪৪ নম্বরে রয়েছে রিট আবেদনটি। সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির গত ১০ আগস্ট এই রিট আবেদন দাখিল করেন। রিট আবেদনটির সঙ্গে ফোনে আড়িপাতা নিয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য…

Read More

সাভারে জাতীয় শোক দিবস ও শাহাদাত বার্ষিকী পালিত

১৫ আগস্ট ২০২১(বিবিনিউজ ডেস্ক ):জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ আগস্ট) দুপুরে সাভার উপজেলা আওয়ামী লীগ, আশুলিয়া থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এ কর্মসূচি পালিত হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় সাভার উপজেলা পরিষদের স্বাধীনতা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ…

Read More

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পিকারের শ্রদ্ধা নিবেদন

১৫ আগস্ট ২০২১(বিবিনিউজ ): স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।তিনি আজ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করেন ।এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ অন্যান্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন।

Read More

১৫ আগস্ট হত্যাকান্ডের পেছনের কুশিলবদের খুঁজে বের করা হবে

১৫ আগস্ট ২০২১(বিবিনিউজ ): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৫ আগস্ট নৃশংস হত্যাকান্ডের পেছনের কুশিলবদের খুঁজে বের করতে আলাদা তদন্ত কমিশন গঠন করা হবে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রোববার ধানমন্ডি ৩২ নম্বরে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ‘জাতির পিতার হত্যায় মঞ্চের কুশীলবদের বিচার করে ফাঁসি কার্যকর করা হয়েছে। এর বাইরে যারা ষড়যন্ত্রকারী ছিল তদন্ত কমিশন করে তাদেরও খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।’তিনি বলেন, ‘নেপথ্যের…

Read More

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫ আগস্ট ২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।প্রধানমন্ত্রী আজ ভোরে রাজধানীর ধানমন্ডী ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান।প্রতিকৃতির বেদীতে পুষ্পার্ঘ অর্পণের পর বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।এ সময় বিউগেলে করুন সুর বাজানো হয় এবং সশ¯্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকষ দল জাতির পিতাকে গার্ড অব…

Read More

তাপমাত্রার রেকর্ডে ১৪২ বছরে বিশ্বের উষ্ণতম মাস ছিল জুলাই

১৪ আগস্ট ২০২১(বিবিনিউজ ডেস্ক ): যুক্তরাষ্ট্রে গত ১৪২ বছর ধরে বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড রাখা হচ্ছে। নোয়ার বিবৃতিতে বলা হয়েছে, জুলাই মাসে বিশ্বের ভূমি ও সমুদ্রপৃষ্ঠের মিলিত তাপমাত্রা বেড়েছে দশমিক ৯৩ ডিগ্রি সেলসিয়াস। সে হিসেবে চলতি বছরে বিশ্বের সবচেয়ে উষ্ণতম মাস ‘জুলাই।’ এই মাসে দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধে গড় তাপমাত্রা ১ দশমিক ৫৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। দেশটির কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান এবং জলবায়ু বিষয়ক গবেষণা ও নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ওশনিক অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া) সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যদি এক দশকের ব্যবধানে এই পরিমাণ তাপমাত্রা…

Read More

সকলকে মাস্ক পড়তে অনুরোধ করলেন স্বাস্থ্যমন্ত্রী

১৪ আগস্ট ২০২১(বিবিনিউজ ): স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আরোপিত বিধিনিষেধ মানুষের জীবন ও জীবিকার তাগিদেই তুলে নেওয়া হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিল্টন হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে আয়োজিত ভার্চ্যুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা দেশে টিকা কার্যক্রম বেগবান করা হচ্ছে। আপনারা মাস্ক পরবেন। সামাজিক দূরত্ব বজায় রাখবেন। জীবন ও জীবিকার তাগিদে বিধিনিষেধ তুলে দেওয়া হলেও আমাদের মনে রাখতে হবে জীবনের…

Read More