বয়সে ছাড় পেলেন চাকরিপ্রার্থীরা

১৯ আগস্ট ২০২১(বিবিনিউজ ):করোনাভাইরাসের কারণে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য আরেক দফায় বয়স ছাড় করে আদেশ জারি করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ নিয়ে মোট ২১ মাস বয়সের ছাড় দেওয়া হলো। অবশ্য বিসিএসের জন্য এ ছাড় হবে না। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, যেসব মন্ত্রণালয়, বিভাগ ও তার অধীন অধিদপ্তর, দপ্তর এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত বা জাতীয়কৃত প্রতিষ্ঠান করোনার কোভিড-১৯ (করোনাভাইরাস) পরিস্থিতির কারণে বিভিন্ন শ্রেণির সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়সসীমা গত বছরের ২৫ মার্চ নির্ধারণ করতে হবে।…

Read More

৬ পুরুষের পেশা

১৯ আগস্ট ২০২১(বিবিনিউজ ):বাপ-দাদাসহ ৬ পুরুষ থেকে ঘানিতে সরিষার তেল মাড়াই করে জীবিকা নির্বাহ করছেন। মারা গেলে ছেলেরা এই পেশা ধরে রাখবেন কিনা এ নিয়ে সহিদুল ইসলাম (৫৮) সন্দিহান। রংপুর নগরীর মর্ডান মোড়ে একটি টিনের চালা ভাড়া নিয়ে ঘোড়া দিয়ে সরিষার তেল মাড়াই করে বিক্রি করছেন তিনি। সহিদুল ইসলাম জানালেন, তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলায়। সেখানে গরু দিয়ে মাড়াই করে তেল বেক্রি করতেন। সেখানে বেচাবিক্রি ভাল না হওয়ায় জীবিকার টানে এবং বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে একবছর আগে রংপুরে চলে এসেছেন। নগরীর মর্ডান মোড়ে একটি টিনের চালা ভাড়া নিয়ে ব্যবসা…

Read More

বসুন্ধরা এমডিকে অব্যাহতি দিল আদালত

১৯ আগস্ট ২০২১(বিবিনিউজ ):ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করা মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যা প্ররোচনার মামলা থেকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়েছে আদালত। একই সঙ্গে যৌক্তিক কারণ না থাকায় খারিজ করা হয়েছে বাদী নুসরাত জাহান তানিয়ার করা পুলিশ প্রতিবেদনের ওপর দেওয়া নারাজির আবেদন। গতকাল (বুধবার) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এই আদেশ দেন। এর আগে মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার ওসি আবুল হোসেনের দাখিল করা প্রতিবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। বাদী পক্ষের বক্তব্য শোনার পর আদালত পরবর্তীতে আদেশের জন্য রেখে দেয়। সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়ে আদালতের দেওয়া…

Read More

২০২৪ সালে ‘বে-টার্মিনাল’র অপারেশন শুরু হবে : খালিদ মাহমুদ

১৯ আগস্ট ২০২১(বিবিনিউজ ):২০২৪ সালে ‘বে-টার্মিনাল’র অপারেশন শুরু করার আগ্রহ প্রকাশ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন বে টার্মিনাল হবে। ২০২৪ সালে বে টার্মিনালের অপারেশন শুরু করতে চাই।আজ বৃহস্পতিবার চট্টগ্রামের আনন্দবাজার এলাকায় সাগরতীরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আওতাধীন ‘বে-টার্মিনাল নির্মাণ’ প্রকল্প পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, বে টার্মিনালে তিনটি টার্মিনাল থাকবে। এর একটি চট্টগাম বন্দর করবে। বাকি দু’টি টার্মিনাল বৈদেশিক বিনিয়োগে হবে। দেশের স্বার্থ রক্ষা করে যাদের সাথে সমঝোতা হয় তাদেরকে বাকি দু’টি টার্মিনাল নির্মাণ করতে দেয়া হবে। খবর সংবাদ বিজ্ঞপ্তির।এতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন…

Read More

আগামীকাল শুক্রবার পবিত্র আশুরা

১৯ আগস্ট ২০২১(বিবিনিউজ ):আগামীকাল শুক্রবার ১০ মহররম। পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনাবহুল এ দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ।ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালন করা হয় মুসলিম বিশ্বে। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় ও সংক্ষিপ্ত কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র আশুরা পালিত হবে।হিজরি ৬১ সনের ১০ মহররম এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) এবং তাঁর পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। এ ঘটনা স্মরণ করে বিশ্ব মুসলিম যথাযোগ্য…

Read More

আমির জুনায়েদ বাবুনগরীর জানাজা সন্ধ্যা সাড়ে ৭টায়

১৯ আগস্ট ২০২১(বিবিনিউজ ):হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর জানাজা আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে। তাঁর জানাজা অনুষ্ঠিত হবে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায়। এরপর ফটিকছড়ির বাবুনগরে তাঁর মরদেহ দাফন করা হবে। জুনায়েদ বাবুনগরী দীর্ঘদিন ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। এরপর আজ সকাল সাড়ে ১০টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম নগরের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর দুপুর ১২টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাটহাজারী মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা ইয়াহিয়া বলেন, চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে বাবুনগরী মারা যান। তাঁর মরদেহ হাসপাতাল থেকে মাদ্রাসায় আনা হবে। এরপর…

Read More

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

১৯ আগস্ট ২০২১(বিবিনিউজ ):হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান। হাটহাজারী মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা ইয়াহিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় সিএসসিআর হাসপাতালে নেওয়া হয়। হাটহাজারী মাদ্রাসা থেকে প্রকাশিত মাসিক মঈনুল ইসলাম পত্রিকার নির্বাহী সম্পাদক মনির হোসেন বলেন, ওই হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক বাবুনগরীকে মৃত ঘোষণা করেন। জুনায়েদ বাবুনগরী স্ত্রী, পাঁচ মেয়ে, এক ছেলেসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। ২০২০…

Read More

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষের ফল নিয়ে অসন্তোষ, বিক্ষোভ করছে শিক্ষার্থীরা

১৮ আগস্ট ২০২১(বিবিনিউজ ):জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট হয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বুধবার (১৮ আগস্ট) সকাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা এই আন্দোলন শুরু করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, স্বশরীরে পরীক্ষা দিয়েও অনেক শিক্ষার্থীকে অনুপস্থিত দেখানো হয়েছে। অনেক শিক্ষার্থীর চতুর্থ বর্ষের ১০টি কোর্সের মধ্যে ৯টিতে প্রথম শ্রেণি পেলেও তুলনামূলক সহজ বিষয়ে যেমন সাংগঠনিক আচরণ, প্রকল্প ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে গণহারে অকৃতকার্য দেখানো হয়েছে। যেটি খুবই হতাশাজনক ও লজ্জাদায়ক। তারা আরও বলেন, আমরা কোনোভাবেই এই ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করতে পারছি না। আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ্রহণ করেছি…

Read More

যেসব দেশি মাছের পেটে পাওয়া গেছে ক্ষতিকর প্লাস্টিক কণা

১৮ আগস্ট ২০২১(বিবিনিউজ ): মাছে ভাতে বাঙালি- একটি বহুল প্রচলিত প্রবাদ। মাছ ছাড়া যেন আমাদের এক বেলার আহারও হয় না। কিন্তু এই মাছ নিয়েই একটি দুঃসংবাদ পাওয়া গেছে। বাংলাদেশে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে ৭৩ শতাংশ মাছে রয়েছে মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিকের কণা, যা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। দেশি মাছের ওপর এই গবেষণাটি চালিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ। বাজারে পাওয়া যায় এমন দেশি মাছের ওপর গবেষণা করে জানা যায়, ১৫ প্রজাতির মাছে প্লাস্টিকের এই ক্ষুদ্র কণার উপস্থিতি রয়েছে। যেসব প্লাস্টিক পলিমার পাওয়া গেছে তার মধ্যে রয়েছে-…

Read More

চিত্রনায়িকা পরীমনিকে তৃতীয় দফায় রিমান্ডে চায় পুলিশ

১৮ আগস্ট ২০২১(বিবিনিউজ ):মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনিকে আবার পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আগামীকাল বৃহস্পতিবার সিআইডির করা এই রিমান্ড আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড শেষে গত শুক্রবার পরীমনিকে আদালতে হাজির করে সিআইডি। আদালত সেদিন পরীমনির জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত রোববার আবার পরীমনির জামিন চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত আজ বুধবার এই জামিন আবেদনের ওপর শুনানির দিন ঠিক করেছিলেন। আজ বেলা সাড়ে ১১টার পর…

Read More