ডেস্ক রিপোর্ট: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হলের পেছনের একটি ড্রেনে মোতালেব হোসেন লিপু নামে এক শিার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হলের নিচতলায় ডাইনিংয়ের পাশে নর্দমায় ওই শিার্থীর লাশ পাওয়া যায়।মোতালেব হোসেন লিপু গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয়বর্ষের ছাত্র। সে নবাব আব্দুল লতিফ হলের আবাসিক শিার্থী এবং ২৫৩ নম্বর রুমে থাকতো বলে শিার্থীরা জানিয়েছে। মহানগর পুলিশের উপকমিশনার আমীর জাফর এতথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। ময়নাতদন্তের পরই বিয়ষটি নিশ্চিত হওয়া যাবে। প্রত্যদর্শীরা জানিয়েছেন, সকাল ৮টার দিকে ডাইনিংয়ের পেছনে লিপুর লাশ দেখতে পান ডাইনিং কর্মী রীণা। তিনি বিষয়টি হল কর্তৃপকে জানালে পুলিশকে জানানো হয়। পরে সকাল পৌনে ৯টার দিকে ওই ছাত্রের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
মিতু/বিবি নিউজ/১৫
