২৫ আগস্ট ২০২১(বিবিনিউজ ):সৌদি আরব করোনাভাইরাসের আরও দুটি টিকার অনুমোদন দিয়েছে। এই দুটি হলো চীনে তৈরি করোনার সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা। এর ফলে সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিদের ওমরাহ হজ পালনে আর বাধা রইল না। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সৌদি আরবের কর্তৃপক্ষ সিনোভ্যাক ও সিনোফার্মের টিকার অনুমোদন দেয়। এ নিয়ে দেশটিতে করোনার মোট ৬টি টিকা অনুমোদন পেল। সৌদি আরব আগে করোনার চারটি টিকার অনুমোদন দেয়। এগুলো হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন ও মডার্না। গত মাসের শেষ দিকে সৌদির কর্তৃপক্ষ জানায়, যেসব বিদেশি পর্যটকের সৌদি সরকার অনুমোদিত…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
নারীর চরিত্র হনন সম্পর্কিত প্রতিবেদন ভিডিও ছবি প্রচার ও প্রকাশ বন্ধে হাইকোর্টে রিট
২৫ আগস্ট ২০২১(বিবিনিউজ ): গণমাধ্যমসহ সব ধরনের প্রচার মাধ্যমে নারীর চরিত্র সম্পর্কিত প্রতিবেদন, ভিডিও এবং ছবি প্রচার-প্রকাশ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আজ একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।বিচারপতি মো.মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এই রিটের ওপর আগামী সপ্তাহে শুনানি হতে পারে।সুপ্রিমকোর্টের আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ গনমাধ্যমকে আজ এ কথা বলেন।তিনি বলেন, রিট অবেদনে বলা হয়েছে, মূল ধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে ব্যক্তি বিশেষ করে নারীর সম্পর্ক ও ব্যক্তি জীবন নিয়ে চরিত্র ও মানহানিকর প্রতিবেদন, ভিডিও, ছবি…
Read Moreগণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় ডোজ প্রদান ৭ সেপ্টেম্বর
২৫ আগস্ট ২০২১(বিবিনিউজ ):মহামারী করোনাভাইরাস প্রতিরোধে গণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় ডোজ ৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম। তিনি বলেছেন, দ্বিতীয় ডোজ শুরুর আগে আরও টিকা আসবে। ফলে দ্বিতীয় ডোজ দিতে কোনো সমস্যা হবে না। কেন্দ্রীয় ঔষধাগার মিলনায়তনে করোনাভাইরাস মোকাবিলায় প্রবাসী বাংলাদেশের উপহার হিসেবে প্রাপ্ত ভেন্টিলেটর বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যের মহাপরিচালক এসব কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঔষধাগারের মহাপরিচালক আবু হেনা মোরশেদ, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতালবিষয়ক পরিচালক ফরিদ উদ্দিন মিয়াসহ অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা। প্রবাসী…
Read Moreজাতীয় সংগীত বিকৃত করে টিকটক ভিডিও, গ্রেফতার ৫ শিক্ষার্থী
২৪ আগস্ট ২০২১(বিবিনিউজ ):জাতীয় সংগীত বিকৃত করে টিকটক ভিডিও তৈরির অভিযোগে বগুড়ায় পাঁচ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে বগুড়া সদর থানা–পুলিশ গত সোমবার রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করে। আটক পাঁচ শিক্ষার্থীর মধ্যে রয়েছেন নূর–ই–ইসলাম আলিফ (২৩)। তিনি সারিয়াকান্দি ডিগ্রি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অপর চারজন অপ্রাপ্তবয়স্ক। তাঁদের মধ্যে একজন (১৭) টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের, একজন (১৫) বগুড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এবং ১৭ বছর বয়সী অপর দুজন নাটোরের সিংড়া উপজেলার দমদমা পাইলট স্কুল ও কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী। জাতীয় সংগীত অবমাননা করে…
Read Moreএকুশে আগস্টের গ্রেনেড হামলার প্রাইম টার্গেট ছিলেন শেখ হাসিনা : সেতুমন্ত্রী
২৪ আগস্ট ২০২১(বিবিনিউজ ):আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একুশে আগস্টের গ্রেনেড হামলার প্রাইম টার্গেট ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা।একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও নারী নেত্রী আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।সেতুমন্ত্রী বলেন, সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশ করতে এসে তিনি রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছিলেন। সেই হামলা ছিল ইতিহাসের নৃশংস ঘটনা। সেদিন প্রাইম টার্গেট ছিলেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আইভী রহমানকে স্মরণ করে…
Read Moreখালেদা জিয়া আইভি রহমানকে দেখে আসার পর পরই তাকে মৃত ঘোষণা করা হয়
২৪ আগস্ট ২০২১(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামায়াত জোট সরকারের নৃশংসতার প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে বলেছেন, মৃত্যু শয্যায় থাকা নারী নেত্রী আইভি রহমানকে খালেদা জিয়া সিএমএইচ এ দেখতে যাবেন বলে তাঁর পুত্র-কন্যাদের ৩/৪ ঘন্টা অন্য একটি রুমে আটকে রাখা হয়। খালেদা জিয়া আইভি রহমানকে সিএমএইচ এ দেখে আসার পরপরই তাকে মৃত ঘোষণা করা হয়।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ঠিক জানি না কখন কোন মুহূর্তে তিনি (আইভি রহমান) মৃত্যুবরণ করেছেন। তাঁর ছেলে-মেয়েরা তাঁর কাছে ছিল। সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাঁকে দেখতে যাবেন বলে তাঁর ছেলে-মেয়েরা যারা বেডের কাছে ছিল তাদের একটা কামরার…
Read Moreদেশে নারীদের ইন্টারনেট ব্যবহার বেড়েছে
২৩ আগস্ট ২০২১(বিবিনিউজ ):বাংলাদেশে নারীদের ইন্টারনেট ব্যবহার বেড়েছে। মহামারির সময়ে প্রায় ৬২ শতাংশ নারী মোবাইল ইন্টারনেট গ্রাহকের ব্যবহারের পরিমাণ বেড়েছে। মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মের কারণে ভিডিও কল, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার এবং অনলাইন ভিডিও দেখার পরিমাণ বেড়েছে। জিএসএমএ মোবাইল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০২১ থেকে এসব তথ্য জানা গেছে। বাংলাদেশে প্রতি সপ্তাহে মোবাইলে ফ্রি ভিডিও দেখেন এমন নারী ব্যবহারকারীর সংখ্যা নয় শতাংশ থেকে ২০ শতাংশে পৌঁছেছে ২০২০ সালে।স্বল্প পরিসরে আটটি নিম্ন ও মধ্যম আয়ের দেশে গত ৪ অক্টোবর ২০২০ থেকে ৮ জানুয়ারি ২০২১ এর মধ্যে এই…
Read Moreবর্তমান সরকার কোরআন-সুন্নাহর বাইরে কিছু করছে না : প্রাণিসম্পদ মন্ত্রী
২৩ আগস্ট ২০২১(বিবিনিউজ ): মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সরকার কোরআন-সুন্নাহর বাইরে কিছু করছে না। শেখ হাসিনার সরকার এ দেশে মদের লাইসেন্স দেয় না। ইসলাম শিক্ষায় মানুষদের কিভাবে আধুনিক শিক্ষায় আলোকিত করা যায় তার চেষ্টা করছে সরকার। মাদ্রাসা থেকে পাস করা শিক্ষার্থীদের এমএ পাসের মর্যাদা দিয়েছে সরকার। ৫০০ মাদ্রাসাকে উন্নয়ন প্রকল্পে নেয়া হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। আজ পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান…
Read Moreফেব্রুয়ারির মধ্যে ৮ কোটি লোককে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
২৩ আগস্ট ২০২১(বিবিনিউজ ): আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে দেশের সাত থেকে আট কোটি লোককে টিকা দেওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আজ স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রস্তাব অনুযায়ী, চীনের সিনোফার্ম ও সিনোভ্যাকের মোট সাড়ে ১০ কোটি ডোজ টিকা কেনা হচ্ছে। এর বাইরে কোভ্যাক্সের সহায়তার আওতায় ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা বিনা মূল্যে পাওয়া যাবে। সেটাও চলমান। মন্ত্রী আরও বলেন, ওই সাড়ে ১০ কোটি ডোজ টিকা ভর্তুকি রেটে কম দামে কেনার প্রস্তাব করা…
Read Moreশ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের ভ্যাকসিন প্রদানে প্রধানমন্ত্রীর নির্দেশ
২৩ আগস্ট ২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল গার্মেন্টস ফ্যাক্টরি ও অন্যান্য কলকারখানায় কর্মরত শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদেরও ভ্যাকসিন প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষতে নির্দেশ দিয়েছেন।একইসঙ্গে দুই ডোজ ভ্যাকসিন প্রদানের মাঝের যে সময় তা কমিয়ে আনা যায় কিনা সে ব্যাপারেও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।শেখ হাসিনার সভাপতিত্বে আজ মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি গণভবন থেকে এবং মন্ত্রিসভার সদস্যরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ভিডিও কনফারেন্সের সাহায্যে ভার্চুয়ালি এই বৈঠকে অংশ গ্রহণ করেন। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।মন্ত্রি পরিষদ সচিব বলেন, সকল গার্মেন্টস…
Read More