২৮ আগস্ট ২০২১ (বিবিনিউজ) :আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘জিয়াউর রহমানের জানাজায় হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে কফিনে জিয়ার লাশ ছিল’, বিএনপি মহাসচিবের এমন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, মির্জা ফখরুলের এই বক্তব্যে কী প্রমাণিত হয়? মানুষ একজন প্রেসিডেন্টের জানাজা পড়েছে কিন্তু কফিনে যে লাশ ছিল তা তো দেখাতে পারেননি। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ড’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি করে ঘোলাপানিতে…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
মডার্নার টিকা জালিয়াতি
২৮ আগস্ট২০২১(বিবিনিউজ):‘দরিদ্র পারিবারিক সেবা সংস্থা’ ক্লিনিকেই কমপক্ষে ৩ হাজার ব্যক্তিকে টিকা দেওয়া হয়। প্রতিজনের কাছ থেকে নেওয়া হয় ন্যূনতম ৫০০ টাকা করে। ওই ক্লিনিক থেকে জব্দ করা মডার্নার ২০টি বক্স এবং দুটি আলাদা ভায়াল থেকেই এ বিষয়ে নিশ্চিত হয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। কারণ প্রতিটি ভায়াল থেকে ১৫ জনকে টিকা দেওয়া হয়। ক্লিনিক মালিক পল্লী চিকিৎসক বিজয় কৃষ্ণ তালুকদারের দেওয়া তথ্য অনুযায়ী তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ভয়ংকর এই অপরাধের সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত। এরা শুধু দক্ষিণখান নয়, দেশের বিভিন্ন অঞ্চলে টিকা জালিয়াতি করেছে বলে ধারণা তাদের। ১৮ আগস্ট রাতে দক্ষিণখানে একটি ফার্মেসি…
Read Moreনওগাঁয় ২২ হাজার ৩৯৯ মেট্রিক টন উদ্বৃত্ত মাছ উৎপাদন
২৮ আগস্ট ২০২১ (বিবিনিউজ) : নওগাঁ জেলায় ২২ হাজার ৩শ ৯৯ মেট্রিকটন উদ্বৃত্ত মাছ উৎপাদিত হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহাম্মেদ জানিয়েছেন ,জেলায় মোট জলাশয়ের পরিমাণ ৪৭ হাজার ৭শ ৫০ দশমিক ৭৫ হেক্টর। উক্ত জলাশয়ে চলতি বছর মোট মাছ উৎপাদিত হয়েছে ৮৩ হাজার ৬শ ৯ মেট্রিক টন। জেলার চাহিদা ৬১ হাজার ২শ ১০ মেট্রিক টন। উদ্বৃত্ত ২২ হাজার ৩শ ৯৯ মেট্রিক টন মাছ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলেক্ষ শনিবার দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার মিলনায়তনে জেলার সাংবাদিকদের সাথে আয়োজিত এক সমতবিনিময় অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ…
Read Moreসারা দেশে বন্যা দুর্গত এলাকায় ১০ লক্ষ টাকা সাহায্য দেওয়া হয়েছে : ত্রাণ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার, ২৭ আগস্ট ২০২১ (বিবিনিউজ) :সারা দেশে বন্যা দুর্গত এলাকায় দশ লক্ষ করে টাকা সাহায্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,সারা দেশে বন্যর্ত এলাকায় জেলা প্রশাসকরা নগদ টাকা ও শুকনো খাবার বিতরণ করছেন বন্যার্তদের মাঝে। খাদ্য ও নগদ টাকার সংকট নেই উল্লেখ করে তিনি আরও বলেন কিছু অনুপ্রেবেশকারী আওয়ামী…
Read Moreগ্যাস পাইপলাইন বিস্ফোরণে মিরপুরে ৭ জন দগ্ধ
২৬ আগস্ট ২০২১(বিবিনিউজ ):রাজধানীর মিরপুরের ১১ নম্বরে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে অন্তত ৭ জন দগ্ধ হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টায় বিকট শব্দে এ বিস্ফোরণ হয়। পরে দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নেওয়া হয়। দগ্ধরা হলেন নওশীন (৫), শফিক (৩৫), সুমন ( ৪০), রোওশনারা (৭০), রিনা (৫০), নাজনীন (২৫) ও রেনু (৩৫)। তাদের মধ্যে শিশুসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাড়ির মালিক রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ছয় তলা বাড়ির নিচে গ্যাসলাইনে লিকেজ ছিল। দুদিন আগে গ্যাসের লিকেজ ঠিক করা হয়। বুধবার দিবাগত রাত ১টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ…
Read Moreশিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল
২৬ আগস্ট ২০২১(বিবিনিউজ ):শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক ধাপ বাড়ানো হয়েছে। এই ছুটি ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হলো। বৃহস্পতিবার দুপুরে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক হয়। সেখানে এ সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
Read Moreশিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন
২৬ আগস্ট ২০২১(বিবিনিউজ ):১লা সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন (বিকেএ)। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি। মানববন্ধনে দ্রুত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় নিজেদের দায়িত্বে স্বাস্থ্যবিধি মেনে ১ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেওয়া হবে বলেও জানানো হয়। দীর্ঘ বন্ধকালীন সময়ে কিন্ডারগার্টেন শিক্ষক ও কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন উল্লেখ করে সংগঠনটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ নুরুন নবী বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা মানবেতর জীবনযাপন করছি। মাস পার হলেই সব ধরনের খরচ দরজায় কড়া…
Read Moreজাপানি মায়ের দুই শিশুকে হোটেলে রাখার ব্যাপারে বাবা-মা একমত হলেই হাইকোর্টের আদেশ
২৬ আগস্ট ২০২১(বিবিনিউজ ):জাপানি মায়ের দুই শিশুকে হোটেলে রাখার ব্যাপারে বাবা-মা একমত হলেই আদেশ দেবেন হাইকোর্ট। বৃহস্পতিবার দুই জাপানি শিশুকে ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিবর্তে উন্নত হোটেলে রাখা প্রসঙ্গে বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। শিশুদের বাবার আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ ও শাহ মঞ্জুরুল হক আদালতে বলেন, ভিকটিম সাপোর্ট সেন্টারে দুই শিশুর কষ্ট হচ্ছে। শিশুদের বাবা হোটেলের সব খরচ বহন করবেন। আমরা শিশুদের হোটেলে রাখার জন্য আবেদন করেছি। তখন আদালত বলেন, শিশুদের মা নাকানো এরিকো ভিকটিম সাপোর্ট সেন্টার নিয়ে কোনো অভিযোগ করছেন…
Read Moreজিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও অস্তিত্বে বিশ্বাস করতেন না : প্রধানমন্ত্রী
২৬ আগস্ট ২০২১(বিবিনিউজ ):বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে এবার প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জিয়াউর রহমান কোথায়, কোন গ্রাউন্ডে যুদ্ধ করেছেন তার কিন্তু কোনো ইতিহাস নাই। আজ বৃহস্পতিবার সকালে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও অস্তিত্বে কখনও বিশ্বাস করতেন না। তাকে ধরে এনে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পাঠ করানো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরও জিয়াউর রহমান পাকিস্তানি বাহিনীর সদস্য হিসেবে কাজ করেছেন।ঢাকা…
Read Moreদেশের অর্থনীতিতে কোভিডের প্রভাব সেভাবে পড়েনি: জয়
২৫ আগস্ট ২০২১(বিবিনিউজ ):প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, সরকারের তৈরি ডিজিটাল অবকাঠামো এবং পূর্ব প্রস্তুতির জন্য সরকার ও দেশের অর্থনীতিতে কোভিড-এর প্রভাব সেভাবে পড়েনি। বিশ্বের অনেক দেশের সরকারি কার্যক্রম বাধাগ্রস্ত হলেও বাংলাদেশের ক্ষেত্রে তেমন কিছু হয়নি বলেও জানান তিনি। মঙ্গলবার রাতে অনলাইন মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে ‘ব্লেজ’ সেবা চালুর উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়। এ সময় তিনি বলেন, আমরা প্রতিটি স্কুল-কলেজে ডিজিটাল ল্যাব চালু করেছি। প্রতিটি হাসপাতালে চিকিৎসকের সঙ্গে ভিডিও কনফারেন্সিং করার ব্যবস্থা করেছি। ফলে আমাদের সরকারে, অর্থনীতিতে কোভিড-এর প্রভাব সেভাবে…
Read More