স্টাফ রিপোর্টার,১০ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) :বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)–এর ৩৯ বছরের গৌরবময় ইতিহাসে যারা নিজেদের মেধা, কঠোর পরিশ্রম ও সাফল্যের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রেখেছেন—সেইসব ৫০ জন কিংবদন্তি খেলোয়াড়দের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও সম্মাননা প্রদানের লক্ষ্যে আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেএসপির অডিও-ভিজ্যুয়াল সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলাম। মহাপরিচালক বিকেএসপির ৫০ জন লিজেন্ডারি খেলোয়াড়দের চিহ্নিত করে নাম ফলকে উন্মোচন করতে পেরে আনন্দ প্রকাশ করেন। মহাপরিচালক তার বক্তব্যে লিজেন্ডদেরকে আলোকিত মানুষ হিসেবে অভিহিত করেন এবং তাদের কারনেই বিকেএসপি তথা দেশ…
Read MoreCategory: খেলা
খেলা
ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে সেমিফাইনালে এআইইউবি
৮ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : গতবারের রানার্সআপ হিসেবে মাঠে নামার আগেই মানসিকভাবে এগিয়ে ছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি)। মাঠে নেমে নিজেদের শক্তিটা ভালোই দেখিয়েছে তারা। আর সেই শক্তির সামনে পেরে ওঠেনি গতবারের সেমিফাইনালিস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে ইস্পাহানি-প্রথম আলো তৃতীয় আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে এআইইউবি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে আজ সকালে তৃতীয় কোয়ার্টার ফাইনালে শ্রেয়তর দল হিসেবেই জিতেছে এআইইউবি। বাংলাদেশের শীর্ষ লিগের কয়েকজন খেলোয়াড় খেলেছেন দলটিতে। গোলপোস্টের নিচে ছিলেন পুলিশ এফসির গোলকিপার আসিফ ভূঁইয়া, একই দলের ফরোয়ার্ড মঈন আহমেদ, ঢাকা মোহামেডানের ডিফেন্ডার আজিজুল হক, রহমতগঞ্জের…
Read Moreইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল সেমিফাইনালে চিটাগং ইনডিপেনডেন্ট
৭ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) :ফুটবল মাঠে এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। টাইব্রেকারে নিয়মিত গোলকিপার একটি শটও ঠেকাতে পারছেন না। এমন অবস্থায় খোদ অধিনায়ক হাতে তুলে নিলেন গোলকিপারের গ্লাভস! নিজেই দাঁড়ালেন পোস্টের নিচে। কিন্তু তাতেও হলো না শেষ রক্ষা। ঠিক এমন নাটকীয় ঘটনাই দেখা গেল আজ সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে। ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের তৃতীয় আসরের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)। টাইব্রেকারে প্রথম পাঁচটি শটের পর জাবির গোলকিপারকে সরিয়ে গ্লাভস হাতে নেন দলের অধিনায়ক মাহমুদুল হাসান কিরণ। তবে দলকে জেতাতে…
Read Moreফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত
৬ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : আগামী বছর ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৪৮ দলের বর্ধিত কলেবরের এবারের আসরের গ্রুপ নির্ধারণের জন্য কাল ড্র অনুষ্ঠিত হয়ে গেল ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে। এখনো ছয়টি দল চূড়ান্ত হওয়ার বাকি। ইউরোপিয়ান প্লে অফ খেলে চার দল ও আন্ত:মহাদেশীয় প্লে অফ থেকে দুটি দল জায়গা করে নেবে মূল পর্বে। ২০২৬ সালের ১২ জুন মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল ইভেন্টের যাত্রা শুরু হবে। বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র ও কানাডা দ্বিতীয় দিন…
Read Moreবাংলাদেশের মেসি খ্যাত ফুটবলার সোহান এখন বিকেএসপিতে
স্টাফ রিপোর্টার,৪ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) :আজ বাংলাদেশের মেসি খ্যাত ফুটবলার চাঁদপুরের সোহানের বিকেএসপিতে আগমন সকলের মধ্যে এক ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম সোহান ও সোহানের বাবার সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং সোহান ও তাঁর পরিবারের খোঁজ-খবর নেন। এরপর মহাপরিচালক সোহানকে নিয়ে মাঠে তার ফুটবল নৈপুন্য উপভোগ করেন এবং সোহানের সাথে বল নিয়ন্ত্রনের খেলায় মেতে উঠেন। মহাপরিচালক সোহানকে পরীক্ষামূলক বিকেএসপিতে প্রশিক্ষণের ব্যবস্থার কথা বলেন এবং ভবিষ্যতে বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণে অন্তর্ভুক্তির বিষয়ে পরে সিদ্ধান্ত নিবেন বলে জানান । তিনি সোহানকে আগামীদিনের মেসি তৈরিতে বিকেএসপির সর্বাত্বক সহযোগিতার কথা…
Read More২৬ ডিসেম্বর থেকে শুরু বিপিএল
৩ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৬ ডিসেম্বর থেকে সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। মঙ্গলবার বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৩ জানুয়ারি ফাইনাল দিয়ে বিপিএলের পর্দা নামবে। সিলেট থেকে শুরু হওয়া বিপিএলে প্রতিদিন দু’টি করে ম্যাচ হবে। প্রথম ম্যাচটি দুপুর ১টায় এবং দ্বিতীয়টি সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে। তবে প্রতি শুক্রবারের ম্যাচগুলো দুপুর ২টা এবং সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে। ২৬ ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। উদ্বোধনী দিনের আরেক ম্যাচে লড়বে…
Read Moreসাভারে ইস্পাহানি-প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে প্রথম ম্যাচে আইইউবিএটির জয়
স্টাফ রিপোর্টার,০১ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : ঢাকার সাভারে ইস্পাহানি-প্রথম আলো আন্ত বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রথম ম্যাচে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) ৪-১ গোলে হারিয়েছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে। এই জয়ে নকআউটভিত্তিক প্রতিযোগিতায় টিকে থাকল আইইউবিএটি। অন্যদিকে প্রথম ম্যাচ হেরে বিদায় নিয়েছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । জোড়া গোল করে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন নাইজেরিয়া শিক্ষার্থী ওমর ওয়াজিরি মানসুর। বিবিএ পড়ুয়া ১৯ বছরের ওমর পুরস্কার নিয়ে চোখ রাখলেন সামনে,আমাদের প্রথম লক্ষ্য এখন পরের ম্যাচ জিতে গ্রুপ ফাইনালে উঠা। তারপর আমরা টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত যেতে চাই। এমনকি চ্যাম্পিয়ন…
Read Moreআয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ
২৯ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ফিল্ডিং করবে স্বাগতিক বাংলাদেশ। একই ভেন্যুতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হারে বাংলাদেশ। ঐ ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে টাইগাররা। প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলি, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মাহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন ও নুরুল হাসান। আয়ারল্যান্ড একাদশে একটি পরিবর্তন হয়েছে। কার্টিস ক্যাম্ফারের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ব্যাটার বেন ক্যালিটজ। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত নয়বার…
Read More৩৬৭ রানে এগিয়ে চালকের আসনে বাংলাদেশ
২১ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে স্বাগতিক বাংলাদেশ। ৯ উইকেট হাতে নিয়ে ৩৬৭ রানে এগিয়ে টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৭৬ রানের জবাবে ২৬৫ রানে অলআউট হয় সফরকারী আয়ারল্যান্ড। ফলে প্রথম ইনিংস থেকে ২১১ রানে পিছিয়ে ফলো-অনে পড়ে আইরিশরা। কিন্তু আয়ারল্যান্ডকে ফলো-অন না করিয়ে আবারও ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ১৫৬ রান করেছে টাইগাররা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৯৮ রান করেছিল আয়ারল্যান্ড। ৫…
Read Moreসাভারে অনুষ্ঠিত হলো ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
স্টাফ রিপোর্টার,১৬ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ):ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে সাভারে অনুষ্ঠিত হলো ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা । হেমায়েতপুরের পূর্বহাটি এলাকায় এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আর এম এন্টারপ্রাইজকে ২-১ গোলে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন খান স্পোর্টিং ক্লাব। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলকে নগদ অর্থসহ পুরুস্কার তুলে দেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান। এসময় আমান উল্লাহ আমান আরো বলেন, সারা দেশে নাশকতা সৃষ্টি করে একটি দল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে কিন্তু তাদের…
Read More