ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি সন্দেহে ৫ জনকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি)। মঙ্গলবার দিবাগত রাতে অভিয়ান চালিয়ে তাদের আটক করা হয় বলে বুধবার সকালে জানান ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান। তবে তাদের বিষয়ে নাম-পরিচয় জানানো হয়নি। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান মাসুদুর রহমান। মিতু/বিবি নিউজ/৭৮১
Read MoreCategory: অপরাধ
আশুলিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্ট : ঢাকা জেলার সাভারের আশুলিয়া বাজার এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সোয়া ৯টার দিকে এ মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলী মোল্লা। তিনি বলেন, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাতে আবদুল্লাহপুর বাইপাইল মহাসড়কের পাশে তাকে বসে থাকতে দেখেছিলেন স্থানীয়রা। সকালে রাস্তায় তার মরদেহ পরে থাকতে দেখা যায়। ভোরের দিকে কোনো গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মিতু/বিবি নিউজ/৭৭৬
Read Moreভুল চিকিৎসায় স্কুলছাত্রীর মৃত্যু
ডেস্ক রিপোর্ট: ভোলায় ডাক্তারের ভুল চিকিৎসায় নূপুর (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় ভোলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। নূপুর সদর উপজেলার রতনপুর এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহানের মেয়ে এবং ভোলা পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী। নূপুরের মা রুমা বেগম বলেন, সোমবার দিবাগত রাত ৪টার দিকে নূপুরের ডায়রিয়া শুরু হয়। এ অবস্থায় তাকে খাবার খাওয়ানো হলে সে বমি করে। মঙ্গলবার বিকালে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার পর ডাক্তার তাকে স্যালাইন পুশ করেন। স্যালাইনটি ঘণ্টাখানেক চলার পর নার্স এসে তাকে একটি ইনজেকশন দেন। এরপর…
Read Moreবগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১
ডেস্ক রিপোর্ট: বগুড়ার শেরপুর উপজেলায় দুটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। বুধবার ভোর ৬টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগাব্রিজ এলাকা এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম-দেলোয়ার হোসেন (৪০)। তিনি শাজাহানপুর উপজেলার সাজাপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে। শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী পাইপবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো: ট-১৫-০১৪৫) ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতমুখি সিমেন্টের খুঁটি বোঝাই (বগুড়া-ড-১১-১৩৭৮) অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সিমেন্টের খুঁটি বোঝাই ট্রাকের চালক দেলোয়ার হোসেন নিহত…
Read Moreশ্রমিক উসকানির মামলায় ইটিভির সাংবাদিক ২ দিনের রিমান্ডে
ডেস্ক রিপোর্ট: সাভার উপজেলার আশুলিয়ার তৈরি পোশাকশিল্পে অরাজক পরিস্থিতি সৃষ্টিতে সহায়তা ও শ্রমিকদের উসকানি দেয়ার অভিযোগে একুশে টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। গত ২৪ ডিসেম্বর ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আশুলিয়া থানার পুলিশ সাংবাদিক নাজমুল হুদাকে হাজির করে ৭ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আতিকুল ইসলাম রিমান্ড শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। সে অনুযায়ী সাংবাদিক নাজমুলকে রিমান্ড…
Read Moreগাইবান্ধায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আজ সকাল সাড়ে ১১টার দিকে থেকে মমিন মিয়া (২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের খামার মুনিরাম গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মমিন মিয়া ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে। বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তাজুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ঝুলন্ত লাশটি উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো কারণে তিনি আত্মহত্যা করেছেন। মিতু/বিবি নিউজ/৭৫৪
Read Moreতুরাগে চোখ উপড়ানো যুবকের লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: ঢাকা রাজধানীর তুরাগ থানার নলভোগ খালপাড় বাজারের উত্তর পাশে ফাঁকা জায়গা থেকে অজ্ঞাত (২২) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছে তুরাগ থানা পুলিশ। উদ্ধার করা লাশের গলাকাটাসহ মাথায় ধারাল অস্ত্রের কয়েকটি আঘাত ছিল এবং চোখ দুটি উপড়ানো ছিল। তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, দুষ্কৃতিকারীরা ২/৩ দিন আগে তাকে হত্যা করে ওই জায়গায় ফেলে রেখে গেছে বলে মনে হচ্ছে। তার পরনে ছিল কাঠাল রংয়ের সোয়েটার, বেগুনী রংয়ের ফুলহাতা গেঞ্জি এবং মাটি রংয়ের গ্যাবাডিন ফুল প্যান্ট। …
Read Moreব্রাহ্মণবাড়িয়ায় ২ জনের লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা ঘটনায় এক কিশোরীসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল ও সন্ধ্যায় লাশ দুটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য দুটি লাশই জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া দুজনের মধ্যে এক কিশোরীর পরিচয় পাওয়া গেছে। তার নাম স্বপ্না। সে সদর উপজেলার নন্দনপুরের হান্নান মিয়ার মেয়ে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান জানান, রবিবার রাতে মাহফিল শুনতে গিয়ে আর বাড়ি ফেরেনি স্বপ্না। পরে সোমবার সন্ধ্যায় সদর উপজেলার নন্দনপুর এলাকার বিসিকসংলগ্ন পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ওসি আরো জানান, একই…
Read Moreট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: ফেনীতে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ২৪ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত দিনগত রাত সাড়ে ৮টার দিকে ফেনী পৌর এলাকার বারাহীপুর এলাকায় এ ঘটনা ঘটে। ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস-এ কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। তার পরনে নীল রঙের জিন্সের প্যান্ট এবং আকাশি রঙের শার্ট ছিলো। ময়নাতদন্তের জন্য মরদেহটি ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মিতু/বিবি নিউজ/৭৪৯
Read Moreজয়পুরহাটে সড়ক র্দুঘটনায় নহিত ১
ডেস্ক রিপোর্ট: জয়পুরহাটের শিমুলতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় সোহেল (২৫)নামে জয়পুরহাট চিনিকলের এক শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জয়পুরহাট সদর ট্রাফিক পুলিশের সহকারি উপ-পরিদর্শক রেজাউল করিম (২৮)। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।নিহত সোহেল জয়পুরহাট শহরের সওদাগরপাড়া মহল্লার শফির উদ্দিন মণ্ডলের ছেলে। জয়পুরহাট সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন জানান, সোহেল ও রেজাউল একই মোটরসাইকেল যোগে হিলির দিকে যাচ্ছিলেন। পথে কোরো ভারী মোটরযানের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে কি ধরনের মোটরযান তা এখনো জানা যায়নি। আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক…
Read More