ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় প্রকাশ্যে স্কুল ছাত্র ইশতিয়াক আহমেদ তন্ময়কে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছেন- মেহেদী হাসান সাগর (২১) ও তার সহযোগী রুহান ইসলাম রিয়াদ (২০)। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নূরে আলম, কোতোয়ালী মডেল থানার এএসপি আল-আমিন, ওসি কামরুল ইসলাম, ওসি (ডিবি) ইমারত হোসেন গাজীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সংবাদ সম্মেলনে এসপি জানান, সিসি টিভির ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে সাগরই ছুরিকাঘাত করে তন্ময়কে।…
Read MoreCategory: অপরাধ
মালিবাগে বাসায় ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মালিবাগে সাত্তার মন্ডল (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। লুট করা হয়েছে মালামাল। সোমবার সকালের দিকে কোনো এক সময় মালিবাগ পাবনা কলোনির একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত সাত্তার মণ্ডল (৪৫) পোশাকের রঙসহ বিভিন্ন পণ্েযর ব্যবসা করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. বাবুল মিয়া জানান, বেলা দেড়টার দিয়ে মেহেদী নামের স্থানীয় এক যুবকসহ কয়েকজন সাত্তারকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেহেদীর বরাত দিয়ে এএসআই বাবুল বলেন, সাত্তারের স্ত্রী-সন্তানরা গত শুক্রবার সিরাজগঞ্জের বেলকুচিতে গ্রামের…
Read Moreআশকোনার জঙ্গি কিশোরের মৃত্যু গুলিতে : চিকিৎসক
ডেস্ক রিপোর্ট: আশকোনার পূর্বপাড়ার সূর্য ভিলায় জঙ্গিবিরোধী অভিযানে নিহত কিশোর আফিফ কাদরীর গুলিতে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ। সোমবার বেলা দেড়টা থেকে দুইটা পর্যন্ত তার নমুনা সংগ্রহ করা হয়। এরপর সোহেল মাহমুদ সাংবাদিকদের জানান, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় গুলির চিহ্ন রয়েছে। আশকোনার জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত কিশোরের লাশ রবিবার সন্ধ্যায় উদ্ধার করা হয়। শুক্রবার মধ্যরাত থেকে আশকোনার পূর্বপাড়ার সূর্য ভিলায় জঙ্গিবিরোধী অভিযান চালায় পুলিশ। এদিকে রাজধানীর আজিমপুরে আত্মঘাতী সাবেক ব্যাংক কর্মকর্তা তানভীর কাদরী ও তার যমজ ছেলে আফিফ কাদরীর মরদেহ ঢাকা…
Read Moreআশুগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত
ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শরীফ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার সোনারামপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত শরীফ এলাকার চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় ডাকাতিসহ বভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে। নিহত শরীফ উপজেলার চরচারতলা গ্রামের আবদুর রবের ছেলে। এ ঘটনায় আশুগঞ্জ থানা পুলিশের চার সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শারফিন মিয়াকে ঢাকায় পাঠানো হয়েছে। আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার দিবাগত রাতে শরীফকে…
Read Moreশাহজালালে ৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে সাড়ে ১১ কেজি স্বর্ণ উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। সোমবার বেলা ১১টার দিকে দোহা থেকে ছেড়ে আসা কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। গোপন খবরের ভিত্তিতে বিমানে তল্লাশি চালালে কৌশলে লুকিয়ে রাখা ১০০টি সোনার বার পাওয়া যায় বলে কর্মকর্তারা জানান। উদ্ধার করা সোনার ওজন ১১ কেজি ৬০০ গ্রাম; বাজার মূল্য আনুমানিক ছয় কোটি টাকা।তবে এ ঘটনায় কাউকে আটক করা যায় নি। মিতু/বিবি নিউজ/৭২৯
Read Moreবিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাগ গ্রামে আজ দুপুর ১টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে মাসুক মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মাসুক মিয়া বগুড়া সদর উপজেলার গাইবান্দা গ্রামের সাইদুর রহমানের ছেলে। তিনি ইলেক্ট্রিশিয়ানের কাজ করতেন।স্থানীয়রা জানান, হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাগ গ্রামে একটি বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে বৈদ্যুতিক তারে হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মিতু/বিবি নিউজ/৭২৫
Read Moreমুলাদীতে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ
ডেস্ক রিপোর্ট: বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা চিকিৎসায় গৃহবধূ ইয়াসমিন বেগমের (৩৫) মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনার পর উত্তেজিত লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সের দারোয়ান নুরুজ্জামানকে মারধর করে। এ ঘটনায় জেলা সিভিল সার্জন ডা. এএফএম সফিউদ্দিনের কাছে অভিযোগ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মৃত ইয়াসমিন মুলাদী শহরে ভাড়া বাসায় থাকতেন। তার স্বামী উপজেলার ভোঙ্গা গ্রামের বাসিন্দা ওমর ফারুক মালয়েশিয়া প্রবাসী। মৃতের বড় ভাই হারুন-অর রশিদ জানান, শনিবার দিবাগত রাত দেড়টায় হৃদরোগে আক্রান্ত হয় ইয়াসমিন। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময়…
Read Moreরংপুরে ভাতিজার হাতে চাচা খুন
ডেস্ক রিপোর্ট : রংপুরের বদরগঞ্জ উপজেলায় শনিবার দিবাগত রাতে ভাতিজার হাতে চাচা অহিদুল হক (৫৫) খুন হয়েছেন। উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরদারপাড়ায় এ ঘটনা ঘটে। জানা যায়, ভাতিজা শফিউলের সঙ্গে চাচা অহিদুল হকের জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করেন। মিতু/বিবি নিউজ/৭২২
Read Moreনাটোরে যুবকের লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: নাটোরের লালপুর উপজেলার দক্ষিণ লালপুর এলাকায় জালাল (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে ওই এলাকার একটি আখ ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত জালাল উত্তর লালপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই আখ ক্ষেতে গলা পর্যন্ত পুতে রাখা জালালের লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মিতু/বিবি নিউজ/৭২১
Read Moreখুলনায় অস্ত্রসহ আটক ৩
ডেস্ক রিপোর্ট : খুলনা মহানগরীতে পুলিশ একটি বাসায় অভিযান চালিয়ে রামদা ও আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে আটক করেছ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিমান চালায়। আটককৃতরা হলেন, খুলনার খালিশপুরের ১ নম্বর নেভি চেকপোস্ট এলাকার আব্দুল হকের ছেলে মনিরুল হক (৩৬), গোবরচাকা ক্রস রোডের আব্দুল হামিদ মোল্লার ছেলে জিয়ারুল ইসলাম (৪২) ও হালদার পাড়ার শেখ রওশন আলীর ছেলে আলী সাগর (৩৬)। খালিশপুর থানার ওসি অমীর তৈমুর ইলী বলেন, “শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টাল বেতার গার্ড কলোনির মনিরুল হকের বাসায় অভিযান চালানো হয়। এ সময়…
Read More