রংপুরে জামায়াত কর্মীসহ আটক ৫১

ডেস্ক রিপোর্ট: রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত ৫১ জন আসামিকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত থেকে আজ সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এপি) আবদুল্লাহ আল ফারুক বলেন, দীর্ঘদিন ধরে আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। শনিবার কিছু আসামি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের আজ সকালে আদালতে পাঠানো হবে।       মিতু/বিবি নিউজ/৭১৬

Read More

চট্টগ্রামে মাদকসেবীদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:  চট্টগ্রামের হাটহাজারীর নন্দীর হাটে মাদকসেবীদের ছুরিকাঘাতে মো. জাহাঙ্গীর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টায় আহত ওই যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ মামুন নামে একজনকে আটক করেছেন। জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার সময় মাদকসেবীদের সঙ্গে মোবাইল ফোন নিয়ে জাহাঙ্গীরের বিরোধের জের ধরে মাদকসেবীরা তাকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা জানিয়েছেন, হত্যাকাণ্ডের সঙ্গে স্থানীয় যুবক হেলাল, সালাউদ্দিন ও মামুন জড়িত। মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ফতেয়াবাদস্থ নন্দীর এলাকায় জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করা হয়। তবে কি কারণে এ…

Read More

ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রী নিহত

ডেস্ক রিপোর্ট: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় উম্মে হানি (১২) নামে এক স্কুলছাত্রী ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নিহত হয়েছে।  শনিবার সন্ধ্যায় পৌর শহরের নন্দীগ্রাম-বেলঘড়িয়া সড়কে এ ঘটনা ঘটে।নিহত উম্মে হানি নন্দীগ্রাম আব্দুল ওয়াজেদ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সে উপজেলার ডুবাতেঘর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।   নিহতের বাবা শহিদুল ইসলাম জানান, উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংড়া পাড়া নানা বাড়ি থেকে মায়ের সঙ্গে নিজ বাড়িতে ফেরার সময় ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এতে সে শ্বাসরোধে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি ক্লিনিকে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক…

Read More

গাজীপুরে ১৭টি বাড়ি পুড়ে ছাই

ডেস্ক রিপোর্ট: গাজীপুর সিটি কর্পোরেশনের রাজেন্দ্রপুর এলাকার গজারিয়াপাড়া এলাকায় আগুন লেগে ১৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার ভোর সাড়ে তিনটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর রহমান জানান, ঐ এলাকার হাজী মার্কেট সংলগ্ন সাইদুর রহমানের বাড়িতে একটি বসত ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ফলে বসতঘরগুলোতে থাকা ফ্রিজ, টিভি ও অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ…

Read More

পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫১

ডেস্ক রিপোর্ট: রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত ৫১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার সকাল ৮টার দিকে রংপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।   রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, নাশকতাসহ বিভিন্ন মামলা থাকার অভিযোগে মিঠাপুকুর উপজেলার এক জামায়াত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  তিনি বলেন, দীর্ঘদিন ধরে আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ…

Read More

শ্রীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ডেস্ক রিপোর্ট:  মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার দুপুর ২টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের তেজখালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুপুরে তেজখালি গ্রামে ওই স্পটে মাওয়াগামী আরাম পরিবহন ও ঢাকাগামী গোধুলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আরাম পরিবহনের বাসটি রাস্তা থেকে ছিটকে পাশে পড়ে যায়। ফলে এর তিন পুরুষ যাত্রী নিহত হন। এছাড়া দুই বাসের অন্তত ৩০ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে নেয়া হয়। এদের মধ্যে প্রায় ১০জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল…

Read More

সিরাজগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:  সিরাজগঞ্জে বালি ভর্তি ট্রাক চাপায় ফয়সাল (৬) নামের এক শিশু ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর পৌনে একটার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া পূর্বপাড়া গ্রামের কাঁচা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ফয়সাল ওই গ্রামের আব্দুল আলীমের ছেলে ও কালিয়া আব্দুল জব্বার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয়  শ্রেণির ছাত্র। থানীয় বাসিন্দা শরীফুল ইসলাম জানান, বাড়ির কাছে শিশু ফয়সাল কাঁচা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় যমুনার চর থকে বালি বহনকারী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।   মিতু/বিবি নিউজ/৬৯৮

Read More

আশুলিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ডেস্ক রিপোর্ট:  আশুলিয়ার মরাগাঙ এলাকায় দু’টি বাস ও একটি ট্রাক ত্রিমুখী সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে আব্দুল্লাহপুর-বাইপাল মহাসড়ক মরাগাঙ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও আশুলিয়ার ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আশুলিয়া ট্রাফিক পুলিশ বক্সের ট্রাফিক পরিদর্শক শাহরিয়ার জানান, মরাগাঙ এলাকায় দু’টি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হলে ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়। বাস দুটি রাস্তার দুইপাশে পড়ে আছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। হতাহতের সংখ্যা…

Read More

গোপালগঞ্জে গুলিবিদ্ধসহ ৪ ডাকাত গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জের কাশিয়ানীতে চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন দুই ডাকাত। শুক্রবার দিবাগত গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার পঞ্চবটি এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় পুলিশের এক উপ পরিদর্শক (এসআই) ও দুই কনেস্টবল আহত হয়েছেন। গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন- বাবু শেখ (৪৫) ও দুলাল (৪০), আতিক, শামিম। এদের মধ্যে বাবু ও দুলাল গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের প্রত্যেকের বাড়ি ফরিদপুরের বিভিন্ন উপজেলায়।  কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলীনূর হোসেন জানান, রাতে ঢাকা-খুলনা মহাসড়কে গেড়াখোলার পঞ্চবটিতে সড়কে…

Read More

অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: ফেনীর ছাগলনাইয়া থেকে অজ্ঞাত (৫০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উত্তর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল খায়ের জানান, লাশটির গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে লুঙ্গি ছিল। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।   মিতু/বিবি নিউজ/৬৯১

Read More