ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালা উপজেলায় ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার মির্জাপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তালা উপজেলার মুড়কুলিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে ইসরাফিল হোসেন (২৮) এর নাম জানা গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, একটি ইজিবাইক যাত্রী নিয়ে নওয়াপাড়া থেকে সাতক্ষীরায় যাচ্ছিল। পথে মির্জাপুর বাজারে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হন আরও পাঁচজন। নিহতদের মরদেহ…
Read MoreCategory: অপরাধ
সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: কক্সবাজারে শিক্ষা সফর শেষে ময়মনসিংহের মুক্তাগাছায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক স্কুলের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। শনিবার সকালে কিশোরগঞ্জে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. জাফর সাদেক মুক্তাগাছার মন্ডলসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নিহতের সহকর্মী সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে শিক্ষা সফর শেষে বাসযোগে মুক্তাগাছায় ফিরছিলেন তিনি। শনিবার ভোররাতে বাসটি কিশোরগঞ্জ এলাকায় বিরতির জন্য থামানো হয়। জাফর সাদেক বাস থেকে নামার সময় একটি দ্রুতগামী প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মিতু/বিবি নিউজ/৬৮৮
Read Moreরোহিঙ্গা মুসলিমের মাথাবিহীন লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন পীড়নের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলার পরই মাথাবিহীন লাশ মিললো এক রোহিঙ্গা মুসলিমের। শুক্রবারই সেখানে নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় ৪১ বছর বয়সী ওই ব্যক্তির লাশ, যাতে মাথার অংশটুকু ছিলো না। এর আগে বুধবার মিয়ানমারের সাংবাদিকদের একটি দল রাখাইন পরিদর্শনের নজিরবিহীন সুযোগ পায়। বিবিসি জানতে পেরেছে ওই দিন সেই সাংবাদিক দলটির কাছে রাখাইনের ভয়াবহ পরিস্থিতি ও সেনাবাহিনীর দমন পীড়নের বিষয়ে কথা বলেছিলেন ওই ব্যক্তি। মিয়ানমারের রাখাইন প্রদেশ মুসলিম অধ্যুষিত এবং তারা জাতিগত নিপীড়নের শিকার হচ্ছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি…
Read Moreলক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত, আহত ২
ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সিএনজি চালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শাহীন (১৮) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর সিএনজি চালক কাউছার (২২) ও সুমন (৩৪) নামে ১ যাত্রী গুরুতর আহত হয়। বৃহস্পতিবার হায়দরগঞ্জ-উদমারা-রায়পুর আঞ্চলিক সড়কের ছয়বাড়িয়া রাস্তা নামক এলাকায় এ ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় সিএনজি চালক কাউছারকে নোয়াখালী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। নিহত শাহীন দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের পাটওয়ারী বাড়ির মৃত মোখলেছুর রহমান পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, রায়পুর থেকে যাত্রী নিয়ে হায়দরগঞ্জে আসার পথে ছয়বাড়িয়া নামক জায়গায় আসলে হায়দরগঞ্জ থেকে রায়পুরগামী একটি দ্রুতগামী সিএনজির সাথে…
Read Moreফরিদপুরে অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার একটি ইট ভাটা থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৪০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দিন জানান, আজ সকালে ভাটায় শ্রমিকেরা কাজ করতে গিয়ে লাশটি দেখতে পায়। পরে তারা খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে কাছ থেকে মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি। …
Read Moreনোয়াখালীতে মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে নোয়াখালী-কুমিল্লা সড়কের সোনাইমুড়ি উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। মিতু/বিবি নিউজ/৬৭০
Read Moreপুঠিয়ায় মাছ চাষি খুন
ডেস্ক রিপোর্ট: রাজশাহীর পুঠিয়া উপজেলায় আমজাদ হোসেন (৩৫) নামে এক মাছ চাষিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাধনপুর লেপপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমজাদ ওই গ্রামের মৃত আয়েন আলীর ছেলে। দিনগতরাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আমজাদ হোসেন মাছ চাষ করতেন। রাতে তিনি পুকুর দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এর কিছুক্ষণ পর স্থানীয়রা এলাকার একটি রাস্তার পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য…
Read Moreগাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪
ডেস্ক রিপোর্ট: ঝালকাঠির নলছিটিতে গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে মঙ্গলবার রাতে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২০গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন নলছিটি থানার এস আই মাঈনুল ইসলাম। আটকৃতরা হল নলছিটি কলবাড়ি এলাকার যুবলীগ কর্মী রফিকুল ইসলাম(৩০), বাখেরগঞ্চ এলাকার রফিক হোসেন ও খাসমহল এলাকার আরিফ। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলছিটি একটি মামলা(নং-১৭, তারিখ-২০ডিসেম্বর ২০১৬ইং) দায়ের করে গ্রেফতারকৃত ৩ জনকে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে মঙ্গলবার সন্ধ্যার পরে ঝালকাঠি শহরের পশ্চিম চাঁদকাঠির শেখ…
Read Moreদিনাজপুরে স্কুলের নৈশপ্রহরী খুন
ডেস্ক রিপোর্ট: দিনাজপুর সদর উপজেলার কসবা আউলিয়াপুরে লুথারন মিশন স্কুলের নৈশপ্রহরী খুন হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে পেটে ছুরি মেরে হত্যা করা হয়েছে।নিহত নৈশপ্রহরীর নাম শিবু সরেন (৪৮)। তিনি গতকালই স্কুলে নৈশপ্রহরী হিসেবে যোগ দেন। ওই স্কুলের পাশের বাসিন্দা ব্যবসায়ী মাহবুব আহমেদ বলেন তাঁর ধারণা, চোর চুরি করতে আসার সময় শিবু দেখে ফেলেন। এ সময় দুজনের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চোর তাঁকে ছুরি মেরে পালিয়ে যায়। শিবুর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দিবাগত রাত সোয়া একটার দিকে শিবু মারা যান। কোতোয়ালি থানার…
Read Moreট্রাক্টরচাপায় কিশোর নিহত
ডেস্ক রিপোর্ট: ১০টায় উপজেলার রাণীগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর উপজেলার বাগবাড়ি গ্রামের চেরাগ আলীর ছেলে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, সকালে রাণীগাও এলাকায় বেপরোয়া গতির মাটি বোঝাই একটি ট্রাক্টর সাবাজকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ওই কিশোরকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় বলেও জানান তিনি। মিতু/বিবি নিউজ/৬৪৫
Read More