ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে ১৪৪ কেজি গাঁজাসহ মোসলেম উদ্দিন রবিন (২৫) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে কসবা পুরাতন বাজারে পৌর ভবনের দক্ষিণ পাশ থেকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা তাকে আটক করে। মোসলেম একই উপজেলার গঙ্গানগর গ্রামের ইউসুফ আলীর ছেলে।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত থেকে ওই স্থানে অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এক সময় ছয় ব্যক্তি মাথায় চটের বস্তা নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ধাওয়া করে মোসলেমকে আটক করা হলেও বাকী…
Read MoreCategory: অপরাধ
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু
ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজিত সূত্রধর (২৫) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত অজিত ওই গ্রামের অরবিন্দু সূত্রধরের ছেলে। অজিতের ছোট ভাই শান্ত সূত্রধর জানান, আজ সকালে অজিত তার কক্ষে বিদ্যুতের একটি নষ্ট সুইচ মেরামত করতে যান। এসময় তিনি বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে পড়েন। পরে তার চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মিতু/বিবি নিউজ/৬৩৮
Read Moreঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুলচারা এলাকায় আজ বেলা সাড়ে ১১টার দিকে বাসের চাপায় বাচ্চু মণ্ডল (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত বাচ্চু ওই উপজেলার সাতবিলা কুলচারা গ্রামের আব্দুল লতিফ খলিফার ছেলে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম দুর্ঘটনায় একজন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। মিতু/বিবি নিউজ/৬৩৪
Read Moreরাজধানীতে জেএমবি’র দুই সদস্য আটক
ডেস্ক রিপোর্ট: রাজধানীর পল্লবী এলাকা থেকে আজ বেলা ১১টার দিকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব )। আজ দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারি পরিচালক মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মিতু/বিবি নিউজ/৬৩০
Read Moreসাভারে চাঁদাবাজির মামলার ‘সন্ত্রাসী’ গ্রেফতার
ডেস্ক রিপোর্ট : ঢাকা জেলার সাভারের বিরুলিয়ার কাকাবর এলাকা থেকে দিলু মিয়া (৫০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করা হয় বলে জানান বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) তারিকুল ইসলাম। পুলিশ জানায়, কয়েকদিন আগে বিরুলিয়ার দেউল এলাকায় একটি কোম্পানির কাছে প্রায় পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন সামাইর এলাকার ইমতিয়াজ উদ্দিনের ছেলে ‘সন্ত্রাসী’ দিলু মিয়া। পরে ওই কোম্পানি তার বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। মিতু/বিবি নিউজ/৬২৮
Read Moreসাভারে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: রাজধানীর উপকণ্ঠ সাভারে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার খাত্রাপাড়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে সাভার মডলে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ঝুলন্ত লাশটি রমা আক্তার (১৩) নামের এক কিশোরীর। সে খুলনা জেলার হোমনা থানার হানিফ মিয়ার মেয়ে। সাভার মডলে থানা পুলিশ জানিয়েছে, সকালে নিজ ভাড়া ঘরের আড়া থেকে ওই কিশোরীর ঝুলন্ত লাশ দেখতে পান প্রতিবেশীরা। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত…
Read Moreচাকরির প্রলোভন দেখিয়ে নারীকে একাধিকবার ধর্ষণ
ডেস্ক রিপোর্ট: চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগের তীর উপ পঞ্চায়েত প্রধানের দিকে। এক বছর আগে ধর্ষণের অভিযোগ করেন ওই নারী। সুরাহা মেলেনি। উল্টে জোর করে ধর্ষণের অভিযোগ তোলাতে মেরে ওই নারীর হাত ভেঙে দেওয়া হল। সম্প্রতি ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের চকধীর গ্রাম পঞ্চায়েতে। একশো দিনের কাজের সুপারভাইজার। তৃণমূল কর্মী। দায়িত্ব অনেক। তার ওপর আইসিডিএস-এ চাকরির প্রতিশ্রুতি। নারীর যাতায়াত ছিল চকধীর পঞ্চায়েতের উপপ্রধান সিকন্দর শেখের বাড়িতে। অভিযোগ, বছর দুয়েক আগে একদিন পাল্টে গেল গোটা পরিস্থিতি। একবার নয়। বছর খানেক আগে ডায়মন্ডহারবারের…
Read Moreঅন্যের স্ত্রীকে ভাগিয়ে বিয়ে, এসআই গ্রেফতার
ডেস্ক রিপোর্ট: অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার মামলায় গ্রেফতার করা হয়েছে জিয়াউর রহমান নামে রায়পুরা থানা পুলিশের এক এসআইকে। সাথে গ্রেফতার হয়েছে ভাগিয়ে নেওয়া সেই স্ত্রী পারভীন বেগমও। ঘটনাটি ঘটেছে রায়পুরার নিলক্ষা এলাকায়। অভিযোগে বলা হয়েছে, সমপ্রতি রায়পুরার নিলক্ষার চরে গ্রাম্য দাঙ্গা সৃষ্টি হবার পর এসআই জিয়াউর রহমানকে সেখানে স্থাপিত পুলিশ ক্যাম্পের দায়িত্ব প্রদান করা হয়। সেখানে ওই গ্রামের মানিক মিয়ার স্ত্রী পারভীনের সঙ্গে তার পরিচয় হয়। এসআই জিয়াউর প্রথমে তাকে ভয়ভীতি প্রদর্শন করে তার সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে। পুলিশ কর্মকর্তা বলে পারভীন এসআই ভয় ভীতি উপেক্ষা করতে…
Read Moreকুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
ডেস্ক রিপোর্ট: কুমিল্লার বরুড়া উপজেলায় বাস খাদে পড়ে দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।সোমবার রাত ১১টার দিকে উপজেলার বাঁশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইব্রাহিম খলিল বলেন, চাঁদপুরগামী একটি বাসের চালক বরুড়া উপজেলার বাঁশপুর গ্রামে নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এতে দুজন নিহত ও ১৫ জন আহত হন। দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিতু/বিবি নি্উজ/৬২১
Read More‘পরকীয়ার’ জেরে প্রাণ গেল ব্যবসায়ীর
ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস গ্রামে নিখোঁজের এক সপ্তাহ পর আমিনুল ইসলাম (৫৮) নামের এক কাঠ ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, পরকীয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার আইলহাস গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকরাম হোসেন। নিহত আমিনুল ইসলাম একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। গত ১৩ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওসি মোহাম্মদ আকরাম হোসেন জানান, আইলহাস গ্রামের একটি ভূট্টাক্ষেতে আমিনুল ইসলামের লাশ দেখে সোমবার বেলা ১১টার দিকে এলাকাবাসী…
Read More