বাচ্চা নিয়ে রেললাইনে, ট্রেনে কাটা পড়ে নারী নিহত

ডেস্ক রিপোর্ট:  নগরীর কদমতলী এলাকায় বাচ্চাকে নিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শামসুন্নাহার (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানান বাংলাদেশ রেলওয়ে পুলিশের (জিআরপি) ওসি এসএম শহীদুল ইসলাম। নিহত শামসুন্নাহার কুমিল্লার লাঙ্গলকোট এলাকার বাচ্চু মিয়ার স্ত্রী। সোমবার সকালে সন্তানকে নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তিনি মারা যান। ওসি শহীদুল আরও জানান, বাচ্চু মিয়া মানসিক ভারসাম্যহীন। শামসুন্নাহার নগরীর ডবলমুরিং থানাধীন সুপারিওয়ালা পাড়া এলাকায় ঘর ভাড়া নিয়ে গৃহপরিচারিকার কাজ করে সংসার চালাতেন।   মিতু/বিবি…

Read More

টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত

ডেস্ক রিপোর্ট:  টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছাবুর রহমান।  নিহত পিকআপের চালকের নাম মুকছেদুল আলম (৩২)। তার বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার উড়িয়া গ্রামে। ওসি মো. আছাবুর রহমান জানান, সকালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা কাঠভর্তি একটি পিকআপ বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৭নং ব্রিজের কাছে আনালিয়াবাড়ী এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা শ্যামলী পরিবহনের সংঘর্ষ…

Read More

ঢাকায় কিশোরের কাটা মাথা ও পা উদ্ধার

ডেস্ক রিপোর্ট: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমপুর এলাকায় অজ্ঞাত পরিচয় (১৪) এক কিশোরের কাটা মাথা ও একটি পা উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের পাশ থেকে মরদেহের খণ্ডিত দু’টি টুকরা উদ্ধার করা হয় বলে জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক কাউছার আহমেদ। এসআই কাউছার আহমেদ বলেন, সকালে লোকমুখে শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি এক কিশোরের কাটা মাথা পড়ে আছে। পরে কিছুদূর গিয়ে দেখি হাটু থেকে গোড়ালি পর্যন্ত আরেকটি অংশ পড়ে আছে। ধারণা করা হচ্ছে, কিশোরকে হত্যা করে গুম করার উদ্দেশে মরদেহের বিভিন্ন অংশ বিভিন্ন যায়গায় ছুড়ে ফেলা…

Read More

রাজধানীতে ট্রাকচাপায় ২ তরুণী নিহত

ডেস্ক রিপোর্ট: পুরান ঢাকার ধোলাইপাড়ে ট্রাক চাপায় দুই তরুণী নিহত হয়েছেন। নিহত দুজনের নাম সুমনা আক্তার (১৬) ও ফারজানা আক্তার (১৮)। তারা দুজন স্থানীয় একটি কারাখানায় কাজ করতেন।  কাজ শেষে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।এ ঘটনায় আরো কয়েকজন তরুণী আহত হয়েছে বলে জানা গেছে। হতাহতদের সবার বাড়ি পটুয়াখালী জেলায়। জানা গেছে, ধোলাইরপাড় মসজিদের কাছে একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলে ফারজানা মারা যান। সুমনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শ্যামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ট্রাকচালককে আটক করা হয়েছে।   মিতু/বিবি নিউজ/৬০১

Read More

শাহজালালে ৪ কেজি সোনার বারসহ যাত্রী আটক

ডেস্ক রিপোর্ট:  ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪২টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। রবিবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। আটক হওয়া যাত্রীর নাম জহিরুল ইসলাম। তিনি দুবাই থেকে ঢাকায় আসেন। আটক সোনার বারের ওজন ৪ কেজি ৮৭০ গ্রাম। মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) এইচ এম আহসানুল কবীর বলেন, দুবাই থেকে আসা যাত্রী জহিরুল ইসলামকে গ্রিন চ্যানেলে চ্যালেঞ্জ করে প্রিভেনটিভ টিম। তাঁর দেহ তল্লাশি করে অন্তর্বাসের ভেতরে ৪২টি সোনার বার পাওয়া যায়। শুল্ক কর্তৃপক্ষ জানায়, সোনার বার আটকের এই ঘটনায়…

Read More

সিরাজগঞ্জে পিকআপ খাদে পড়ে ৪ পুলিশ আহত

ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় টহলরত পুলিশের পিকআপ খাদে পড়ে এক এসআইসহ (উপ পরিদর্শক)৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে উপজেলার ষোল মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম। ওসি মাহবুবুল আলম বলেন, ভোরে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ষোল মাইল এলাকায় টহলরত পুলিশ পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দু’টুকরো হয়ে খাদে পড়ে যায়। এতে ওই চার পুলিশ আহত হয়। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।   মিতু/বিবি নিউজ/৫৯৮

Read More

চট্টগ্রামে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের বোয়ালখালী থানা এলাকা থেকে অজ্ঞাত পরিচয় (৫০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বোয়ালখালী থানাধীন গোমদন্ডী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাস্তার পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এটা স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা তা তদন্ত করছে পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।   মিতু/বিবি নিউজ/৫৯৩

Read More

সাভার থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রী মানিকগঞ্জে উদ্ধার

ডেস্ক রিপোর্ট: সাভার থেকে অপহরণের একমাস তিনদিন পর আজ সকাল সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড থেকে আয়েশা আক্তার (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, গত ১৬ নভেম্বর রাতে সিংগাইর গোলাডাঙ্গা বাস্তা এলাকার মহিলা মাদ্রাসার ছাত্রী আয়েশা আক্তারকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সামছুল হক সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে সিংগাইর বাসস্ট্যান্ড থেকে অসুস্থ অবস্থায় ওই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তবে এ ঘটনায় অপহরণকারীদের আটক করা সম্ভব হয়নি। অপহরণকারীকে আটক করতে পুলিশি অভিযান চলছে।  …

Read More

গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, নিহত ৪

ডেস্ক রিপোর্ট:  গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা এলাকায় একটি গাছের সঙ্গে পিকআপভ্যানের ধাক্কা লেগেছে। এতে চারজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাদের লাশ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চান দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন। তবে এ দুর্ঘটনা কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।  এর আগে গতকাল সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর সদর উপজেলার ইটাহাটা এলাকায় বাস-লেগুনার সংঘর্ষে চালকসহ ছয়জন নিহত হন। এ  দুর্ঘটনায় আহত হন অন্তত সাতজন।     মিতু/বিবি নিউজ/৫৮০

Read More

জমি দখল নিয়ে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ৭

ডেস্ক রিপোর্ট: খাস জমি দখলকে কেন্দ্র করে নাটোরের নলডাঙ্গায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সামাদ মোল্লা নামে একজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।  এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের নাটোর এবং রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।  পুলিশ জানায়, নলডাঙ্গা উপজেলার হালতিবিলে ১১ একর খাস জমি দখল নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল উপজেলার খাজুরা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান মৃধা এবং সাধারণ সম্পাদক অ্যাড. সোহরাব হোসেনের মধ্যে। শনিবার সকাল ৮টার দিকে বিরোধ পূর্ণ ওই খাস জমি দখল…

Read More