ডেস্ক রিপোর্ট: কুমিল্লার চৌদ্দগ্রামে ১ শ’ ২০ বোতল ফেনসিডিল ও ২০ কেজি গাঁজাসহ মিলন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আটক মিলন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আলীগঞ্জের দেলোয়ার হোসেন শিকদারের পুত্র। চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকা থেকে শুক্রবার রাতে মিলনকে মাদকসহ আটক করা হয়। মিতু/বিবি নিউজ/৫৮১
Read MoreCategory: অপরাধ
সিলেট ওসমানী বিমানবন্দরে ১৬ পিস স্বর্ণের বার উদ্ধার
ডেস্ক রিপোর্ট: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ১৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০ টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের (বিজি- ০৫২) জনৈক যাত্রী স্বর্ণের চালানটি নিয়ে আসেন। জানা যায়, বিমান বন্দরের কাস্টমস কর্নারে পরিত্যক্ত অবস্থায় একটি পলিথিনে মোড়ানো ১৬ পিস স্বর্ণের বার পাওয়া যায়। কাস্টমস কর্মকর্তারা স্বর্ণগুলো জব্দ করে। বিমানবন্দর কাস্টমস সূত্র এমন তথ্য নিশ্চিত করে জানিয়েছে, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। মিতু/বিবি নিউজ/৫৮০
Read Moreচট্টগ্রামে স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামী আটক
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলায় মাজুমা আক্তার (২৭) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যা করেছে তার স্বামী। শনিবার সকাল সাড়ে ৬টায় ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের উত্তর রত্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ঘাতক স্বামী আরমান আলীকে আটক করে পুলিশ।দাঁতমারা ইউনিয়নের পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ফজলুল করিম বলেন, শনিবার সকালে মাজুমা আত্মহত্যা করেছে বলে তার চাচাকে খবর দেয় আরমান আলী। এরপর সেখানে গিয়ে মাজুমার গলায় আঘাতের চিহ্ন দেখা যায়। শুক্রবার দিবাগত রাতের কোন এক সময়ে মাজুমা আক্তারকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডের কারণ খতিয়ে…
Read Moreটাঙ্গাইলে পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ডে নিহত ১
ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ধলাটেংগুর নামক স্থানে পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ডে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. আছাবুর রহমান জানান, টাঙ্গাইল থেকে উত্তরবঙ্গগামী একটি পিকআপ ভ্যান বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেংগুর নামক স্থানে পৌঁছালে হঠাৎ আগুন লেগে যায়। এতে পিকআপ ভ্যানে থাকা এক অজ্ঞাত ব্যক্তি পুড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় দুইজন আহত হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। মিতু/বিবি নিউজ/৫৭৭
Read Moreরাজধানীতে ব্যবসায়ীর গুলিতে একই পরিবারের ৩ জন আহত
ডেস্ক রিপোর্ট: রাজধানীর খিলক্ষেতের ডেলনা গ্রামে প্রভাবশালী এক ড্রেজার ব্যবসায়ী হামিদুর রহমানের গুলিতে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। শনিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। গুলিতে আহতরা হলেন- সুদু মিয়া (৫০), তারা চাচাতো বোন ফাতেমা (৪৫) এবং ছেলে আবদুল আলিম (৩০)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন সুদু মিয়া জানান, রাতের আঁধারে তার মালিকানাধীন জমিতে ড্রেজার পাইপ বসান ওই ড্রেজার ব্যবসায়ী হামিদুর রহমান। পরে শনিবার ভোরে বিষয়টি টের পেয়ে তিনিসহ গ্রামের আরো অনেকেই বাধা দিতে গেলে গুলি চালায় হামিদুর রহমান। এতে গুলিবিদ্ধ…
Read Moreরাজধানীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
ডেস্ক রিপোটর্: রাজধানীর ফকিরাপুলে ছিনতাইকারী কবলে পড়ে এক ব্যবসায়ীর এক লাখ টাকা খোয়া গেছে। শনিবার ভোর পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। সিলেট থেকে আসা আহত ওই ব্যবসায়ীর নাম আনার মিয়া (৪৭) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আনার মিয়া জানান, মালামাল ক্রয়ের জন্য ঢাকায় আসেন। ভোরে রাজারবাগ পুলিশ লাইনের সামনে বাস থেকে নামেন। তিনি জানান, রিকশাযোগে পুরান ঢাকার নবাবপুরে যাওয়ার সময় পথে ফকিরাপুলে পৌঁছলে একটি মোটর সাইকেলযোগে দুই ব্যক্তি তার হাতে ও পায়ে ছুরিকাঘাত করে। পরে তার কোমরে লুকিয়ে রাখা এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঢামেক হাসপাতালে পুলিশ…
Read Moreগাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৬
ডেস্ক রিপোর্ট: গাজীপুরে বাস ও লেগুনার সংঘর্ষে এক নারীসহ ৬ যাত্রী নিহত এবং আরও ছয় যাত্রী আহত হয়েছেন। শনিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের আউটপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইমরান হোসেন জানান, সকাল পৌনে ৭টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে চান্দনা চৌরাস্তাগামী একটি লেগুনা যাত্রী নিয়ে আউটপাড়া এলাকার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে পৌঁছলে বিপরীতগামী যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে এক নারী, লেগুনা চালকসহ ৬ জন নিহত এবং আরও ৬ জন আহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়…
Read Moreযশোরে চীনা নাগরিকের লাশ উদ্ধার, আটক ২
ডেস্ক রিপোর্ট: যশোরে চ্যাং হিং সং (৪৫) নামে এক চীনা নাগরিককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত সং চীন থেকে ইজিবাইকের ব্যাটারি আমদানি করে যশোরাঞ্চলে ব্যবসা করতেন। ঘটনাটি ঘটেছে যশোর উপশহরের মহিলা কলেজের পাশে ২ নম্বর সেক্টরের ৩৫ নম্বর বাড়িতে। বুধবার ফরিদা ভিলা নামের ওই বাড়ির নীচতলার একটি ফ্লাটে কোন এক সময়ে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে।বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ওই চীনা নাগরিকের সহকারী নেত্রকোনার নাজমুল হাসান পারভেজ (২৬) ও তার ভাইপো মুক্তাদির রহমান (২০) কে পুলিশ আটক করেছে। জানা যায়,…
Read Moreযশোরে চীনা নাগরিকের লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: যশোর সদরের উপশহর এলাকায় চ্যাং হিং সং (৪৫) নামের চীনের এক নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত চ্যাং হিং সং ইজিবাইকের ব্যাটারির আমদানিকারক ছিলেন। এ ব্যবসার কারণে তিনি দীর্ঘদিন ধরে যশোর উপশহর এলাকার মহিলা কলেজের পাশে হামিদা ভিলা নামে তিনতলা একটি বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন। আটক দুজন হলেন নাজমুল ও মুক্তাদির। তাঁদের বাড়ি নেত্রকোনা জেলায়। জানা যায়, বৃহস্পতিবার সকালে চ্যাং হিং সং নিখোঁজ রয়েছেন মর্মে থানায় অভিযোগ করতে যান তাঁর ব্যক্তিগত সহকারী নাজমুল। এ সময় পুলিশের সন্দেহ…
Read Moreখাবার খেয়ে ১১ শ্রমিক অসুস্থ
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুরে একটি নির্মাণাধীন ভবনে রাতের খাবার খেয়ে ১১ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুরের ১২ নম্বরের একটি আবাসিক এলাকার সপ্তম তলা ভবনটিতে এ ঘটনা ঘটে।অসুস্থ শ্রমিকরা হলেন- বাবু, আনোয়ার, মেহেদী, জাহিদ, আলমগীর, সালাম, রিয়াদ, নাজমুল, নজরুল, জাফর ও হানিফ। ওই ভবনের সিভিল ইঞ্জিনিয়ার শাহ আলম জানান, এ শ্রমিকরা নির্মাণাধীন ভবনটিতে থাকেন। সেখানে কাজের পাশাপাশি তারা একজন বুয়া রেখে রান্না করে খান। রাতে ভাতের সঙ্গে ডাল এবং পেঁপে ও বাঁধাকপি দিয়ে রান্না করা…
Read More