হবিগঞ্জে ট্রেনে কাটা নারী-পুরুষের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা নারী-পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক জানান, মাধবপুর উপজেলার নোয়াপাড়া-শাহজীবাজার স্টেশনের মাঝামাঝি স্থান থেকে এক নারীর (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, মাধবপুর উপজেলার ইটাখোলা-তেলিয়াপাড়া স্টেশনের মাঝামাঝি এলাকা থেকে ৩৩ বছর বয়সী এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। এদের পরিচয় জানার চেষ্টা চলছে।     মিতু/বিবি নিউজ/৫৫০

Read More

দুর্গাপুর এলাকায় শিশু অপহরণ

ডেস্ক রিপোর্ট:  সাভারের আশুলিয়ার দুর্গাপুর এলাকায় মিম নামের এক শিশু শিক্ষার্থীকে অপহরণ করেছে দুর্বৃওরা  এবং পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করছে। বিস্তারিত আসছে…………………..         মিতু/বিবি নিউজ/৫৪৬

Read More

মুন্সীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:  মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নে মুখে দড়ি বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ। বুধবার রাত ৮টার দিকে হোসেন্দি এলাকার মেঘনার শাখা ফুলদি নদীর একটি ব্রিজের পাশে মরদেহটি পাওয়া যায়। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূইয়া জানান, মরদেহটিকে আমরা মুখে ও গলায় দড়ি বাঁধা অবস্থায় পেয়েছি। যা বোঝা যাচ্ছে, ৭-১০ দিন আগে এই যুবককে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। মরদেহে পচন ধরেছে। ওসি আরো জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহটি মর্গে রাখা হবে।     মিতু/বিবি নিউজ/৫৪৫

Read More

ধানমন্ডিতে গৃহবধূ দগ্ধ

ডেস্ক রিপোর্ট: রাজধানীর ধানমন্ডিতে এক গৃহবধূ দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। দগ্ধ হওয়া নারীর নাম মাহফুজা সুলতানা (৪০)। তাঁর স্বামী মোশারফ হোসেন।  দগ্ধ নারীর স্বজন আবুল বাশারের ভাষ্য, ভোরে রান্নাঘরে প্রবেশ করেন মাহফুজা। এরপর একটি শব্দ পাওয়া যায়। গ্যাসের আগুনে দগ্ধ হতে পারেন তিনি।মাহফুজাকে সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। জানা যায়, মাহফুজাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরের ৪৫ শতাংশ পুড়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।     মিতু/বিবি নিউজ/৫৪২

Read More

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজার সদর উপজেলার নিতেস্বর এলাকায় রোলার গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।  বুধবার দিবাগত রাতে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন।  নিহতরা হলেন সদর উপজেলার কদুপুর গ্রামের হাফিজ আব্দুল হাশিমের ছেলে আশফাক আহমদ (২৫) ও মোকামবাজার এলাকার আমির আলীর ছেলে কামরুল ইসলাম (২৫)। এছাড়া আহত বিশাল আহমদকে (২৭) আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকারীরা জানান, রাত ২টার দিকে মোটরসাইকেলে করে তারা তিনজন শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার আসছিলেন। পথে নিতেস্বর…

Read More

সিলেটে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৩

ডেস্ক রিপোর্ট:   সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সিলেট দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। নিহতরা হলেন নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার হাবিবুল্লার ছেলে মাহিন আহমদ (৩০) এবং একই এলাকার জেসমিন (৩৫) ও সুজন (৩৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ১৩…

Read More

শাহজালালে ৫০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

ডেস্ক রিপোর্ট:  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।    মঙ্গলবার দিবাগত রাতে ৮৮৭ কার্টন থেকে প্রায় দুই লাখ পিস সিগারেট জব্দ করা হয়েছে। পণ্যের শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ।   শুল্ক গোয়েন্দা বিভাগ জানিয়েছে,  সিগারেটের কার্টনগলো পরিত্যক্ত অবস্থায় ৫নং ব্যাগেজ বেল্টের পাশে ট্রলির উপর পাওয়া যায়। রাত আনুমানিক একটায় ট্যাগহীন পরিত্যক্ত ১২টি ব্যাগেজ কাস্টমস হলে নিয়ে আসা হয়।       মিতু/বিবি নিউজ/৫৩৩

Read More

খুলনায় অস্ত্রের আঘাতে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট: খুলনা মহানগরীর খালিশপুরের বঙ্গবাসীর মোড়ে জাহিদ (২৮) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা বড়ভাই জাভেদকেও কুপিয়ে জখম করা হয়।আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানান খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈয়মুর ইলী।দুই ভাই খালিশপুরের বঙ্গবাসীর নতুন কলোনীর মৃত সাব্বির হোসেনের ছেলে। ওসি আমীর তৈয়মুর ইলী বলেন, দুই ভাই বঙ্গবাসীর মোড়ে অবস্থান করছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত জাহিদের বুকের বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দেয়। আর তার বড়ভাই…

Read More

রামপুরায় বিস্কুটের দোকানে আগুন

ডেস্ক রিপোর্ট:  রাজধানীর রামপুরায় একটি বিস্কুটের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার ১০ মিনিটের মাথায় তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।   মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের ১৩৮/১, সুরুচি ফাল্গুনী হাউজের নিচতলায় তালাবদ্ধ এই দোকানে হঠাৎ করেই আগুন লাগে।  বাসাটির নিরাপত্তা প্রহরী আব্দুল জলিল (৪৫) জানান, হঠাৎ করেই দোকানের ভেতর থেকে ধোঁয়া আসতে শুরু করে। তা দেখে স্থানীয়রা দোকানের তালা ভেঙে পানি দেন। পরে ফায়ার সাভিসে খবর দেয়া হলে তারা এসে ১০ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লেগেছিল বলে ধারণা করছে…

Read More

সোর্স পরিচয়ে ৫০ লাখ টাকা আত্মসাৎ

ডেস্ক রিপোর্ট: আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে হাজি আলম নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার দিবাগত রাতে রাজধানীর শাহআলী থানাধীন দিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৪। এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪ এর মেজর খুরশিদ। তিনি জানান, ব্রিটিশ নাগরিক ডা. সুরাইয়া পারভীনের কাছে ডিওএইচএস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে নগদ অর্থ দাবি করে ওই ব্যক্তি। ডা. সুরাইয়া ভয়ে টাকা দিয়ে দেন। পরে তিনি পুলিশ ও র‌্যাবে লিখিত অভিযোগ করলে বিষয়টির ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-৪। এরই ধারাবাহিকতায় রোববার দিবাগত রাতে হাজি আলমকে…

Read More