ডেস্ক রিপোর্ট: সাভারে একটি মবিল পরিশোধন কারখানায় বিষক্রিয়ায় জাকির হোসেন (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে গুরুতর অসুস্থ্য হয়েছেন আরো ৪ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার ভোরে হেমায়েতপুর ঋষিপাড়ায় মিন অয়েল নামের মবিল পরিশোধন কারখানায় এ ঘটনা ঘটে। জানা যাং, ভোরে ওই শ্রমিক মবিলের একটি ট্যাংকি পরিস্কার করতে ট্যাংকির ভেতরে নামেন। কিছুক্ষণ পর কোন সাড়া শব্দ না পেয়ে অন্যরা তার খোঁজ নিতে ট্যাংকিতে নামলে তারাও অসুস্থ্য হয়ে পড়েন। আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জাকিরকে মৃত বলে ঘোষণা করে। বিষক্রিয়ার…
Read MoreCategory: অপরাধ
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
ডেস্ক রিপোটর্: গাজীপুরে একটি পোশাক কারখানায় সোমবার সকাল ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে ১০ জন আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। তাৎক্ষণিকভাবে এ অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. হাসিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানার নিজেদের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। মিতু/বিবি নিউজ/৫২০
Read Moreকুষ্টিয়ায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১
ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার ভেড়ামারায় বাসে ডাকাতির সময় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুস সালাম (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় আরো চার ডাকাত গুলিবিদ্ধ হন। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা বারমাইল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।আহতরা হলেন- দেলোয়ার, আয়নাল, খোকন ও আলমগীর। র্যারের ১২ কোম্পানি কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ডাকাতির জন্য একদল ডাকাত বাসের ভেতর অবস্থান নিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা বারোমাইলে বাসটিকে…
Read Moreকিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: বরগুনার তালতলীতে আজ বেলা ১১ টার দিকে পাখি (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের মৌরভী গ্রামের আব্দুল কাদের জোমাদ্দারের মেয়ে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মিতু/বিবি নিউজ/৫০৭
Read Moreচট্টগ্রামে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে কোতোয়ালি থানার কাছে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা করেছে দুর্বৃত্তরা। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের বিপরীত দিকের রাস্তায় এই হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত মো. ইব্রাহিম মানিক (৩২) নগরীর সদরঘাট বাইলেনের আবু হানিফের ছেলে। রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ। মিতু/বিবি নিউজ/৫০৪
Read Moreবরের গাড়ি থেকে অপহৃত নববধূ, আটক ২
ডেস্ক রিপোর্ট: সিলেট-সুনামগঞ্জ সড়কে সাত-আটটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে আসা অস্ত্রধারী দুর্বৃত্তরা একটি বরযাত্রীবাহী গাড়ীর গতিরোধ করে বরকে অস্ত্রের মুখে জিম্মি করে নববধূকে অপহরণ করে নিয়ে যায়। শনিবার রাত ১১ টার দিকে সিলেটের টুকেরবাজার রোডের তেমুখি পয়েন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।স্থানীয়রা জানান, সুনামগঞ্জের দিরাইয়ের সুতারগাঁওয়ের রবিন্দ দেবনাথের ছেলে নিখিলেস দেবনাথের (২৭) সঙ্গে শুক্রবার বিয়ে হয় কোম্পানীগঞ্জের জীবনপুর গ্রামের অকিল দেবনাথের মেয়ে শাপলা দেবনাথের। শনিবার সন্ধ্যায় বিয়ে সম্পন্ন করে বরপক্ষের লোকজন কনে নিয়ে দিরাইর উদ্দেশে রওনা হন। এরপর এই অপহরণের ঘটনা ঘটে। এসময়…
Read Moreবরগুনায় ১৫ হাজার পিস জাটকাসহ ১৮ জেলে আটক
ডেস্ক রিপোর্ট: বরগুনায় চারটি ট্রলারসহ ১৫ হাজার পিস জাটকা জব্দ করেছে পুলিশ। শনিবার রাতে বঙ্গপসাগরের মোহনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ট্রলারসহ জাটকা জব্দ করা হয়। এসময় ১৮ জেলেকে আটক করা হয়।বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জাটকা শিকার রোধে শনিবার রাতভর সঙ্গপসাগরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় পাথরঘাটা থানা পুলিশ। এসময় এফবি বিল্লাহ রহমান, এফবি মায়ের দোয়া, এফবি সাগর-২, এফবি আসলাম নামের চারটি ট্রলারে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস জাটকা জব্দ করে পুলিশ। এ বিষয়ে পাথারঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হাসান বলেন, আটক জেলেদের…
Read Moreরাজধানীতে যুবকের মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: রাজধানীর লালবাগ থেকে অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার ভোরে লালবাগের শ্মশানঘাটের কাছে বেড়িবাঁধ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে ওই যুবককে হত্যা করা হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাঁকে হত্যা করে ফেলে রেখে যায়। ওসি জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। মিতু/বিবি নিউজ/৪৯৭
Read Moreযশোরে ২ পক্ষের সংঘর্ষে নিহত ১
ডেস্ক রিপোর্ট: যশোরে ছিনতাইকারীদের দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইউসুফ (৩২) নামে এক ছিনতাকারী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত ইউসুফ জেলা শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আব্দুল লতিফের ছেলে। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, রাতে ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে দুইপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এসময় গুলিবিদ্ধ হন ইউসুফ নামে ওই ছিনতাইকারী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ ইউসুফকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে। এসময় ঘটনাস্থল থেকে ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড গুলি ও দুইটি…
Read Moreনারী নির্যাতন মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট: নারী নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১১টায় চেয়ারম্যান মনিরুলকে তাঁর দুই সহযোগী চৌকিদার ইসলাম ও জয়কে গ্রেপ্তার করা হয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, তিনজনকে সাতক্ষীরা সদর থানাহাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ রোববার তাঁদের আদালতে তোলা হবে। এ ছাড়া চেয়ারম্যানের নির্যাতন ও প্ররোচনায় আত্মহত্যাকারী নারী আফরোজা খাতুনের (১৬) লাশের ময়নাতদন্ত একই দিনে সম্পন্ন হবে বলে জানান তিনি। সোনাবাড়িয়া গ্রামের আফরোজা খাতুনের পরিবারের সদস্যরা জানান, আফরোজা খাতুন নিজ বাড়িতে দর্জির…
Read More