টাঙ্গাইলে যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনে মৃত্যু শয্যায় গৃহবধূ

ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলে যৌতুকের দাবিতে স্বামী, শ্বশুর-শাশুরির নির্মম নির্যাতনে ৭ দিনের কন্যা সন্তান নিয়ে মৃত্যুর প্রহর গুনছেন ফাতেমা খাতুন লিয়া (২৫)। জেলার ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের চাঁন আমুলা গ্রামে। ফাতেমা বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সাত নম্বর ওয়ার্ডের তের নম্বর বেডে চিকিৎসাধীন। এ ঘটনা ফাতেমার পিতা তোফাজ্জল হোসেন বাদী হয়ে স্বামী শফিকুল ইসলামকে প্রধান আসামি করে শাশুরি মোছা: রোকেয়া বেগম ও শ্বশুর মো.আব্দুল হামিদের বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।জানা যায়, ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের চাঁন আমুলা গ্রামের আব্দুল হামিদের ছেলে শফিকুল ইসলামের সাথে ছয় বছর আগে একই উপজেলার…

Read More

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আসলাম নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। নিহত আসলাম কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর এলাকার নুরু সর্দারের ছেলে। শনিবার ভোরে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাবলুর রহমান জানান, ভোরে কুষ্টিয়া থেকে জলপাই ও আলু বোঝায় একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থেমে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমন চালক আসলামের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।   মিতু/বিবি নিউজ/৪৮২

Read More

জামালপুরে ট্রাক চাপায় যুবক নিহত

ডেস্ক রিপোর্ট: জামালপুরের মেলান্দহ উপজেলার ডেফলা ঘাটে ট্রাক চাপায় জাকিউল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাকিউল ইসলাম ইসলামপুরের চরগোবিনিন্দ আদর্শ গ্রামের আয়নাল হকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেলান্দহ-ইসলামপুর সড়কে শুক্রবার রাতে মালবোঝাই একটি ট্রাক ইসলামপুরের দিকে যাচ্ছিল। তখন জাকিউল ইসলাম ডেফলা ঘাট এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় ট্রাকটি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে জাকিউল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। পরে এলাকাবাসী ধাওয়া করে চালকসহ ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে। মেলান্দহ থানার ওসি মাজহারুল করিম জানান, ঘটনাস্থল থেকে…

Read More

জঙ্গি আস্তানা’ সন্দেহে কর্নেলহাটে বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

ডেস্ক রিপোটর্:  জঙ্গি আস্তানা সন্দেহে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার কর্নেল হাট এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দোতালা ওই বাড়িটি ঘেরাও করা হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি সোহেল মাহমুদ। তিনি বলেন, “ওই দোতলা বাড়িতে জঙ্গিরা আছে বলে আমরা খবর পেয়েছি। ভেতর থেকে আগুন লাগিয়ে দিয়েছে বলে মনে হচ্ছে। আমরা ঢোকার চেষ্টা করছি।       মিতু/বিবি নিউজ/৪৬৯

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্ক রিপোটর্: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর কুমারপাড়া এলাকায় একই কাপড়ে বাঁধা অবস্থায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন মিঠুন পাল (২৮) ও তার স্ত্রী বিউটি। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন। মিঠুন ইব্রাহিমপুর কুমারপাড়া এলাকার নরেন্দ্র পালের ছেলে এবং বিউটির বাবার বাড়ি বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামে। নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা…

Read More

ফরিদপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ডেস্ক রিপোর্ট: ফরিদপুর জেলা সদরের কৈজুরি ইউনিয়নে দুই ডাকাত দলের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। নিহতদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত নিহতদের নাম–পরিচয় পাওয়া যায়নি। বুধবার রাত ১২টার পর জেলা সদরের কৈজুরি ইউনিয়নের পেয়ারপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, ‘গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফাঁকা গুলি ছুড়লে ডাকাত দলের মধ্যে গোলাগুলি বন্ধ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে দুজনের গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখে। পুলিশ তাদের উদ্ধার করে ফরিদপুর…

Read More

রংপুরে পত্রিকা বিক্রেতাকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট: রংপুর সদর উপজেলায় বাবু মিয়া নামে এক পত্রিকা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার বাহারকাছনা জুম্মাটারি এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত বাবু মিয়া (৩০) রংপুর সদরের বাহারকাছনা জুম্মাটারি এলাকার মনির মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বাবু মিয়া রাতে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে জমির ধান পাহারা দেওয়ার জন্য একাই যান। সেখানে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন সেখানে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় ও তার বাড়িতে ও বাড়িতে…

Read More

চট্টগ্রামে র‌্যাবের পৃথক অভিযানে ৫ সন্দেহভাজন জঙ্গি আটক

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের আকবার শাহ থানার অন্তর্গত পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ৫ সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটককৃতরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য বলে র‌্যাবের দাবি। বৃহস্পতিবার ভোরে প্রথমে একে খান এলাকা থেকে দুই সন্দেহভাজন জঙ্গিকে অস্ত্রসহ আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে  কর্নেলহাট এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করা হয়। তিনতলা বিশিষ্ট ওই বাড়ির দোতলা থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান,…

Read More

স্কুল মাঠে মেলার নামে চলছে অশ্লীল নৃত্য, জুয়া

ডেস্ক রিপোর্ট:  ঠাকুরগাঁওয়ের ৩টি স্কুলের মাঠে সামাজিক যাত্রা পালার নামে চলছে অশ্লীল নৃত্য যাত্রা ও জুয়া। এতে পাঠদান ব্যহত হওয়ায়র পাশাপাশি নষ্ট হচ্ছে যুব সমাজ। এ বিষয়ে স্থানীয় শুশীল সমাজের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে বার বার অভিযোগ করা হলেও এখনো কোন ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ক্ষোভ প্রকাশ করছেন তারা।  গত ৩০ নভেম্বর জেলার রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের মহারাজা কিন্ডার গার্ডেন, মহারাজা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহারাজা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্ভোধন করা হয়। অনুষ্ঠানে মেলা কমিটি সামাজিক যাত্রাপাল ও কবি গানের কথা বললেও এখন চালানো হচ্ছে অসামাজিক যাত্রা…

Read More

সুন্দরবনে বন্দুকযুদ্ধে নিহত ২

ডেস্ক রিপোর্ট: বাগেরহাটের সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই বনদস্যু নিহত হয়েছেন। র‌্যাব ৮ এর অধিনায়ক মেজর আদনান প্রবীর ঘটনাস্থল থেকে ক্ষুদেবার্তায় এ তথ্য জানিয়েছেন। সুন্দরবনের পূর্বাঞ্চলে শরণখোলা রেঞ্জের দুধমুখী খালের বাদামতলী এলাকায় ওই অভিযান চালানো হয়।   ঘটনাস্থল থেকে ১১টি আগ্নেয়াস্ত্র ও ২২৭ রাউন্ড বিভিন্ন প্রকার গুলি উদ্ধার করা হয়েছে।     মিতু/বিবি নিউজ/৪৫২

Read More