ডেস্ক রিপোর্ট: চলমান বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভূক্ত ১৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে মেহেরপুর জেলা পুলিশ। অভিযানে একটি পিস্তল, একটি এলজি সার্টারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে জিআর মামলায় ৬ জন, সিআর মামলায় ৭ জন, সাজাপ্রাপ্ত সিআর মামলায় একজন, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১ জন ও নিয়মিত মামলায় ৩ জন। মঙ্গলবার রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সুপার আনিছুর রহমানের নেতৃত্বে গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন ও সদর থানার ওসি সৈয়দ ইকবাল বাহার চৌধুরী…
Read MoreCategory: অপরাধ
সন্ধান মেলেনি আমিনবাজারের ব্যবসায়ীর
ডেস্ক রিপোর্ট: অপহরণের পাঁচ দিন পরও রাজধানীর উপকণ্ঠ সাভারের আমিনবাজারের ব্যবসায়ী হাফিজুর রহমানকে উদ্ধার করতে পারেনি পুলিশ। জানা যায়, শনিবার ভোররাতে হাফিজুর রহমানকে রাজধানীর পুরান ঢাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। কিন্তু পুলিশ এখনো তাঁকে উদ্ধার করতে পারেনি। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, অপহৃত ওই ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। মিতু/বিবি নিউজ/৪৪৯
Read Moreইজতেমার বাস খাদে পড়ে নিহত ১
ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জে ইজতেমার বাস খাদে পড়ে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৪০ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার মুলজানে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম আবুল কালাম(৫৫)। তার বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মিঠাগ্রামে। আহতদের মধ্যে ১০ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকিদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিকগঞ্জ থানার এসআই ফরিদ আহমেদ জানায়, ইসলাম পরিবহনের একটি বাস টঙ্গীতে জোড় ইজতেমা শেষে পটুয়াখালীর কুয়াকাটা যাচ্ছিল। পথিমধ্যে মুলজান আসার পর একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকটির পিছনে সজোরে ধাক্কা…
Read Moreলাশবাহী গাড়ীর চালক নিহত
ডেস্ক রিপোর্ট: বগুড়ার শেরপুর উপজেলায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অ্যাম্বুলেন্সের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। বুধবার ভোর ৬টার দিকে উপজেলার গাড়িদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অ্যাম্বুলেন্সের চালকের নাম রেজানুর রহমান মণ্ডল (৩৮)। বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর থানার দক্ষিণ শনতালা গ্রামে। আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ টাউন সাব-ইন্সপেক্টর (টিএসআই) শাহ আলম জানান, ভোরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে লাশ নিয়ে অ্যাম্বুলেন্সটি সিরাজগঞ্জের চান্দাইকোনা যাচ্ছিল। পথে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের…
Read Moreঢামেকে মাহবুবুল হক শাকিলের মরদেহ
ডেস্ক রিপোটর্: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘর থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার সকাল পৌনে ৮টায় লাশটি ঢামেকে নেওয়া হয়। ওই সময় লাশের সঙ্গে ছিলেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। জানা যায়, সোমবার রাতে মাহবুবুল হক শাকিল গুলশান-২ এর (৩৫ নম্বর রোড়ের ২৭ বাড়ি) সামদাদো হোটেলের একটি কক্ষে ছিলেন। কিন্তু মঙ্গলবার সকাল থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল কর্মকর্তারা কক্ষটিতে গিয়ে শাকিলের মুখ বিকৃত মরদেহ দেখতে পান। মাহবুবুল হক শাকিল এর আগে…
Read Moreশাহবাগে জিপের ধাক্কায় ২ নারী নিহত
ডেস্ক রিপোর্ট: রাজধানীর শাহাবাগ এলাকায় একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এ ঘটনায় ফুটপাতে থাকা দুই নারী নিহত হয়েছেন। নিহত দুজন হলেন হাসিনা (৩০) ও শাহেরা (৪০)। সোমবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শাহাবাগ থানার এসআই ফিরোজ আলম দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জানান, কালো রংয়ের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপরে উঠে গেলে ঘটনাস্থলে হাসিনা নিহত হন। এতে আহত হন সাথিয়া ও শাহেরা নামে অপর দুই নারী। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক শেষ রাতের দিকে…
Read Moreমেহেরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ৩
ডেস্ক রিপোর্ট: হেরপুরের গাংনী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত নিহত হয়েছে। পুলিশের দাবি,এ ঘটনায় তাদের ৬ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে উপজেলার পুরাতন মটমুড়া গ্রামে খবির উদ্দিনের ইটভাটার পাশে এ ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এলজি শাটারগান, দুই রাউন্ড গুলি, দুইটি রামদা ও দুইটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, ১০/১২ জনের একটি ডাকাতদল মটমুড়া গ্রামে খবির উদ্দিনের ইটভাটার কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে শুরু হয়…
Read Moreএক রাতে ৪ বাড়িতে ডাকাতি
ডেস্ক রিপোর্ট : ঢাকার ধামরাইয়ে এক রাতে চার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে চারজন আহত হন। গত সোমবার রাতে উপজেলার সোমভাগ ইউনিয়নের পূর্বদেপাশাই গ্রামে এ ঘটনা ঘটে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসেটসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। ধামরাই থানার ওসি মোহাম্মাদ রিজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। মিতু/বিবি নিউজ/৪৩৬
Read Moreগোপালগঞ্জে বাসচাপায় দম্পতি নিহত
ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। বাসচাপায় দম্পতি নিহতের ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্থানীয় জনগণ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করছে বলে জানা গেছে। মিতু/বিবি নিউজ/৪৩৪
Read Moreশাহবাগে জিপের ধাক্কায় ২ নারী নিহত
ডেস্ক রিপোার্ট : রাজধানীর শাহাবাগ এলাকায় একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এ ঘটনায় ফুটপাতে থাকা দুই নারী নিহত হয়েছেন। নিহত দুজন হলেন হাসিনা (৩০) ও শাহেরা (৪০)। সোমবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শাহাবাগ থানার এসআই ফিরোজ আলম দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জানান, কালো রংয়ের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপরে উঠে গেলে ঘটনাস্থলে হাসিনা নিহত হন। এতে আহত হন সাথিয়া ও শাহেরা নামে অপর দুই নারী। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক শেষ রাতের…
Read More