মেহেরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ৩

ডেস্ক রিপোর্ট: মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত নিহত হয়েছে। পুলিশের দাবি,এ ঘটনায় তাদের ৬ সদস্য আহত হয়েছেন।  মঙ্গলবার ভোররাতে উপজেলার পুরাতন মটমুড়া গ্রামে খবির উদ্দিনের ইটভাটার পাশে এ ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এলজি শাটারগান, দুই রাউন্ড  গুলি, দুইটি রামদা ও দুইটি হাতবোমা উদ্ধার  করা হয়েছে। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, ১০/১২ জনের একটি ডাকাতদল মটমুড়া গ্রামে খবির উদ্দিনের ইটভাটার কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।  এসময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে শুরু হয়…

Read More

পটুয়াখালীতে অটোরিক্সার চাপায় স্কুলছাত্রী নিহত

ডেস্ক  রিপোর্ট:  পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইনপুর সড়কে অটোরিক্সার চাপায় শিশু শিক্ষার্থী সুমি (০৬) নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিক্সা চালককে আটক করেছে বাউফল থানা পুলিশ। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার নুরাইনপুর সড়কে এ দুর্ঘটনা হয়। নিহত সুুমি নুরাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। সে কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের জসিম উদ্দিন মেয়ে।বাউফল থানার এসআই মো. ফেরদৌস জানান, সকালে উপজেলার নুরাইনপুর নামক এলাকার রাস্তা পার হচ্ছিলো সুমি। এ সময় দ্রতগতির একটি অটোরিক্সা তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যায় সে।বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আযম খান ফারুকী জানান, নিহত ওই শিশুর মরদেহ…

Read More

রাজধানীতে ৫ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:  রাজধানীর বাড্ডা এলাকা থেকে অবৈধ অস্ত্রশস্ত্র পাঁচ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-রুবেল শেখ, সোহেল মোল্লা, তাহের শেখ, আব্বাস মিয়া ও আরিফুল ইসলাম আরিফ। সোমবার র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহম্মদ মাসুদ জানান, তারা দীর্ঘদিন ধরে ঢাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র বেচাকেনার কাজ করছিল। তাদের কাছ থেকে চারটি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগজিন ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।     মিতু/বিবি নিউজ/৪১৬

Read More

দিনাজপুরে ৩ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:  দিনাজপুরের ঘোড়া ঘাটের কলাবাড়ি এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় তিন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে লাশ তিনটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিভাবে  নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, নিহত তিন যুবকের সবার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। তবে কী কারণে এবং কখন তাদেরকে হত্যা করা হয়েছে- পুলিশ তা জানাতে পারেনি।       মিতু/বিবি নিউজ/৪১৫

Read More

রাজধানীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

ডেস্ক রিপোর্ট: সাভারের ধামরাই এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হানিফ নামে এক ডাকাত নিহত হয়েছেন। সোমবার ভোরে ধামরাইয়ের সানারো ঝাউকা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ডাকাতের বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মামলা ছিলো। সোমবার ভোরে গ্রেপ্তার করতে গেলে হানিফ পুলিশকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পুলিশ জীবন রক্ষায় পাল্টা গুলি ছ‍ুড়লে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।     মিতু/বিবি নিউজ/৪১৪

Read More

ফেনীতে আগুনে শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:  ফেনীর বারাহীপুরে আগুনে পুড়ে আবদুল্লাহ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার রাত ৯টার দিকে পৌরসভার বারাহীপুর ওয়ার্ডের আবুবকর সড়কের আজমত আলীর  বস্তিতে এ ঘটনা ঘটে। মৃত শিশুটি ওই বস্তির বাবুল হোসেনের ছেলে বলে জানা গেছে। ফেনী থানার ওসি (তদন্ত) সফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।   মিতু/বিবি নিউজ/৪১১

Read More

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:   কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুলিয়ারচর পৌরসভার ডাক বাংলা এলাকার মৃত রঞ্জিত চন্দ্র বণিকের ছেলে সুজন চন্দ্র বণিক (৩৪) ও তার ভাই রাজন চন্দ্র বণিক (৩২)। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুজন ও রাজনের চাচি উঠানে কাপড় টানাতে যান। বিদ্যুতের লাইনটি কাপড় টানানোর তারে লাগানো থাকায় তিনি বিদ্যুতায়িত হয়ে পড়ে যান। এ সময় সুজন ও রাজন তাকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুতের সংস্পর্শে চলে আসেন। এরপর প্রতিবেশিরা তাদেরকে উদ্ধার করে কুলিয়ারচর হাসপাতালে নেয়ার পথে সুজন ও রাজনের মৃত্যু হয়। তবে…

Read More

রাজধানীতে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:  রাজধানী ডেমরার কোনাপাড়া এলাকায় আজ সকাল ৯টার দিকে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রানা (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রানা পটুয়াখালীর দশমিনা উপজেলার চরহোছবাদ গ্রামের জালাল পেদারের ছেলে।ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রানার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।       মিতু/বিবি নিউজ/৪০৯

Read More

বাসের ধাক্কায় সেনা কর্মকর্তার স্ত্রী নিহত

ডেস্ক রিপোর্ট:  টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাসের ধাক্কায় শান্তি আক্তার (৩২) নামে এক সেনা কর্মকর্তার স্ত্রী নিহত ও শিশুসহ তিনজন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে কালিহাতী উপজেলার এলেঙ্গা ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।শান্তি আক্তার সেনাবাহিনীর করপোরাল শামীম উদ্দিনের স্ত্রী। আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর বলেন, সেনা কর্মকর্তা শামীম উদ্দিন তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে মানিকগঞ্জ থেকে কর্মস্থল ঘাটাইল সেনানিবাসে যাচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে কালিহাতী উপজেলার এলেঙ্গা ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে পেছন থেকে একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়।…

Read More

কুমিল্লায় গণপিটুনিতে নিহত ১

ডেস্ক রিপোর্ট:  কুমিল্লার চৌদ্দগ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে।শনিবার দিবাগত রাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বর্ধন গ্রামে এই ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল বলেন, মোবাইল চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দেয় গ্রামবাসী। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি।         মিতু/বিবি নিউজ/৪০৩

Read More