রাজধানীতে যুবককে কুপিয়ে খুন

ডেস্ক রিপোর্ট: রাজধানীর লালবাগে নামে এক যুবককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত রাব্বি হোসেন (১৮) কামরাঙ্গীরচর এলাকার একটি টেইলার্সের কর্মচারী ছিলেন। তার বাসা রাজধানীর শহীদনগর এলাকায়। নিহতের বাবা আব্দুস সালাম জানান, তার ছেলে শনিবার রাত ১১টার দিকে বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করে। লালবাগ থানাধীন শহীদনগর গলিতে যাওয়ার পর পূর্ব শত্রুতার জের ধরে ২/৩ জন তাকে এলোপাতাড়ি চুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ…

Read More

রাজধানীতে গৃহবধূর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: রাজধানীর আদাবর এলাকা থেকে কাকলী খাতুন (২৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করে আদাবর থানা পুলিশ। কাকলীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনা আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্তের পর জানা যাবে। আদাবর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম  জানান, কাকলী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে তাঁর স্বামী খবর দেন। সেই খবরের পরিপ্রেক্ষিতে বাসা থেকে কাকলীর লাশ উদ্ধার করা হয়। এসআই আরো জানান, মৃত নারীর স্বামী দীপ্ত টিভির ক্যামেরাপারসন হিসেবে কর্মরত। তিনি নিজেই থানায়…

Read More

টঙ্গীতে ১০ বস্তা ফেনসিডিলসহ ট্রাকচালক আটক

ডেস্ক রিপোর্ট:  গাজীপুরের টঙ্গী বাজার এলাকা থেকে ১০ বস্তা ফেনসিডিলসহ আজাহার হোসেন  (২৮) নামে এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত আজাদের বাড়ি যশোরের ঝিকরগাছায় বলে জানা গেছে।গাজীপুর ট্রাফিক বিভাগের সিনিয়র এএসপি মো. সাখাওয়াৎ হোসেন জানান, রাত ১১টার দিকে ট্রাফিক সার্জেন্ট মো. মারুফ টঙ্গী বাজার এলাকায় একটি ট্রাক (পাবনা-ট-০২-০০৮৩) থামান। এরপর ট্রাকটিতে তল্লাশী চালিয়ে ১০ বস্তা ও একটি কার্টনে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়।     মিতু/বিবি নিউজ/৩৯৭

Read More

চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ চরমপন্থী সদস্য আটক

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) নেতা রুস্তম আলীকে (৩৬) আটক করেছে র‌্যাব। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের হায়দারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে র‌্যাব একটি রিভলবার ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এরপর রাতেই তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়।  চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, গোপন সূত্রে খবর পেয়ে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের একটি টিম চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুর এলাকায় অভিযান চালায়। ওই অভিযানে হায়দারপুর গ্রামের মাঠ থেকে আটক করা হয় আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামের আব্দুল গফুরের…

Read More

যশোরে বন্দুকযুদ্ধে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট :  যশোরে সন্ত্রাসীদের দু’গ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত (৩০) এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, বুধবার গভীর রাতে যশোর-মাগুরা মহাসড়কের যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এলাকায় দু’দল সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়। সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ জানান,…

Read More

রাজধানীতে গাড়ি চাপায় তরুণের মৃত্যু

ডেস্ক রিপোটর্: রাজধানীর মিরপুরের কালশী রোডে গাড়ির চাপায় অজ্ঞাত পরিচয় (১৮) এক তরুণের মৃত্যু হয়েছে। তার পরনে প্যান্ট ও গেঞ্জি ছিল। বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুকুজ্জামান।পরে পুলিশ ওই তরুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানে ৪টার দিকে তার মৃত্যু হয়। এসআই ফারুকুজ্জামান জানান, রাতে ওই তরুণ গাড়ি চাপা পড়ে গুরুতর আহত হয়। পরেতাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর রাত ৪টার দিকে তার মৃত্যু হয়। তবে কোন গাড়ি তাকে চাপা দিয়েছিলেন চিহ্নিত হয়নি বলে…

Read More

যশোরে বন্দুকযুদ্ধে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট: যশোরে সন্ত্রাসীদের দু’গ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত (৩০) এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, বুধবার গভীর রাতে যশোর-মাগুরা মহাসড়কের যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এলাকায় দু’দল সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়। সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ জানান, গুলিবিদ্ধ…

Read More

রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ডেস্ক রিপোর্ট:  রাজধানীর রামপুরা এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কথিত এই বন্দুকযুদ্ধ হয়। র‌্যাবের ভাষ্য, একদল দুষ্কৃতকারীর সঙ্গে র‌্যাবের গুলিবিনিময় হয়। এতে দুই দুষ্কৃতকারী গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল গভীর রাতে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে নিয়ে আসা হয়। পরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে র‌্যাবের ভাষ্য।     মিতু/বিবি নিউজ/৩৭৯

Read More

পঙ্গু বাবার চিকিৎসা ব্যয় রাষ্ট্রকে বহনের নির্দেশ

ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহের কালীগঞ্জে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বাবা শাহানুর বিশ্বাসের দুই পা হারানোর ঘটনায় তার চিকিৎসার সব খরচ রাষ্ট্রকে বহন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  একই সঙ্গে তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।  এর আগে ২৭ নভেম্বর আদালতে প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন নির্ধারণ করে দেন। গত ২২ নভেম্বর সব আসামিকে ৭২ ঘণ্টার মধ্যে কারাবন্দী করতে নির্দেশ দেন…

Read More

রাজশাহীতে কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ৪

ডেস্ক রিপোর্ট:  রাজশাহী মহানগরীর একটি আবাসিক হোটেলে কিশোরী গণধর্ষণের শিকার হয়েছেন। মহানগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে অবস্থিত হোটেলে এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই কিশোরীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিন্স সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। সোমবার রাতে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় জড়িত থাকায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। ওসিসিতে ভর্তির আগে ওই কিশোরী জরুরি বিভাগের চিকিৎসকদের জানান, তার বাড়ি বগুড়ার সোনাতলা থানা এলাকায়। রবিবার সন্ধ্যায় তিনি প্রেমের টানে বগুড়া থেকে রাজশাহী আসেন। এরপর কথিত প্রেমিকের সঙ্গে তিনি ওই হোটেলে উঠেন। রাতের বেলা প্রেমিককে তাড়িয়ে…

Read More