নারায়ণগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

ডেস্ক রিপোর্ট:  নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। সোমবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামে এই ঘটনা ঘটে।   পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাত ৩টার দিকে কল্যান্দী গ্রামের প্রবাসী ফালাইন্নার বাড়িতে ১৫/২০ জনের মুখোশ পরিহিত ডাকাত দল হানা দেয়। ডাকাতদল প্রথমে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে ফেলে। এর পর ঘরে থাকা নগদ ৪ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যেতে থাকে। এ সময় তাদের চিৎকারে আশে-পাশের শত শত লোক বের হয়ে কল্যান্দীর চকে ডাকাতদের ঘিরে ফেলে। এতে ১ ডাকাত আটক হলেও বাকীরা পালিয়ে যায়।…

Read More

রাজধানীতে নারী শ্রমিকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:  রাজধানীর পিলখানায় আজ সকাল সাড়ে ৮টার দিকে নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৫। প্রাথমিক ভাবে নিহতের নাম- পরিচয় বিস্তারিত জানা যায়নি। সকালে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গিলে  চিকিৎসাধীন  অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।     মিতু/বিবি নিউজ/৩৬৫

Read More

বাগমারায় প্রতিবেশী নারীর হাতে এক ব্যক্তি খুন

ডেস্ক রিপোর্ট:  রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া গ্রামে প্রতিবেশী নারীর ধারালো অস্ত্রের আঘাতে খোরশেদ আলম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহত খোরশেদ আলম বাগমারা উপজেলার মাড়িয়া গ্রামের আজাহার আলীর ছেলে। রবিবার (২৭ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের বরাত দিয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, পারিবারিক বিষয় নিয়ে প্রতিবেশী আব্দুল খালেকের স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় খোরশেদের। এক পর্যায়ে ওই নারী তাকে হাঁসুয়া দিয়ে কোপ দেন। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক…

Read More

মালয়েশিয়ায় বাবার দ্বারা কন্যা অন্তঃসত্ত্বা, আটক দম্পতি

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার সারওয়াক রাজ্য কুচিংয়ের কাম্পুং চিনজাংয় এলাকায় এক পিতার লালসার শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়েছে তার কন্যা। এ ঘটনায় ওই কন্যার বাবা ও মাকে আটক করা হয়েছে। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কুচিং জেলা পুলিশের সহকারী কমিশনার আবাং আহমেদ আবাং জুলাহি বলেন, কুচিংয়ের কাম্পুং চিনজাংয়ে এই লম্পট পিতা তার স্কুল পড়ুয়া ১৭ বছর বয়সী কিশোরী কন্যাকে ধর্ষণ করে তার মায়ের সামনে। ঘুমন্ত মায়ের কক্ষেই নেশাগ্রস্থ পিতার লালসার শিকার সত্ত্বেও তার মা এগিয়ে এসে বাঁধা দেয়ার চেষ্টা করেনি বলে অভিযোগ করে ওই কন্যা।  তবে বর্তমানে মেয়েটি স্কুলে…

Read More

সাভারে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডেস্ক রিপোটর্:  সাভারের বলিয়ারপুর এলাকা থেকে রবিবার সকালে নাম পরিচয়হীন এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুরের শ্যামলী ত্রীনওয়ী সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে এই লাশটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাছেদ মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় লোকটি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, সকালে ওই ফিলিং স্টেশনের সামনে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমিনবাজার পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল…

Read More

চট্টগ্রামে ইয়াবাসহ পুলিশের এএসআই আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর

ডেস্ক রিপোর্ট:চট্টগ্রামে ১৭শ’ পিস ইয়াবাসহ নগরীর বাকুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিদওয়ানকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। নগরীর সদরঘাট থানার আইসফ্যাক্টরি রোড থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বাকুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মুনসুর।       মিতু/বিবি নিউজ/৩৫০

Read More

সিলেটে ছুরিকাঘাতে যুবককে হত্যা

ডেস্ক রিপোর্ট: সিলেটে প্রকাশ্যে রাস্তায় মিসবাহ উদ্দিন (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার রাতে নগরীর জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিসবাহ উদ্দিন নগরীর মজুমদারী এলাকার রহমত উল্লাহর ছেলে। তার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারে। তিনি গত বছর সিলেট কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করে কোথাও ভর্তি হননি। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, আজ শনিবার রাত ৮টার দিকে জিন্দাবাজার কাস্টমস অফিসের সামনে ২/৩ জন যুবক মিসবাহকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পূর্ব শত্রুতার…

Read More

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেএমবি সদস্য নিহত

ডেস্ক রিপোর্ট:  বাগেরহাটে সদর উপজেলার রাখালগাছি এলাকায় শনিবার দিবাগত রাত ২টার দিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) একজন সদস্য (৪৫) নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি হাতবোমা, দুটি ওয়ান শ্যুটার গান ও পাঁচটি গুলি উদ্ধার করে । বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বন্দুকযুদ্ধে একজন জেএমবি সদস্য নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।     মিতু/বিবি নিউজ/৩৪৫

Read More

দিনাজপুরে বিশেষ অভিযানে ১৬ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট:  দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দিনগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৬ বোতল ফেনসিডিল, ৩৯০ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন ও ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত পুলিশ সদস্য মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্ততি চলছে।’   মিতু/বিবি নিউজ/৩৩৬

Read More

মাগুরায় কুকুরের মুখ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: মাগুরা সদর হাসপাতাল এলাকায় মাইক্রোবাস স্টান্ডের পাশে ডাস্টবিনের মধ্যে থেকে বুধবার দুপুরে এক নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। বুধবার সকালে আবর্জনার মধ্যে পড়ে থাকা নবজাতকের লাশ কুকুরে নিয়ে টানা হ্যাচড়া করতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে কুকুরের মুখ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, কে বা কারা রাতে নবজাতকের মরদেহ ডাস্টবিনে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।   মিতু/বিবি নিউজ/৩৩৪

Read More