হোটেলকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জের এনায়েতপুরে একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাতনামা (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত নয়টার দিকে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন জোয়ার্দার আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হালিম জানান, বৃহস্পতিবার রাতে রহিম নামে এক ব্যক্তি স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে উঠেন। শুক্রবার রাত নয়টার দিকে ঘরের দরজা নক করার পর কেউ না খুললে সন্দেহ হয়। পরে দরজা খুলে দেখা যায়, মৃতদেহ পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে,…

Read More

পঞ্চগড়ে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডেস্ক রিপোর্ট:  পঞ্চগড়ে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কের বরেন্দ্র ভবনের সামনে হ্যালিপোর্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলা শহরের কায়েতপাড়া এলাকার দবিরউদ্দিনের ছেলে দোকান কর্মচারী আব্দুল মজিদ (৪০) ও দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ইরফান আলী (৪০)। ইরফান সিনজেন্টা কীটনাশক কোম্পানিতে কাজ করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যান। জানা যায়, পঞ্চগড়গামী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী আব্দুল মজিদ ও ইরফানকে ধাক্কা দেয়। এসময় তারা ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয়…

Read More

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত

ডেস্ক রিপোর্ট: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের রতœাদীঘি এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ থেকে ১২ জন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত তিনজনের দুজন বাস ও ট্রাকের চালক। অন্যজন যাত্রী। তবে তাঁদের নাম জানা যায়নি। আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় কে এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের বেশির ভাগেরই বাড়ি দিনাজপুর বলে ধারণা করা হচ্ছে। নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হাকিম আজাদ জানান, ঢাকা থেকে যাত্রীবাহী বাবলু…

Read More

প্রিন্ট করুন লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুর সদর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাশার (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার পার্বতীনগর ইউনিয়নের কাজ্জালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাশার ওই ইউনিয়নের সোনাপুর গ্রামের সৈয়দ আহমেদের ছেলে। তাঁর লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধে নিহত বাশার সন্ত্রাসী ‘বাশার বাহিনী’র প্রধান। তাঁর সঙ্গে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে আহত হয়েছেন উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক, কনস্টেবল কুদ্দুস ও উৎপল। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…

Read More

গণপিটুনিতে ডাকাত নিহত

ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ছবিরপাইক গ্রামে বৃহস্পতিবার গভীররাতে গণপিটুনিতে শাহাবুদ্দিন নামের (৩৫) এক ডাকাত নিহত হয়েছেন। নিহত সাহাবুদ্দিন জেলার সদর উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের মৃত আনোয়ার আহম্মেদ আনোয়ারের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার গভীররাতে মুখোশপরা অস্ত্রধারী একদল ডাকাত কবিরহাট উপজেলা সুন্দলপুর ইউনিয়নের ছবির পাইক গ্রামের হুমায়ুন কবিরের বাড়িতে ঘরের দরজা ভেঙে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ডাকাত ঢোকার ঘোষণা দিলে এলাকাবাসী ডাকাত দলকে ঘিরে ফেললে অন্যান্য ডাকাতরা পালিয়ে গেলেও সাহাবুদ্দিন…

Read More

রাজবাড়ীতে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

ডেস্ক রিপোর্ট:  রাজবাড়ী সদর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের চন্দনী এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়। নিহতের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ। রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের চন্দনী এলাকায় রাস্তার ওপর গাছ ফেলে ডাকাতির চেষ্টা করছিল ডাকাতরা। এসময় পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা গুলি করে। পুলিশ পাল্টা গুলি করলে এক ডাকাত আহত হয়। তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।…

Read More

পাবনায় অগ্নিকাণ্ডে ১০ দোকান ছাই

ডেস্ক রিপোর্ট:   পাবনা জেলার ঈশ্বরদী পৌর এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, এ অগ্নিকাণ্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঈশ্বরদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর তোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষাধিক টাকা।       মিতু/বিবি নিউজ/৭৯৬

Read More

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডেস্কে রিপোর্ট:  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮জন। বৃহস্পতিবার সকাল ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানার ওসি আবু ফয়সল জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের ২জন পুরুষ যাত্রী নিহত হন। আহত হন ৮জন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।     মিতু/বিবি নিউজ/৭৯১

Read More

টাঙ্গাইলে গণপিটুনিতে নিহত ২

ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তিন গ্রামের পাঁচ বাড়িতে গণ-ডাকাতি হয়েছে। ডাকাতির সময় গ্রামবাসী কয়েক ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। গুরুতর অবস্থায় তিনজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করলে সেখানে আন্তঃজেলা দুই ডাকাত মারা যায়।নিহত দুইজন ডাকাত সর্দার বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার কোলা গ্রামের কমল দাস (৫৩) এবং পাকুল্যা গ্রামের শরিফুল ইসলাম(৫৬)। হাসপাতালে ভর্তিকৃত সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার শৈলজানা গ্রামের নুর ইসলামের ছেলে নেক মাহমুদের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন এবং ডিউটি অফিসার কমল…

Read More

সাভারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: সাভারে রিফাত (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সাভার পৌর এলাকার রেড়িও কলোনি বউ বাজারে নিজ বাসায় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কারুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। জানা যায়, দীর্ঘ সময় রিফাতের ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে ঘরের দরজা ভাঙলে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পুলিশকে খবর দিলে ঘটনাস্থল পরির্দশন করে মরদেহ…

Read More