টাঙ্গাইলে ৪ ট্রাকের সংঘর্ষে ঝরে গেল এক প্রাণ

ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলের কালিহাতিতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে অপর তিনটি ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান। তিনি বলেন, বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা থেকে ২শ’ গজ দূরে একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। অতিরিক্ত কুয়াশার কারণে দেখতে না পেয়ে পেছন থেকে অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ওই ট্রাককে ধাক্কা দেয়। এর পরপর আরও দু’টি ট্রাক একইভাবে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।…

Read More

মালিবাগে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মালিবাগ রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ২টায় রাজশাহী থেকে ছেড়ে আসা কমলাপুরগামী ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ঢা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফকির মজুমদার। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হচ্ছে।     মিতু/বিবি নিউজ/৮৫৭

Read More

নাটোরে বাস খাদে, শিশুসহ নিহত ৪

ডেস্ক রিপোর্ট:  নাটোরের সিংড়া উপজেলার জোলারবাতা এলাকায় বাস খাদে পড়ে শিশুসহ চারজন নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) শাহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।       মিতু/বিবি নিউজ/৮৪৯

Read More

ফেনীতে অস্ত্র ও গুলিসহ আটক ৩

ডেস্ক রিপোর্ট:  ফেনীতে অস্ত্র, গুলি ও মাদকসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার দিবাগত রাতে ফেনী সদর উপজেলার উত্তর শর্শদী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২টি অস্ত্র ও ১০৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরা হলেন- ওই গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোর্শেদ আলম (২৭), একই এলাকার গোলাম হোসেন বাপ্পি (২৪) ও দুলাল মাঝির ছেলে শেখ বাহাদুর প্রকাশ বাক্কা (২০)। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জানা যায়, রাতে জেলার উত্তর শর্শদী গ্রামের মোক্তার বাড়ির কাছে নাশকতার…

Read More

লালবাগে অতিরিক্ত মদ্যপানে এক ব্যক্তির মৃত্যু

ডেস্ক রিপোর্ট:  থার্টিফার্স্ট নাইটে রাজধানীর লালবাগে অতিরিক্ত মদ্যপানের ফলে করে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম ওয়াহিদুল মুরাদ (৩২)। মুরাদের বাবার নাম মৃত গোলাম শরীফ। তারা লালবাগ ভাট মসজিদ এলাকার বাসিন্দা। মৃত মুরাদের ভাই শাহিদ জানান, ইংরেজি নতুন বছর ২০১৭ উদযাপন উপলক্ষ্যে বন্ধুদের সঙ্গে মদপান করে মুরাদ। রাতে বাসায় এসে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকি‍ৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “রবিবার ভোর ৫টার দিকে মুরাদের স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকি‍ৎসক…

Read More

রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

ডেস্ক রিপোর্ট :  রাজধানীর কাওরান বাজারের কাছে পান্থকুঞ্জ সংলগ্ন সড়কে ট্রাকের ধাক্কায় এক ঠেলাগাড়িচালক নিহত ও তার দুই সহকারী আহত হয়েছেন। রবিবার ভোর ৫টায় এ দুর্ঘটনা ঘটেছে।ঠেলাগাড়ি চালকের নাম বাবুল মাতব্বর (৪৩)। তার বাড়ি পটুয়াখালীর বাউফলে। আহত দুজনের নাম ও পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য বাবুল মাতব্বরের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বংশাল থেকে রড বোঝাই করে ঠেলাগাড়িটি কাওরান বাজারে যাচ্ছিল। শাহবাগ থানাধীন পান্থকুঞ্জের কাছে পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঠেলাগাড়ির…

Read More

পাবনায় গণধর্ষণের শিকার নির্মাণ শ্রমিক

ডেস্ক রিপোর্ট:  পাবনার চাটমোহরে রামপুরের চরপাড়া গ্রামের বগার বিলে গণধর্ষণের শিকার হয়েছে এক নারী নির্মাণ শ্রমিক। এ ঘটনায় চাটমোহর থানায় শুক্রবার গভীর রাতে আটজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসী জানায়, বগার বিল এলাকায় রাস্তায় ব্লক স্থাপনের কাজ চলছে। ঈশ্বরদীর পাকশীর বাবুপাড়ার এক গৃহবধূ সেখানে শ্রমিকদের রান্নার কাজ করতেন। তিনি পাশের একটি অস্থায়ী ঘরে থাকতেন। গত ২৬ ডিসেম্বর মাঝরাতে ১১ থেকে ১৫ জন যুবক সেখানকার হেড মিস্ত্রি আনিসুর রহমানকে মারধর করে। এরপরে অস্ত্রের মুখে সেই গৃহবধূকে পাশের একটি মাটির খাদে নিয়ে যায়। তারপর সেখানে তারা পালাক্রমে সেই…

Read More

পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:  পাবনার ফরিদপুর উপজেলায় অনিল কুমার (৬২) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার মঙ্গল গ্রামের মাঠ থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর তার লাশটি উদ্ধার করা হয়। অনিল কুমার একই গ্রামের মৃত মৃন্ময় কুমারের ছেলে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, “সন্ধ্যায় মাঠে একটি লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটিকে ব্যবসায়ী অনিল কুমারের লাশ বলে চিহ্নিত করে এবং তা উদ্ধার করে নিয়ে আসে। তিনি গত ২৮ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় বাড়ি থেকে বের…

Read More

টেকনাফে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ডেস্ক রিপোর্ট:  কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। শনিবার রাত ১১টায় উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার গফুর প্রজেক্ট থেকে এ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে গফুর প্রজেক্টে অভিযানে গিয়ে পরিত্যক্ত অবস্থায় এই ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবাগুলো ধ্বংস করা হবে। ”     মিতু/বিবি নিউজ/৮৩০

Read More

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ আটক ১

ডেস্ক রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর এলাকা থেকে শুক্রবার দিবাগত রাতে ৬ হাজার পিস ইয়াবাসহ সোহেল রানা মতিন (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। সোহেল রানা মতিন জেলার সদর উপজেলার মহারাজপুর জোড়া বকুলতলা গ্রামের কুতুবুল ইসলামের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।         মিতু/বিবি নিউজ/৮২৪

Read More