ডেস্ক রিপোর্ট : বগুড়া শহরের কামাড়গাড়ী এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ৮টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সদর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) ফজলে এলাহী বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। মিতু/বিবি নিউজ/৮৮৩
Read MoreCategory: অপরাধ
অস্ত্রসহ লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান আটক
ডেস্ক রিপোর্ট: পার্বত্য খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী। রবিবার দিবাগত রাত ২টার দিকে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড তাজা গুলিসহ সরকারি বাসভবন থেকে তাকে আটক করে যৌথবাহিনীর একটি টিম। জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার সরকারি বাসভবনে এ অভিযান চালায় যৌথবাহিনী। লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে আটকের বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ ইকবাল জানান, এ বিষয়ে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রসঙ্গত, গেল উপজেলা পরিষদ নির্বাচনে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন…
Read Moreঅভিনেতা এ আর মন্টু গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট: গেল ডিসেম্বেরে সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের মামলায় নাট্য অভিনেতা ও রোজ কসমেটিকস চেয়ারম্যান এ আর মন্টুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিত্বে তাকে রাজধানীর উত্তরার মাসকট প্লাজা থেকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি এফ এম সায়েদ বলেন গেল ডিসেম্বর এ আশুলিয়ায় বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক আন্দোলনের ঘটনায় নাট্য অভিনেতা ও রোজ কসমেটিকস এর চেয়ারম্যান দক্ষিণ গাজীরচট এলাকার বাসিন্দা এর আর মন্টুর নামে আশুলিয়া থানায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এত দিন তিনি…
Read Moreতুরাগে ট্রাক থেকে আড়াই হাজারের বেশি ফেনসিডিল উদ্ধার
ডেস্ক রিপোর্ট: রাজধানীর তুরাগ এলাকায় একটি ট্রাক থেকে ২ হাজার ৮৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশ। এ সময় দুজনকে আটক করা হয়। রবিবার দিবাগত রাতে তল্লাশি চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করা হয় বলে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি জানানো হয়েছে। মিতু/বিবি নিউজ/৮৭৫
Read Moreরংপুরে ‘বন্দুকযুদ্ধে’ পুলিশ হত্যা মামলার আসামি নিহত
ডেস্ক রিপোর্ট: রংপুরের মিঠাপুকুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রাহাত হোসেন (৩২) নামে পুলিশ হত্যার মামলার এক আসামি নিহত হয়েছেন। এ সময় পুলিশের এক এসআইসহ এক কন্সটেবল আহত হন এবং ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সোমবার ভোরে উপজেলার ভেলুয়ার ব্রিজ নামক এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানান মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর। রাহাত একই উপজেলার বুজরুক সন্তোষপুর এলাকার মৃত শহিদুল্ল্যাহর ছেলে। তার বিরুদ্ধে পুলিশ সদস্য আব্দুর রহিম হত্যাসহ একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওসি হুমায়ুন…
Read Moreশ্রমিক অসন্তোষে উস্কানির অভিযোগে অভিনেতা গ্রেফতার
ডেস্ক রিপোর্ট: শ্রমিক অসন্তোষে উস্কানি দেয়ার অভিযোগে সাভারের আশুলিয়া থানায় দায়ের করা মামলায় অভিনেতা এ আর মন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা ডিবি ওসি (উত্তর) এ এস এম শাহেদ।তিনি জানান, মন্টুকে আজ আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে মিতু/বিবি নিউজ/৮৭৩
Read Moreপুলিশের ধাওয়ায় পানিতে পড়ে আসামির মৃত্যু
ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে পানিতে পড়ে খোকন (৪০) নামে এক আসামির মৃত্যু হয়েছে। রবিবার (০১ জানুয়ারি) রাত ৮টার দিকে চৌমুহনী পৌরসভার ৪নং ওয়ার্ডের করিমপুরে এ ঘটনা ঘটে।জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েকটি মামলার আসামি খোকনকে ধরতে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যান খোকন। পরে পুলিশ তাকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদ বিষয়টি নিশ্চিত…
Read Moreভোলায় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
ডেস্ক রিপোর্ট: ভোলা সদর উপজেলার রাজপুর ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে দুই যুবককে আটক করেছে পুলিশ। এরা হলেন জাকিরুজ্জামান মনির ও মো. শাহাবুদ্দিন। এসময় তাদের কাছে থাকা দুইটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বাড়ি রাজাপুর ইউনিয়নে। রবিবার রাতে পুলিশ রাজাপুর ইউনিয়নের চর আনন্দ পার্ট-থ্রী গ্রামে অভিযান চালিয়ে মনির ও শাহাবুদ্দিনকে গ্রেফতার করে। পরে তাদের বিরুদ্ধে ভোলা থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়। ভোলা থানার ওসি মীর খাইরুল কবীর জানান, পুলিশের গোপন সংবাদ এর ভিত্তিতে এদেরকে আটক করা হয়। মিতু/বিবি নিউজ/৮৭০
Read Moreএমপি লিটন হত্যা; আরও ১৪ জন আটক
ডেস্ক রিপোর্ট: গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য (এমপি) মো. মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে আরও ১৪ জনকে আটক করেছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান। তিনি বলেন, ঘটনার পর থেকে সোমবার সকাল পর্যন্ত মোট ৩২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মামলা দায়ের করার পর এই ১৪ জনকে আটক করা হল। এর আগে, রবিবার রাতে লিটনের বড় বোন তাহমিদা বুলবুল কাকুলী বাদী হয়ে ৪-৫ জনকে অজ্ঞাত আসামি…
Read Moreসদরঘাটে বস্তিতে আগুন, ২৬টি ঘর পুড়ে ছাই
ডেস্ক রিপোর্ট: নগরীর সদরঘাট থানাধীন মাইল্যার বিল বস্তিতে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার দিনগত রাত সোয়া একটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে একটি মসজিদ, একটি ফোরকানিয়া মাদ্রাসা, ৬টি কাঁচা ঘর, ১৪টি সেমিপাকা ঘর ও ৬টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর বিশ্বান্তর বড়ুয়া জানান, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন, চন্দনপুরা, লামার বাজার, বন্দর ও আগ্রাবাদ ইউনিটের ১৭টি গাড়ি সকাল সোয়া ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিক হিসাবে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। মিতু/বিবি…
Read More