ডেস্ক রিপোর্ট: রাজধানীর চিটাগাং রোডে মাহবুব (৩০) নামে এক ট্রাক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। ট্রাক চালক মাহবুবের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বর উপজেলায়। ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মর্গে রাখা হয়েছে। ট্রাকের হেলপার শুভ বলেন, আমার ট্রাক চালিয়ে ঢাকায় আসছিলাম। চিটাগাং রোডের পাশে নিরালা পেট্রোল পাম্পে ট্রাক থামিয়ে চালক মাহবুব প্রাকৃতিক কাজ সারতে গেলে একদল দুর্বৃত্ত তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত…
Read MoreCategory: অপরাধ
রাজধানীতে ট্রাক চাপায় ঠেলাগাড়ি চালকের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: রাজধানীর ভাটারা এলাকায় ট্রাক চাপায় সিরাজুল ইসলাম (২৭) নামে এক ঠেলাগাড়ি চালকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৪টায় এ দুর্ঘটনা ঘটে। ঠেলাগাড়ির সঙ্গে থাকা নাম না জানা আহত আরেক যুবক বলেন, ভাটারা নতুন বাজার কোকাকোলার সামনে গিয়ে ঠেলগাড়ি চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে আমরা দুই জন গুরুতর আহত হই। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৬টায় সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায়। তার বাবার নাম শাহজাহান প্রামাণিক। ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের…
Read Moreচাঁদপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২
ডেস্ক রিপোর্ট: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছে। নিহত দুজনকে ডাকাত বলছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার গজরা এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধ হয়। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বলেন, ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে। তারা ডাকাত দলের সদস্য ছিল। মিতু/বিবি নিউজ/৯১৬
Read Moreসাতক্ষীরায় ট্রাক উল্টে ২ জন নিহত
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া এলাকায় নদী খননে ব্যবহৃত মেশিন বহনকারী একটি ট্রাক উল্টে পুকুরে পড়েছে। এতে দুজন নিহত হয়েছেন। বুধবার ভোররাত ৪টার দিকে সাতক্ষীরা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন ট্রাকচালক রওশন আলী (৩৫) ও শ্রমিক আবদুল আজিজ (৩০)। তাঁদের মধ্যে রওশনের বাড়ি পাবনা জেলার আমিনপুরের মহেশখোলায়। আজিজের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। নিহত দুজনের লাশ তালা থানায় নেওয়া হয়েছে। ট্রাকে থাকা অপর তিন শ্রমিক শাহীন, ফাহাদ ও জসিম অক্ষত রয়েছেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, ট্রাকটি একটি এসক্যাভেটর (নদী খনন…
Read Moreযশোরে ট্রাকচাপায় নিহত ১
ডেস্ক রিপোর্ট: যশোরে ট্রাকচাপায় ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি মারা গেছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিক্রয় প্রতিনিধির নাম আজমল হক (৩৮)। নিহত আজমল হোসেন যশোর সদর উপজেলার কচুয়া গ্রামের মজিদ মোড়লের ছেলে। যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, “মঙ্গলবার রাত ৮টার দিকে আজমল শহরের মুড়লী মোড় থেকে মোটরসাইকেলযোগে মণিহার মোড়ের দিকে আসছিলেন। পথিমধ্যে র্যাব ক্যাম্প এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক তাকে চাপা দেয়। ” তিনি আরও বলেন, “এতে ঘটনাস্থলেই আজমলের মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০…
Read Moreরাজধানীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: রাজধানীর শাহবাগ থানাধীন আজিজ সুপার মার্কেট থেকে আজ সকালে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। মার্কেটের চারতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানা যায়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক জানান, এ হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনো ঘটনা আছে কীনা, সেসব বিষয়ে তদন্ত চলছে। মিতু/বিবি নিউজ/৯৯৫
Read Moreপুলিশের সঙ্গে ডাকাতের গোলাগুলি
ডেস্ক রিপোর্ট : বরিশালের উজিরপুরে ডাকাত দলের সাথে পুলিশের গোলাগুলির পর আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত জহিরুল প্যাদা ওরফে ডাকাত জহির পাশ্ববর্তী গৌরনদী উপজেলার মিয়ারচরের এনছার আলী প্যাদার পুত্র। উজিরপুর থানার পুলিশ জানান, রাতে উপজেলার বামরাইলের কালিহাতা কদমতলা এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলিবর্ষণ করে। এসময় পুলিশ ১৫ রাউন্ড পাল্টাগুলি করে। একপর্যায়ে ডাকাত দল পিছু হটতে বাধ্য হয়। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ…
Read Moreজামালপুরে শিশুকে ধর্ষণ, ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট: জামালপুরে দরিদ্র ও অসহায় পরিবারের ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. সানোয়ার হোসেন জুয়েল নামের এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জামালপুর শহরের বাগেরহাটা এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জামালপুর সদর উপজেলার হাজিপুর বাজার শাখা অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার। শিশুটি একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। জানা গেছে, জামালপুর সদর থানায় সোমবার বিকালে শিশুটির নানা বাদী হয়ে মেয়েটিকে ধর্ষণ এবং অন্তঃসত্ত্বা করার অভিযোগে ব্যাংক কর্মকর্তা ছানোয়ার হোসেন জুয়েলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা সূত্রে আরো জানা যায়, জামালপুর শহরের বাগেরহাটা এলাকায় ব্যাংক…
Read Moreগুলশানের ডিসিসি মার্কেটে আগুন, ধসে পড়েছে ভবনের একাংশ
ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটে আগুন লেগেছে। সাত ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি; এতে মার্কেটের কয়েকশ’ দোকান পুড়ে গেছে। এছাড়া এই ঘটনায় দ্বিতল ওই ভবনের একাংশ ধসে পড়েছে। সোমবার দিনগত রাত ২টা ৩০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। মঙ্গলবার সকাল সোয়া ৮টা পর্যন্ত ধোয়ার কুণ্ডলি উড়তে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২২ ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস হেড কোয়াটারের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মদক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে দুইজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তবে কীভাবে এই আগুনের…
Read Moreশরীয়তপুরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
ডেস্ক রিপোর্ট: শরীয়তপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার ডোমসার বাজারের মনির সরদারের ফার্নিচার দোকানের ভেতর থেকে তাদের আটক করা হয়। এসময় ২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আকটকৃতরা হলেন, সদর উপজেলার কোয়ারপুর গ্রামের কাশেম ফকিরের ছেলে রবিন ফকির (২০), দুলাল খানের ছেলে জীবন খান (২৪) ও আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে সাইফুল ইসলাম (২২)। পালং মডেল থানার এসআই আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডোমসার বাজারের একটি ফার্নিচারের দোকানের ভেতর থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিচ…
Read More