সাতক্ষীরায় বিশেষ অভিযানে গ্রেফতার ২৮

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৭ উপজেলার ৮ থানায় ১ জামায়াতকর্মীসহ মোট ২৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপপরিদর্শক কুমকুম হোসেন জানান, এদের মধ্যে সদর থানা পুলিশ ১১ জন, কলারোয়া ৫ জন, তালা ২ জন, কালিগঞ্জ ২ জন, শ্যামনগর ২ জন, আশাশুনি ১ জামায়াতকর্মীসহ ৫ জন ও দেবহাটা ১ জন আসামিকে গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি আরও বলেন, জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক…

Read More

কিশোরগঞ্জে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে রাব্বি (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ভৈরবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি জুতা তৈরির কাজ করতেন। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।     মিতু/বিবি নিউজ/৯৫০

Read More

রৌমারীতে অধ্যক্ষের বাসায় ডাকাতি

ডেস্ক রিপোর্ট:  কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের বাসভবনে ডাকাতির ঘটনা ঘটেছে। কালো পোশাক পরা ডাকাতদল বাসার গেটের তালা ভেঙ্গে কৌশলে ঘরে ঢুকে অধ্যক্ষের স্ত্রীকে বেঁধে মারপিট করে আতংকের সৃষ্টি করে। পরে আলমারি ও সুকেচ এর ড্রয়ার থেকে কলেজের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ১০ ভরির মতো স্বর্ণালঙ্কার লুট করে নেয় তারা। এসময় চিৎকার শুনে আশপাশের মানুষ এগিয়ে আসলে ডাকাতদল দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। নিয়ে যায়। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই ডাকাতির ঘটনাটি ঘটে যাদুরচর ডিগ্রিকলেজ সংলগ্ন বাস ভবনে। অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ‘ওই রাতে আমি…

Read More

চুয়াডাঙ্গায় ডাকাতদের ছোড়া বোমায় কৃষক নিহত

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামে ডাকাত দলের ছোড়া বোমায় নাসির উদ্দীন নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার দিবাগত রাত ১টার দিকে কুলপালা গ্রামের বিলপাড়ায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মুহাম্মদ বেলায়েত হোসেন। নিহত নাসির উদ্দীন কৃষক বলে জানা গেছে। তিনি কুলপালা গ্রামের মৃত বাদল মন্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে কৃষক নাসির উদ্দীনের বাড়ির পেছনে ৮/১০ জনের একটি ডাকাত দল অবস্থান করছিলো। তাদের দেখতে পেয়ে নাসির উদ্দীনের পরিবারের সদস্যরা চিৎকার করে। এতে ক্ষুব্ধ হয়ে ডাকাতরা বাড়ির ভেতরে…

Read More

মৌলভীবাজারে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১

ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজারে পুলিশের সঙ্গে রুয়েল আহমদ (২৮) নামের এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের চার সদস্যও আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১২টার দিকে শহরের বেরীরপাড় এলাকায় এ সংঘর্ষ বাধে বলে জানান মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কেএম নজরুল ইসলাম। নজরুল ইসলাম বলেন- শহরের ইয়াবা ব্যবসায়ী রুয়েল আহমদকে ধরতে গেলে সংঘবদ্ধ চক্র চাপাতি দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালিক, পুলিশ সদস্য বজলুল করিম, সালাউদ্দিন ও ফখরুল ইসলাম। এদের মধ্যে গুরুতর আহত এসআই আব্দুল মালিক…

Read More

গাজীপুরে ট্রাক খাদে পড়ে নিহত ৪

ডেস্ক রিপোর্ট: গাজীপুর সিটি কর্পোরেশনের বাঘিয়া এলাকায় ট্রাক খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে বাঘিয়া-রাজাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ট্রাকের চালক গাজীপুর সিটি কর্পোরেশনের বাঘিয়া এলাকার আলেক মিয়ার ছেলে সোহেল মিয়া (২৯) এবং ট্রাকের শ্রমিক রংপুরের বদরগঞ্জ থানার ব্যাঙ্গডুবি এলাকার হরেশ চন্দ্র রায়ের ছেলে সুজন রায় (২৩), একই এলাকার অলিন রায়ের ছেলে দিলিপ রায় (২২) ও রাখাল রায়ের ছেলে শ্রী কাজল রায় (২৪)। জানা য়ায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডের বাঘিয়া এলাকায় ‘করম মোল্লা ব্রিকস’ নামের ইটাভাটায় ট্রাকশ্রমিকের কাজ করতেন হতাহতরা। রাতে…

Read More

শাহজালালে যাত্রীর পায়ুপথ থেকে সোনা উদ্ধার

 ডেস্ক রিপোর্ট: রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২টি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দরের শুল্ক ও গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার ভোরে এক যাত্রীর পায়ুপথ থেকে সোনার বারগুলো বের করা হয়। ওই যাত্রী মালয়েশিয়া থেকে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।     মিতু/বিবি নিউজ/৯৩৬

Read More

কলমায় দুধর্ষ ডাকাতি, আহত ১০

ডেস্ক রিপোর্ট:   সাভারে একটি ব্যস্ততম সড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ধাওয়া খেয়ে এসময় ক্যাভাড ভ্যান খাদে পড়ে ও পিটুনিতে আহত হয়েছে অন্তত ১০ জন। আজ বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে আনোয়ার জং আশুলিয়া সড়কের সাভারের কলমার ঢাল ও ছাগল উন্নয়ন খামারের সামনে এঘটনা ঘটে। ডাকাতদের হামলার স্বীকার একটি গাড়ির চালক আলী জানায় ভোর রাত তিনটার দিকে ওই সড়কের কলমার ঢাল ও ছাগল উন্নয়ন খামারের সামনে ডেইরি ফার্মের একটি বড় কড়াই গাছ কেটে ওই সড়কে ব্যারিকেড দেয় ২০ থেকে ৩০ সদস্যের একদল ডাকাত। এসময় ওই সড়কে চলাচলরত বেশ…

Read More

পাবনায় পুলিশের ধাওয়ায় পুকুরে লাফ, নিখোঁজ ১

ডেস্ক রিপোর্ট:  পাবনার ঈশ্বরদীতে পুলিশের ধাওয়া খেয়ে ভয়ে পুকুরে লাফ দিয়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরদী পৌর এলাকার ভূতেরগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক বন্ধু ক্রিকেট খেলা শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কয়েকজন সাদা পোশাকধারীদের মধ্যে দুই জন মাদকের আসর কোথায় বসে, তা জানতে চান তাদের কাছে। তারা ওই পুকুরপাড় দেখিয়ে দিলে পুলিশ সেখানে গিয়ে সবাইকে ধাওয়া করেন। সেখানে থাকা ১৫/১৬ জন ব্যক্তি ভয়ে দৌড় দেয়। এ সময় তাদের একজন পুলিশের ধাওয়ায় পাশের ওই পুকুরে লাফ দেয়। কিন্তু ওই লোক সাঁতার…

Read More

এমপি লিটন হত্যাকাণ্ডে আরও ৪ জন আটক

ডেস্ক রিপোর্ট:  গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে আরও চারজনকে আটক করেছে পুলিশ। ‍মঙ্গলবার রাত থেকে আজ ভোর পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  এ ঘটনায় এ নিয়ে এখন পর্যন্ত ৩৯ জনকে আটক করা হলো। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হায়দার আরাফুজ্জামান।  উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা ৬টায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে আহত হন মঞ্জুরুল ইসলাম লিটন এমপি। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক)…

Read More