ডেস্ক রিপোর্ট : গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে সবুজা বেগম নামে এক নারীকে ৯ কেজি গাঁজাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে সানারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সবুজা বেগম কুমিল্লা জেলার হোমনা থানার দড়িগাও গুচ্ছগ্রামের আবুল কালামের স্ত্রী। নারায়ণগঞ্জ জেলা ডিবি’র পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হবে। মিতু/বিবি নিউজ/৯৮৫
Read MoreCategory: অপরাধ
৫৯০ বোতল ফেন্সিডিল জব্দ
ডেস্ক রিপোর্ট: বেনাপোল সীমান্তে গতকাল দিবাগত রাত ১ টা থেকে আজ ভোর ৪ টা পর্যন্ত পৃথক দুইটি অভিযান চালিয়ে ৫৯০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। বেনাপোল সীমান্তের দৌলতপুর ক্যাম্পের ২১ বিজিবি ব্যাটালিয়নের নায়েক সুবেদার আব্দুস ছামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পৃথক দুইটি অভিযান চালিয়ে ৫৯০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে। মিতু/বিবি নিউজ/৯৮২
Read Moreচাঁদপুরে অজ্ঞাত পরিচয়ের যুবকের মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাটা এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টা নাগাদ মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির নাম পরিচয় সনাক্ত করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। চাঁদপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মালেক জানান, “স্থানীয়রা সকালে চেয়ারম্যানঘাটা এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে। এরপর তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। ” চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্লাহ ওলি বলেন, “নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। “ …
Read Moreসিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ২অটোরিক্সা যাত্রী নিহত
ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সার ২ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে কড্ডা-জামতৈল আঞ্চলিক সড়কের আলোকদিয়ার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের হায়দারপুর গ্রামের মৃত মুজা খলিফা আকন্দের ছেলে শেখ আহম্মেদ (৫৮) ও জামতৈল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের মৃত সিকান্দার আলীর ছেলে গোলাম হোসেন। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরদার জানান, কড্ডার মোড় থেকে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সাটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচরে যায়। এ সময় অটোরিক্সায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। বাকী তিনজন গুরুতর…
Read Moreগোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জের মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আজ ভোরে ট্রাকের চাপায় পাওয়ার টিলারের দুই শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো তিনজন অাহত হয়েছেন। নিহত দুই জন হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামে জিহাদ কাজীর ছেলে রেজাউল (২২) ও একই গ্রামের দিলদার মোল্লার ছেলে রিয়াজ মোল্লা (২০)। এ সড়ক দুর্ঘটনায় অাহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রলির এক শ্রমিক নিহত হন। এসময় আহত হন ট্রলির অপর চার শ্রমিক। অাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর…
Read Moreপিজি হাসপাতালে আগুন
ডেস্ক রিপোর্ট: রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (সাবেক পিজি হাসপাতাল) একটি ভবনের নিচতলায় আগুন লেগেছে। আজ বেলা সোয়া ১১টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। কেবিন ব্লকের নিচতলার আন্ডার গ্রাউন্ড থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার পলাশ চন্দ্র। বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস সদর দফতরের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। মিতু/বিবি নিউজ/৯৭৫
Read Moreগাইবান্ধায় পুলিশের অভিযানে গ্রেফতার ৮
ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের একটি একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওই বাড়িতে জামাত-শিবির নাশকতার পরিকল্পনা করছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলাও রয়েছে বলে জানান তিনি। তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি। তাদের সুন্দরগঞ্জ থানা হাজতে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি আতিয়ার। মিতু/বিবি নিউজ/৯৬৯
Read Moreউত্তরায় বন্ধুর হতে বন্ধু খুন
ডেস্ক রিপোর্ট: প্রেম নিয়ে বিরোধের জের ধরে রাজধানীর উত্তরায় হকিস্টিক দিয়ে পিটিয়ে বন্ধুকে হত্যা করেছে এক সহপাঠী। নিহতের নাম আদনান (১৫)। সে মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডে এ ঘটনা ঘটে। নিহত আদনান পরিবারের সঙ্গে উত্তরা ১২ নম্বর সেক্টরের পাঁচ নম্বর সড়কের ৬৩ নম্বর বাসায় থাকত। জানা গেছে, বেশ কিছুদিন ধরে আদনানের এক সহপাঠীর সঙ্গে প্রেম সংক্রান্ত বিরোধ ছিল। শুক্রবার এ বিরোধ নিষ্পত্তি হওয়ার কথা। সে কারণে তাকে তার সহপাঠীরা উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৭…
Read Moreসাভারে গ্যাস লাইনের আগুন থেকে স্বামী-স্ত্রী নিহত
ডেস্ক রিপোর্ট : সাভারে গ্যাস লাইনের আগুন থেকে স্বামী ও স্ত্রী নিহত হয়েছে। এসময় আরও পাঁচ জন অগ্নিদগ্ধ হয়েছে। শনিবার রাত তিনটার দিকে সাভার পৌর এলাকার ভাগলপুর মহল্লার তাজুল ইসলামের বাড়িতে এঘটনা ঘটে। এলাকাবাসী জানায় রাত তিনটার দিকে ওই বাড়ির একটি কক্ষে গ্যাস লাইন থেকে আগুন লাগে। এসময় মুহুর্তের মধ্যে আগুন আরও কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। এসময় ওই বাড়ির রওশন ও তার স্ত্রী খয়রুন নেসা নিহত হয়। এসময় অগ্নিগগ্ধ হয় আরও পাঁচ জন। পরে তাদেরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে…
Read Moreগাজীপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ৪
ডেস্ক রিপোর্ট: গাজীপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অবস্থায় চার অভিযুক্ত গরুচোর আটক হয়েছে। এ সময় দুটি গরুও গুলিবিদ্ধ হয়। বৃহস্পতিবার ভোররাতে গাজীপুর সিটি করপোরেশনের মজলিশপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন সিরাজগঞ্জের কাজীপুর থানার দত্তপাড়া গ্রামের মৃত মহর আলীর ছেলে রফিকুল ইসলাম (২০), বরগুনার বেতাগি থানার কলাগাছিয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আব্দুল জলিল (১৯), ঢাকার মুগদার মাণ্ডা এলকার রফিকুল ইসলামের ছেলে শাওন (২৮)। গুরুতর আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। আহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে থেকে ঢাকা মেডিক্যাল…
Read More