সাভার,৬ আগষ্ট,২০১৯(বিবিনিউজ):সাভারে দিনমজুর নারীকে গণধর্ষণের অভিযোগে পাঁচ ধর্ষণকারীকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সাভারের ডগরমোড়া,সিআরপি ও ব্যাংক কলোনী এলাকা থেকে তাদেরকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। গতকাল রবিবার দুপুরে সাভারের ডগরমোড়া এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটলেও আজ বিকেলে সাভার মডেল থানায় পাঁচজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ও দিনমজুর নারী। পুলিশ জানায় গতকাল সকালে সাভারের ছায়াবিথি এলাকার নিজ ভাড়া বাড়ি থেকে ওই নারী (৩০) সাভার বাজার বাসষ্ট্যান্ডে আসেন দিনমজুর কাজের জন্য পরে আরিফ নামের এক যুবক ওই নারীকে নির্মাণাধীন ভবনে কাজ দেওয়ার কথা…
Read MoreCategory: অপরাধ
সাভারে পৃথক ঘটনায় ২ ব্যক্তির লাশ উদ্ধার
৩ আগষ্ট,২০১৯(বিবিনিউজ):শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায় সকালে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্দি এলাকায় নিজ স্বামীর বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যা করে গৃহবধু মৌসুমী বেগম পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে দুপুরে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ। এঘটনার পর থেকে নিহতের স্বামী জয়নাল পলাতক রয়েছে। এদিকে ওই গৃহবধুর বাবা জানিয়েছে তার মেয়েকে হত্যা করে মুখে বিষ…
Read Moreচাকুরীর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেবার অভিযোগে চারজনকে আটক করেছে র্যাব
সাভার,৯ জুলাই,২০১৯(বিবিনিউজ):চাকুরী দেওয়ার নাম করে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাভারে একটি মার্কেটিং কোম্পানীতে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে র্যাব ৪। এসময় ২৩ জন ভুক্তভোগীকেও উদ্ধার করে র্যাব। মঙ্গলবার দুপুরে সাভার বাজার বাসষ্ট্যান্ডের চৌরুঙ্গী সুপার মার্কেটের পঞ্চম তলায় লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিমিটেডে অভিযান চালায় সাভার র্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার উনু মং। র্যাব ৪ জানায় প্রায় পাঁচ মাস আগে জিয়াউর রহমান জিয়াসহ বিভিন্ন এলাকার পাঁচ ব্যক্তি চৌরুঙ্গী সুপার মার্কেটে অফিস ভাড়া নিয়ে লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিমিটেড নামের মার্কেটিং কোম্পানী চালু করেন । এসময় পঞ্চাশ জন ব্যক্তিকে দেশের নামি…
Read Moreধামরাইয়ে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে কলেজ ছাত্র ও বাবা আহত
ধামরাই,৮ জুলাই,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে কলেজ ছাত্র বিজয় ফেরদৌস ও তার বাবা কাউসার ফেরদৌস আহতের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। সোমবার সকালে ধামরাইয়ের কুমড়াইল এলাকা থেকে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ইসলামপুর বাসস্ট্যান্ড পৌছালে সেখানে এলাকাবাসী এক মানববন্ধনের আয়োজন করেন। এসময় এলাকাবাসী এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী সজিব, শাহীন ও টুক্কু গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় গত ৩ জুলাই রাতে ধামরাইয়ের কুমড়াইল এলাকার নিজ বাসার সামনে দাড়িয়ে থাকা অবস্থায় এলাকার…
Read Moreকুপিয়ে হত্যার আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারেন: হাইকোর্ট
২৭ জুন ,২০১৯, (বিবিনিউজ):বরগুনা শহরের কলেজ রোডে বুধবার প্রকাশ্যে কোপানো হয় রিফাত শরীফকে। এতে তাঁর মৃত্যু হয়। শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষকে এই বার্তা পুলিশপ্রধানকে (আইজিপি) জানিয়ে দিতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মৌখিকভাবে এই আদেশ দেন। বরগুনায় স্ত্রীর সামনে স্বামীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় গণমাধ্যমে আসা খবর আজ সকালে আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস। এরপর এই ঘটনায়…
Read Moreআশুলিয়ায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার
১৭ জুন,২০১৯(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তুষার খা নামের এক যুবককে আটক করেছে পুলিশ । সোমবার সকালে আশুলিয়ার কাঠগড়া পশিচম পাড়া থেকে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। ধর্ষণের শিকার ওই শিশু তার বা মার সাথে পশিচম পাড়া এলাকায় আমজাদ সরকারের বাড়িতে ভাড়া থাকতো সে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার জিয়ানপুর গ্রামের শাহা বুদ্দিনের মেয়ে। পুলিশ জানায় রাতে নিজ ঘরে ওই শিশুকে জোর পূর্বক ভাবে ধর্ষণ করেন তুষার খাঁ নামের ওই যুবক এসময় ওই শিশু চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে ধর্ষণকারীকে আটক করে গণপিটুনি দিয়ে সকালে আশুলিয়া…
Read Moreশাহজালালে ১০৩ সোনার বারসহ আটক ১
২৮ মে, ২০১৯(বিবিনিউজ): রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউস ১০ কেজির বেশি ওজনের সোনার বারসহ আব্দুস সালাম (৪৮) নামে এক যাত্রীকে আটক করেছে। কাস্টম হাউস বলছে, সোনার বারের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ১৫ লাখ টাকা। গতকাল সোমবার রাত ১১টার দিকে ওই যাত্রীকে সোনাসহ আটক করা হয়। ঢাকা কাস্টম হাউসের উপপরিচালক অথেলো চৌধুরী বলেন, সিঙ্গাপুর থেকে আসা সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট গতকাল রাত ১০টা ৪০ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। ওই উড়োজাহাজে এসেছিলেন আব্দুস সালাম। তাঁকে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করা হয়। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা…
Read Moreওসিই ছাড়েন নুসরাতের ভিডিও
ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান কীভাবে অধ্যক্ষের হাতে যৌন হয়রানির শিকার হয়েছিলেন, এর বিবরণ নিজের মুঠোফোনে রেকর্ড করে প্রচার করেছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন। বক্তব্য ধারণ করার সময় বিপর্যস্ত নুসরাতকে তিনি বারবার বিব্রতকর প্রশ্ন করেছিলেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে এমন তথ্যই বেরিয়ে এসেছে। আদালতের নির্দেশে করা প্রতিবেদনটি পিবিআই গতকাল রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে পাঠিয়েছে। এতে বলা হয়েছে, মোয়াজ্জেম হোসেন ওসি হিসেবে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও নিয়মবহির্ভূতভাবে নুসরাতের বক্তব্যের ভিডিও ধারণ ও প্রচার করে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনের তিনটি ধারায় (২৬, ২৯ ও ৩১)…
Read Moreমানব পাচার থামছেই না
১৬ মে ২০১৯(বিবিনিউজ): তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ হন উত্তম দাস। ছেলের জন্য মা কবিতা রানীর আহাজারি। ঝুঁকিপূর্ণ বিভিন্ন পথ ব্যবহার করে বাংলাদেশের লোকজনের বিদেশে পাড়ি দেওয়া থামছে না। ভাগ্য বদলাতে অনেকে দেশ-বিদেশি মানব পাচারকারীদের প্রলোভনের শিকার হচ্ছেন। এর ফলে সাম্প্রতিক সময়ে মানব পাচারের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিদের নাম বারবার আসছে। বিপজ্জনক পথে মানব পাচার যে বন্ধ হয়নি, তার সর্বশেষ উদাহরণ লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইতালি যাওয়া বাংলাদেশের লোকজনের নৌকাডুবির ঘটনা। গত বৃহস্পতিবারের তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে ওই ঘটনায় বাংলাদেশি নাগরিকদের হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন…
Read Moreসংসদ ভবনের ভেতরে চাকরীর নামে প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে প্রায় দুই কোটি টাকা
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ ভবনের কথিত প্রেস সেক্রেটারীর পরিচয় দিয়ে এক প্রতারক ও তার সহযোগী বিভিন্ন দপ্তরে চাকরী দেবার নামে ভূয়া নিয়োগপত্র দিয়ে প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। জাতীয় সংসদ ভবনের ভেতরে নিয়ে এ ধরনের প্রতারনা করা হয়েছে বলে প্রমান পাওয়া গেছে। অভিযোগে প্রকাশ, জনৈক আশিষ চৌধুরী নিজেকে জাতীয় সংসদ ভবনের প্রেস সেক্রেটারী পরিচয় দিয়ে টাঙ্গাইল, রংপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকার অসহায় মানুষদের চাকরী দেয়ার চুক্তি নেন। জাতীয় সংসদ ভবন, গণভবন, বাংলাদেশ ব্যাংক, সেনা বাহিনী, পুলিশসহ বিভিন্ন দপ্তরে চাকরী দেয়ার নামে ভূয়া…
Read More