
১৭ জুন,২০১৯(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তুষার খা নামের এক যুবককে আটক করেছে পুলিশ । সোমবার সকালে আশুলিয়ার কাঠগড়া পশিচম পাড়া থেকে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।
ধর্ষণের শিকার ওই শিশু তার বা মার সাথে পশিচম পাড়া এলাকায় আমজাদ সরকারের বাড়িতে ভাড়া থাকতো সে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার জিয়ানপুর গ্রামের শাহা বুদ্দিনের মেয়ে।
পুলিশ জানায় রাতে নিজ ঘরে ওই শিশুকে জোর পূর্বক ভাবে ধর্ষণ করেন তুষার খাঁ নামের ওই যুবক এসময় ওই শিশু চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে ধর্ষণকারীকে আটক করে গণপিটুনি দিয়ে সকালে আশুলিয়া থানা পুলিশের কাছে সোর্পদ করে। পরে ধর্ষণের শিকার শিশুকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। ধর্ষণকারী ওই এলাকার মাহি পালোয়ান এর বাড়িতে ভাড়া থেকে গ্যাস লাইলের কাজ করতো সে নরসিংদি জেলার বেলাবো থানার ওয়ারি গ্রামের মুক্ত খাঁর ছেলে।
