সাভারে ৪৬ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সাভার,১৩ এপ্রিল ২০১৯(বিবিনিউজ): সাভারে ৪৬ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। আজ শনিবার দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ ইয়াবা উদ্ধারের কথা জানান ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। সংবাদ সম্মেলনে এসময় ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানান কক্সবাজার থেকে আশুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি সিলিন্ডার বোতল ভর্তি ট্রাক গেল রাতে গোপন সংবাদের ভিতিত্বে সাভারের রেডিওকলোনী এলাকার সাহারা ফিলিং ষ্টেশনের সামনে থেকে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি । এসময় সিলিন্ডারের বোতলের ভিতর…

Read More

ফরিদপুরে আড়াই বছরের শিশুকে ধর্ষণ!

০৯ এপ্রিল, ২০১৯(বিবিনিউজ):ফরিদপুরে আড়াই বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ফরিদপুর সদরে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। রিকশাচালক বাবার তিন মেয়ের মধ্যে শিশুটি মেজ। শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে শিশুটি বাড়ির পাশের একটি মাঠে খেলছিল। ওই সময় মিন্টু শেখ (১৯) নামের এক তরুণ শিশুটিকে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে মিন্টু পালিয়ে যান। পরে এলাকাবাসীর সহায়তায় শিশুটিকে উদ্ধার…

Read More

সাভারে গণধর্ষণের শিকার গৃহবধূ

সাভার ৯ এপ্রিল,২০১৯(বিবিনিউজ):সাভারে এক গৃহবধূ(৪১) গণধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় পুলিশ পাঁচ ধর্ষণকারীকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে সাভারের রাজাবাড়ি এলাকার আবুল খায়েরের বাড়িতে এ গণধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ জানায় ধর্ষণের শিকার ওই নারী সাভারের ইমান্দিপুর এলাকায় একটি বাড়িতে বসবাস করতো ও বিভিন্ন বাড়িতে বুয়ার কাজ করতো গতকাল রাতে তাকে চাকুরী দেওয়ার কথা বলে মিরাজ নামের এক যুবক তাকে রাজাবাড়ি এলাকায় ডেকে নেন পরে ওই গৃহবধুকে তিন জন মিলে গণধর্ষন করেন ও চার জন ধর্ষণের সহয়তা করেন। পরে ওই নারী আজ সকালে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে গণধর্ষণের কথা বললে পুলিশ…

Read More

‘ডাইং ডিক্লারেশনে’ যা বললেন সেই মাদ্রাসাছাত্রী

০৮ এপ্রিল, ২০১৯(বিবিনিউজ): ফেনীর সোনাগাজীর অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী ‘ডাইং ডিক্লারেশন’ (মৃত্যুশয্যায় দেওয়া বক্তব্য) দিয়েছেন। তিনি তাঁর বক্ত‌ব্যে বলেছেন, নেকাব, বোরকা, হাতমোজা প‌রি‌হিত চারজন তাঁর গা‌য়ে আগুন ধ‌রি‌য়ে দেয়। ওই চারজ‌নের একজনের নাম ছিল শম্পা। ঢাকা মেডিকেল ক‌লেজের বার্ন ও প্লা‌স্টিক সার্জারি ইউনি‌ট সূত্র ত‌থ্যের সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছে। দুজন সাক্ষীর উপস্থিতিতে ওই ছাত্রী একজন চি‌কিৎস‌কের কা‌ছে বক্তব্য দেন। মুমূর্ষু রোগী‌দের কাছ থে‌কে এ ধর‌নের বক্তব্য নেওয়া হ‌য়ে থা‌কে, যা পরবর্তী‌ সময়ে আদাল‌তে সাক্ষ্য হি‌সে‌বে ব্যবহার হ‌য়ে থা‌কে। ছ‌াত্রীকে উদ্ধৃত ক‌রে সূত্রটি জানা‌চ্ছে, ক‌য়েক বছর ধ‌রে মাদ্রাসার অধ্যক্ষ নারী শিক্ষার্থী‌দের হয়রা‌নি ক‌রে…

Read More

বসত বাড়ি ও ভিটা রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা

সাভার,৮এপ্রিল ২০১৯(বিবিনিউজ):নিজের বসত বাড়ি ও ভিটা রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে সাভারে সাংবাদিক সম্মেলন করলেন ৭০ বছরের এক বৃদ্ধা। এঘটনায় সাংবাদিক সম্মেলনে ওই বৃদ্ধার কান্না দেখে সংবাদ সম্মেলনে আসা সবাই আবেগ আপলুত হয়ে পড়েন। সোমবার দুপুরে ওই বৃদ্ধা সাভার প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলন থেকে জানানো হয় সাভারের দক্ষিণ বক্তারপুর এলাকার ৭০ বছরের বৃদ্ধা জবেদা খাতুন দুই’শ শতাংশ জমিতে বসবাস করে আসছিলো পরে গত কয়েকদিন ধরে বিভিন্ন ভাবে জাল দলিল করে একই এলাকার ভুমিদূস্য তারা মোল্ল্যা সন্ত্রাসী বাহিনী দিয়ে ওই বৃদ্ধার জমি দখল করার চেষ্টা করেন। এঘটনায়…

Read More

সাভারে এজে আই গ্রুপের প্রায় ৫৭ লক্ষ টাকা নিয়ে গাড়ি চালক শহিদ পালিয়ে গেছেন

সাভার,৮এপ্রিল ২০১৯(বিবিনিউজ): সাভারে একটি তৈরি পোশাক কারখানার প্রায় ৫৭ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছেন ওই কারখানার গাড়ি চালক শহিদ বিশ^াস। এঘটনায় ১৫ ঘন্টা পার হলেও টাকা সহ গাড়ি চালককে আটক করতে পারেনি পুলিশ। গতকাল রবিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার চিত্র নায়ক অনন্ত জলিলের মালিকানাধীন এজে আই গ্রুপে এঘটনা ঘটে। ওই কারখানার হেড অব এইচ আর এন্ড এ্যাডমিন জাহিদুল হাসান মির বলেন গতকাল সকালে এজে আই গ্রুপের হিসাব রক্ষক কর্মকর্তা জহিরুল ইসলাম ও গাড়ি চালক শহিদ বিশ^াস রাজধানীর আদাবর এলাকায় কারখানার এক পরিচালকের বাসা থেকে ৫৭ লক্ষ টাকা নিয়ে…

Read More

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রাক থেকে ৪৪২ বোতল ফেনসিডিল জব্দ

০৪ এপ্রিল, ২০১৯(বিবিনিউজ):চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রাক থেকে ৪৪২ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‍্যাব। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ট্রাকটির চালক নজরুল ইসলামকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌর এলাকায় এ ঘটনা ঘটে। র‍্যাব-৭-এর উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম প্রথম আলোকে বলেন, ট্রাকচালক নজরুল ইসলাম মাদারীপুরের শিবচর উপজেলার কাবিলপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রামের মনসুরাবাদ এলাকায় বসবাস করেন। জব্দ হওয়া ফেনসিডিলগুলো কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত থেকে ট্রাকে করে নিয়ে আসছিলেন নজরুল। এসব ফেনসিডিল সীতাকুণ্ডের ভাটিয়ারি বাজারে খালাস করার কথা ছিল। এই র‌্যাব কর্মকর্তা…

Read More

কুষ্টিয়ায় শিশুকন্যা অন্তঃসত্ত্বা ঘটনার মামলায় গ্রেপ্তার ১

০৪ এপ্রিল ২০১৯(বিবিনিউজ):কুষ্টিয়ার মিরপুরে ১১ বছর বয়সী শিশুকন্যা অন্তঃসত্ত্বা হওয়ায় ঘটনায় করা মামলার গ্রেপ্তার ওসমান আলী ওরফে হামার (৬০)।কুষ্টিয়ার মিরপুরে ১১ বছর বয়সী শিশুকন্যা অন্তঃসত্ত্বা হওয়ায় ঘটনায় করা মামলার গ্রেপ্তার ওসমান আলী ওরফে হামার (৬০)। কুষ্টিয়ার মিরপুরে ১১ বছর বয়সী শিশুকন্যা অন্তঃসত্ত্বা হওয়ায় ঘটনায় করা মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত তিনটার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার ডাবুলী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম ওসমান আলী ওরফে হামারের (৬০) বাড়ি নওগাঁর পতœীতলায়। তিনি কুষ্টিয়া পৌর এলাকায় থেকে মাছের ব্যবসা করতেন। গত রোববার ১১ বছর বয়সী…

Read More

সুবর্ণচরের গণধর্ষণের ঘটনার প্রধান আসামির আদালতে আত্মসমর্পণ ,জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ

নোয়াখালীর সুবর্ণচরে স্বামীকে আটকে রেখে ছয় সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনায় দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সকালে জেলার ২নং আমলী আদালতের বিচারক নবনীতা গুহ আসামি আবুল বাশারকে ৩ দিন ও ইউসুফ মাঝিকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে, মামলার প্রধান আসামি আবুল কালাম ওরফে বেচু মাঝি (৩৫) আজ বুধবার সকালে একই আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। অন্যদিকে, গতকাল গ্রেফতারকৃত ৩ আসামি রুবেল, আরমান ও রায়হানকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইব্রাহীম…

Read More

রাঙামাটিতে গোলাগুলি, ‘আরাকান বিদ্রোহীদের’ লাশ খোঁজা হচ্ছে

০৩ এপ্রিল ২০১৯(বিবিনিউজ):রাঙামাটির রাজস্থলী উপজেলায় আজ বুধবার ভোরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ সাদেক প্রথম আলোকে বলেন, আজ ভোরে আঞ্চলিক একটি দলের সঙ্গে আরাকান বিদ্রোহীদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন ‘আরাকান বিদ্রোহী’ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ খুঁজছেন।

Read More