সাভার,৩ এপ্রিল,২০১৯: সাভারে মতিউর রহমান নামের এক (২৭) অটোরিকসা চালককে ছুরিকাঘাত করে হত্যা করে অটোরিকসা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃওরা। বুধবার ভোর রাতে সাভারের মুশরিখোলা এলাকায় এঘটনা ঘটে। নিহত অটোরিকসা চালক কুড়িগ্রাম জেলার নাগেরশ^রী থানার ডায়নারপাড়া গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে। সে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নন্দখালী এলাকার আব্দুর রহমানের বাড়িতে ভাড়া থেকে অটোরিকসা চালাতেন। প্রত্যক্ষদর্শীরা জানায় ভোর রাতে ওই অটোরিকসা চালকের অটোরিকসায় কয়েকজন যুবক উঠেন মুশরীখোলা যাওয়ার জন্য এসময় তার অটোরিকসাটি মুশরীখোলা রাস্তায় পৌছলে দুর্বৃওরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করে অটোরিকসা ছিনতাইয়ের চেষ্টা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে…
Read MoreCategory: অপরাধ
নেত্রকোনার কলমাকান্দায় ৬ বছরের শিশু ধর্ষণের মামলা কিশোরের বিরুদ্ধে
৩১ মার্চ ২০১৯(বিবিনিউজ):নেত্রকোনার কলমাকান্দায় ৬ বছর বয়সী প্রথম শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে এক কিশোরের নামে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ১৬ বছর বয়সী ওই কিশোরের বাড়ি একই উপজেলায়। বর্তমানে সে গাজীপুর এলাকায় তার পরিবারের সঙ্গে থাকে। পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ওই কিশোর সম্প্রতি তার এক আত্মীয়ের মৃত্যুতে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে আসে। গত সোমবার দুপুরে শিশুটিকে ধর্ষণ করে ওই কিশোর। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীরা এগিয়ে গেলে কিশোর পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার…
Read Moreটেকনাফে রোহিঙ্গার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার
৩০ মার্চ ,২০১৯(বিবিনিউজ): কক্সবাজারের টেকনাফে মোহাম্মদ রফিক ওরফে সোনা মিয়া (২৪) নামে এক ব্যক্তির গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের উত্তর জালিয়াপাড়ার সোলতান আহমদের ছেলে। তিনি মিয়ানমারের পুরোনো রোহিঙ্গা নাগরিক। তবে দীর্ঘ ১০-১২ বছর ধরে শাহপরীর দ্বীপ উত্তর জালিয়াপাড়ার বেড়িবাঁধের ওপর পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। আজ শনিবার সকাল নয়টার দিকে পুলিশ শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া ঝাউবাগান থেকে রফিকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশটি উদ্ধার করেছে। তথ্যটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জামশেদ। রফিকের স্ত্রী দিলদার বেগমের দাবি,…
Read Moreবাঘাইছড়িতে পরিকল্পিত ৮ খুনের ঘটনা : তদন্ত কমিটি
২২ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : বাঘাইছড়িতে ৮ খুনের ঘটনাটি পরিকল্পিত ছিল বলে মন্তব্য করেছেন তদন্ত কমিটির সদস্যরা। ঘটনাস্থল পরিদর্শনের পর তারা এ মন্তব্য করেন। কমিটির প্রধান দীপক চক্রবর্তী বলেন, ঘটনাটি ছিল একেবারেই পরিকল্পিত যতদূর ধারণা, আগে থেকেই ভারী অস্ত্র নিয়ে ওঁৎ পেতে প্রস্তুত ছিল হামলাকারীরা। সোমবার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় সদরে ফেরার পথে দীঘিনালা-মারিশ্যা সড়কের নয় মাইল এলাকায় নির্বাচন কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের গাড়িবহরে এলোপাথারি গুলিবর্ষণ করে অজ্ঞাত বন্দুকধারীরা। এতে প্রাণ হারায় ৮ জন। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ২৫ জন। তারা সবাই ওই…
Read Moreপাহাড়ে দুটি হত্যার ঘটনায় ৪০–৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে
২১ মার্চ ,২০১৯(বিবিনিউজ) :গত সোমবার রাঙামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে ভোট গ্রহণ কর্মকর্তাসহ সাতজন নিহত হন। রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নির্বাচন কর্মকর্তাসহ সাত খুনের ঘটনার পর পাহাড়ে সেনা, পুলিশ, বিজিবির সমন্বয়ে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের দুই দিন পরও কেউ গ্রেপ্তার হয়নি। গতকাল রাতে পুলিশ বাদী হয়ে বাঘাইছড়ি থানায় মামলা করেছে। মামলায় ৪০–৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। গত সোমবার উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শেষে তিনটি কেন্দ্র থেকে ভোটের ফলাফল ও সরঞ্জাম নিয়ে বাঘাইছড়ি সদরে ফেরার পথে নয় মাইল নামক স্থানে চাঁদের গাড়ি লক্ষ্য করে গুলি করা…
Read Moreইতালিতে স্কুলবাস ছিনতাই করে অগ্নিসংযোগ
২১ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : ইতালির পুলিশ বুধবার ৫১ শিশুকে উদ্ধার করেছে। তারা একটি বাসে করে স্কুলের যাওয়া সময় চালক তাদের জিম্মি করে গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ভূমধ্যসাগরে শরণার্থীর মৃত্যুর প্রতিবাদে লোকটি এই ঘটনা ঘটায়। ৩০ মিনিটের এই ঘটনায় লোকটি কয়েকজন শিশুকে বেঁধে রাখে। বাসটি একটি গাড়ির ওপর আছড়ে পড়ে। একটি শিশু সাহায্যের জন্য পুলিশে কল করে। পুলিশ তাদের উদ্ধার করে। এই ঘটনার কেউ গুরুতর আহত হয়নি। খবর বার্তা সংস্থা এএফপি’র। মিলানের প্রসিকিউটর ফ্রান্সিসকো গ্রেসো বলেন, ‘এটা একটা অলৌকিক ঘটনা। ব্যাপক হত্যাযজ্ঞ হতে পারত। পুলিশ কর্মকর্তারা দারুণ কাজ…
Read Moreসাভারের আশুলিয়ায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার
সাভারের আশুলিয়ায় অজ্ঞাত (২১) এক হাত পা ও মাথা বিহীন এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার কাঠগড়া পালোয়ানপাড়া এলাকার একটি রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায় দুপুরে ওই এলাকায় অজ্ঞাত এক নারীর বস্তাবন্দি হাত পা ও মাথা বিহীন এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। পুলিশের ধারনা ওই নারীকে অন্য কোথাও দুর্বৃওরা হত্যা করে লাশ গুম করার জন্য বস্তায় ভরে এখানে ফেলে গেছে।…
Read Moreসাভারে ট্রাক চাপায় কলেজ ছাত্রের মৃত্যু
সাভারে ট্রাক চাপায় মারা গেছে মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র। বুধবার সকালে সাভারে ঢাকা আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্রের নাম মো.ওয়ালী (১৮)। সে সাভার ক্যান্টনমেন্ট এলাকার মর্নিং গ্লোরী স্কুল ও কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা বলেছে,সকাল ৮ টার দিকে নিজের বাইক চাইলে কলেজে যাবার পথে ঘটনাস্থলে পৌছলে একটি ট্রাক পেছন থেকে ওয়ালীর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। আশংকাজনক অবস্থায় তাকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সে মারা যায়। পুলিশ জানায়,নিহত কলেজ শিক্ষার্থী সাভার সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষক…
Read Moreসাভারের আশুলিয়ায় দুই গৃহবধু খুন
পৃথক ঘটনায় সাভারের আশুলিয়ায় দুই গৃহবধু খুন হয়েছে। গত দুই দিনে আশুলিয়ায় তিনজন খুন হওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানায় দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় রহমতের বাড়িতে হাসনা বেগম (২০) নামের ওই গৃহবধুকে বালিশ চাপা দিয়ে হত্যা করে স্বামী রিকসা চালক নয়ন। বাড়িওয়ালা রহমতের সাথে ওই নারীর পরকীয়া রয়েছে এম অভিযোগে তার স্বামী তাকে হত্যা করেছে বলে ধারনা করছে পুলিশ। নিহতের বাড়ি দিনাজপুর জেলায় বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে। এঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক…
Read Moreখুলনায় নিহত ৫ জনই ছাত্রলীগ-যুবলীগ নেতা
খুলনার রূপসা সেতুর বাইপাস সড়কে রবিবার রাতে ট্রাকচাপায় নিহত ৫ প্রাইভেটকার আরোহীই গোপালগঞ্জের ছাত্রলীগ ও যুবলীগের নেতা। এক পাগলকে বাঁচাতে গিয়ে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। নিহতরা হলেন- গোপালগঞ্জ শহরের সবুজবাগের অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ মিয়ার ছেলে ও গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবু, একই এলাকার মৃত আলাউদ্দিন শিকদারের ছেলে ও গোপালগঞ্জ সদর যুবলীগের সহ-সভাপতি সাদিকুল আলম, থানাপাড়ার গাজী মিজানুর রহমানের ছেলে ও জেলা ছাত্রলীগের উপ-সম্পাদক ওয়ালিদ মাহমুদ উৎসব, গেটপাড়া এলাকার আলমগীর হোসেন মোল্লার ছেলে ও জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সাজু আহমেদ এবং চাদমারী এলাকার ওয়াহিদ গাজীর ছেলে ও জেলা…
Read More