স্টাফ রিপোর্টার,১১ মে, ২০২৬ (বিবিনিউজ) : মাদকমুক্ত সমাজ গঠন করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।
রোববার বিকেলে ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নবনির্মিত রাস্তার উদ্বোধন ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পৃথক পৃখত পথসভায় একাদিকবার তিনি এ মন্তব্য করেন।
এ সময় আমান উল্লাহ আমান বলেন, “তেঁতুলঝোড়াসহ কোন এলাকায় কোনো মাদক ও সন্ত্রাসবাদের স্থান হবে না। এই এলাকার মানুষ শান্তিতে বসবাস করবে। কোনো প্রকার চাঁদাবাজি বরদাশত করা হবে না। কেউ অন্যায় করলে তাকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।”
এর আগে দুপুর ২টা থেকে তিনি ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। যার মধ্যে ছিল:
পশ্চিম ব্যাংকটাউন ও ডেলিগেটস গার্মেন্টস রোড,আরিচা রোড হতে রাজাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তাা,রাজাঘাট লতিফের বাড়ির রাস্তা ও নালিয়াশুর (ভাউনা ব্রিজ) রাস্তাা,হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র,যাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা ও ভাকুর্তা সংযোগ সড়ক,মেহেদীর বাড়ির রাস্তা ও পূর্বহাটি পুকুরপাড়ের রাস্তা। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাভারে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন আমান উল্লাহ
