ষ্টাফ রিপোর্টার,৪ জানুয়ারি ২০২৬(বিবিনিউজ): ঢাকা ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বিভিন্ন এতিম খানার শিক্ষার্থীদের মাঝে শীত বন্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

কুল্লা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ধামরাই উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি)এর উপজেলা ইন্সট্রাক্টর জোহরা খাতুন জানান,ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব মহোদয়ের সহযোগীতা ও নির্দেশে কুল্লা ইউনিয়নস্থ এতিম মাদ্রাসায় অধ্যয়নরত অসহায় দুস্থ এতিম খানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

ভবিষ্যতে সরকারী ভাবে আরো বরাদ্ধ পাওয়া গেলে দুঃস্থ ও অসহায়দের মাঝেও বিতরণ করা হবে। এ সময় কুল্লা ইউপি প্রশাসনিক কর্মকর্তা মীর আব্দুল বারেক,ইউপি সদস্য শহিদুল ইসলাম, মহিউদ্দিন,রাজা রাম,মহিলা ইউপি সদস্য রওশন আরা,রোজিনা বেগম ও মরিয়ম বেগম ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ,মাদ্রার শিক্ষক ও কম্বল গ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর পর প্রশাসক,প্রশাসনিক কর্মকর্তা এবং মেম্বারগন আসন্ন জাতীয় সংসদ নিবার্চন ও গণভোটের ভোট কেন্দ্র এবং যাতায়তের সমস্যার রাস্তা পরিদর্শনে যান।
