৮ মে ২০২৩ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামায়াত চক্রকে ভোট চোর হিসেবে আখ্যায়িত করে দেশবাসীকে তাদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, তারা দেশকে ধ্বংস করতে চায়।তিনি বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত) বাংলাদেশকে ধ্বংস করবে। তাই, সতর্ক থাকুন, যাতে বিএনপি-জামায়াত চক্র আবার ক্ষমতায় না আসে।’রোববার (স্থানীয় সময়) লন্ডন ম্যারিয়ট হোটেলে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনে তারা সবসময় জনগণের পাশে থাকায় আগামী সাধারণ নির্বাচনে তার দল বিজয়ী হবে।তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, জনগণ আমাদের তাদের সেবা করার সুযোগ দেবে। সকলকে (নেতা-কর্মী) আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে,…
Read MoreYear: 2023
সরকার অবাধ ও সুষ্ঠুভাবে আগামী নির্বাচন করতে চায় : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী
৭ মে, ২০২৩ (বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারও বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন যুক্তরাজ্যের মত অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চায় এবং এ লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছে।প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর অবস্থানস্থল ক্লারিজ হোটেলের দ্বিপাক্ষিক সভা কক্ষে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি এবং তার পত্নী সুজানা স্পার্কস-এর অনুষ্ঠিত বৈঠকে তিনি এই মন্তব্য করেন।প্রধানমন্ত্রীর বরাত দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক। আমার দল সব সময় দেশে গণতন্ত্র বজায় রেখেছে। আমরা দেশের গণতন্ত্রকে একটি শক্তিশালী ভিত্তি দিয়েছি।’বৈঠক শেষে শনিবার হোটেলে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন,…
Read Moreরাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগদান প্রধানমন্ত্রীর
৬ মে ২০২৩ (বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এখানে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন।ক্যান্টারবিউরির আর্চবিশপ পরিচালিত এই অনুষ্ঠানে মহামান্য রাজা তৃতীয় চার্লস ও রানী কনসোর্ট ক্যামিলা পার্কারকে মুকুট পরানো হয়।শেখ হাসিনা এর আগে ৫ মে রাজা ও রানী কনসোর্টের অভিষেকের প্রক্কালে রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিদেশী প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লসের দেয়া এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশীদারিত্ব উদযাপন অনুষ্ঠানে যোগদান এবং জাপানে সরকারি সফরের পর তৃতীয় ধাপে ৪ মে লন্ডনে পৌঁছেন।সংবর্ধনার আগে প্রধানমন্ত্রী গতকাল বিকেলে কমনওয়েলথ দেশগুলোর…
Read Moreডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক উদ্ধার , গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার,৬ মে ২০২৩ (বিবিনিউজ):ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার, মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, মোবাশ্শিরা হাবিব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই মোহাম্মদ শাহাদাত গত ০৫/০৫/২৩ ইং তারিখ রাতে সাভার থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাভার থানার মামলা নং-২৪, তাং-১২/০২/২০২৩, ধারা- ৩৮১ পেনাল কোড এবং সংযোজিত ধারা-৩৯৫/৩৯৭/৪১৩ পেনাল কোড মামলার অন্যতম আসামী মোঃ রাসেল (২৫), পিতা-মোঃ রাশেদ শেখ, মাতা-রাশিদা শেখ, মাতা-সাং-ঘোপসিলেন্দা, থানা-আমিনপুর, জেলা-পাবনা, এ/পি সাং-আড়াপাড়া, রশিদ মেম্বারের মোড়, মোশারফের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা…
Read Moreরাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনূভুত
৪ মে, ২০২৩ (বিবিনিউজ ): রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ ভোর ৫টা ৫৭ মিনিটে রাজধানী ঢাকা থেকে ৪২ কিলোমিটার দূরে দোহারে ৪ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়।আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আবহাওয়াবিদ মো. আজিজুর রহমান জানান, ভোরে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল আগারগাঁও ভূমিকম্প পরিমাপক স্টেশন থেকে ৩০ কিলোমিটার দূরে পূর্ব-দক্ষিণ- পূর্ব দোহারে।তিনি জানান, হালকা মাত্রার এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ৪ দশমিক ৩ ছিল।তবে প্রাথমিকভাবে হতাহত অথবা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
Read Moreসাভারে আলমনগর ডিজিটাল ভূমি জরিপ বিষয়ক “মত বিনিময় সভা অনুষ্ঠিত
শেখ এ কে আজাদ,৩ মে, ২০২৩ (বিবিনিউজ ): “ভূমি সেবা ডিজিটাল,বদলে যাচ্ছে দিনকাল” এই শ্লোগানকে সামনে রেখে সাভারে ডিজিটাল ভূমি জরিপ বিষয়ক “মত বিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুই মে ঢাকার অদূরে সাভারের আলমনগরের সুগন্ধা হাউজিংয়ে উপজেলা সেটেলমেন্ট অফিস সাভার শাখার আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সাভারের সহকারী সেটেলমেন্ট অফিসার সুশান্ত কুমার রায়ের সভাপতিত্বে ও পেশকার মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জোনাল সেটেলমেন্ট অফিসার ও উপ-সচিব মো. আশরাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।…
Read Moreসাভারে ডিস ব্যবসাকে কেন্দ্র করে দূর্বৃত্তদের হামলায় আহত ৩, প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুট
স্টাফ রিপোর্টার,৩ মে, ২০২৩ (বিবিনিউজ ): সাভারের বলিয়াপুর এলাকায় ডিস ব্যবসাকে কেন্দ্র করে হামলা আহত ৩ জন, ডিসের সংযোগ ক্যাবল তার,মূল্যবান মেশিনসহ স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। দূর্বৃত্তদের ৪ জনের নামে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানালেন ভুক্তভোগি ডিস ব্যবসায়ী মুহাম্মদ জহিরুল ইসলাম (৫৫)।সাভারের বলিয়াপুর এলাকায় ডিস ব্যবসায়ী মুহাম্মদ জহিরুল ইসলাম জানান তিনি দীর্ঘদিন যাবৎ নিজ এলাকায় সরকারী অনুমোদন বৈধভাবে ডিস ব্যবসা পরিচালনা করে আসছে।সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর এলাকার প্রধান আসামী তাজুল ইসলাম তার এলাকা বনগাঁও ইউনিয়নের বলিয়াপুরে প্রভাব বিস্তার করে তার সংযোগের ক্যাবল তার,মেশিন…
Read Moreদিনাজপুরের পার্বতীপুরে ট্রাক চাপায় প্রাণ গেল খালু , ভাগিনার
৩ মে, ২০২৩ (বিবিনিউজ): ৩ মে বুধবার সকাল ৯ টায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চান্দাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পার্বতীপুর পৌর শহরের ধুপি পাড়া এলাকার মৃত সুলতান এর ছেলে আবুল কালাম (৫৫) ও একই এলাকার আব্দুর মান্নানের ছেলে আশরাফুল ইসলাম (২৪)। তারা সম্পর্কে খালু ভাগিনা। এলাকাবাসী জানান, পার্বতীপুর থেকে ভ্যানে করে খালু ও ভাগিনা ভবানীপুর যাচ্ছিল পথে পার্বতীপুর চান্দাপাড়া এলাকায় ফুলবাড়ী থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন ভ্যান চালককে আহত অবস্থায় পার্বতীপুর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পার্বতীপুর…
Read Moreবাংলাদেশ ও বিশ্বব্যাংকের ২২৫ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর
২ মে, ২০২৩ (বিবিনিউজ ডেস্কর): বাংলাদেশকে ২২৫ কোটি মার্কিন ডলার ঋণ দিতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক। আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ, দুর্যোগ প্রস্তুতি ও পরিবেশ ব্যবস্থাপনার পাঁচটি উন্নয়ন প্রকল্পে এ ঋণ দেয়া হবে।স্থানীয় সময় সোমবার বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশ ও বৈশ্বিক ঋণদাতা সংস্থার মধ্যে এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।এ সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশ^ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস উপস্থিত ছিলেন।পাঁচটি প্রকল্প হলো: রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং প্রজেক্ট (আরআইভিইআর), বাংলাদেশ এনভায়রনমেন্ট সাসটেইনেবলিটি এন্ড ট্রান্সফরমেশান (বিইএসটি), অ্যাকসেলারেটিং ট্রান্সপোর্ট এন্ড ট্রেড কানেক্টিভিটি ইন ইস্টার্ন সাউথ এশিয়া (এসিসিইএসএস)-বাংলাদেশ ফেজ-১, ফার্স্ট বাংলাদেশ গ্রিন এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট (জিসিআরডি) এবং…
Read Moreপ্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জাবির ৬ শিক্ষার্থী
২ মে, ২০২৩ (বিবিনিউজ): অনুষদভিত্তিক সর্বোচ্চ ফলাফল অর্জনের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ এর জন্য নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছয় শিক্ষার্থী। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা যায়। এতে দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জন শিক্ষার্থীকে ২০১৯ সালে প্রকাশিত ফলাফলের ভিত্তিতে প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য নির্বাচন করা হয়। স্বর্ণপদকের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত প্রার্থীরা হলেন, কলা ও মানবিক অনুষদের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মৌসুমী আক্তার (৩ দশমিক ৮), গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের পরিবেশ বিজ্ঞান বিভাগের বিউটি আক্তার (৩ দশমিক ৯১), সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের মারুফাতুন…
Read More