কাল ঢাকাসহ ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস

১৪ মে, ২০২৩ (বিবিনিউজ ): অতি প্রবল ঘূর্ণিঝড় ‌‘মোখা’ আজ সন্ধ্যা নাগাদ বাংলাদেশ অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টি অতিক্রম করার পর সোমবার ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহে ভারী বৃষ্টি হতে পারে। আজ রবিবার দুপুর ১টার অধিদপ্তরের বিশতম বিশেষ বুলিটিনে এ তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। এদিকে, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম শুরু করেছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র উপকূলীয় জেলা কক্সবাজারের টেকনাফ থেকে ৫০-৬০ কিলোমিটার দক্ষিণ দিয়ে অতিক্রম করে যাচ্ছে। তাই আমাদের যে ঝুঁকি ছিল, তা কমে এসেছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেছেন, মিয়ানমারের সিতুই অঞ্চলে দিয়ে…

Read More

১৫ মে সোমবার সব বোর্ডের এসএসসি পরীক্ষা স্থগিত

১৪ মে, ২০২৩ (বিবিনিউজ ): বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণীঝড় ‘মোখা’র কারণে সকল বোর্ডের চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে আগামীকাল ১৫ মে পরীক্ষা স্থগিত করা হয়েছে।আজ রোববার (১৪ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।তবে ১৫ মে তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষায় সকল বোর্ডের প্রশ্ন অভিন্ন হওয়ায় উক্ত তারিখে দেশের সকল বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা…

Read More

জলোচ্ছ্বাসের আশঙ্কা নেই: ত্রাণ প্রতিমন্ত্রী

১৪ মে, ২০২৩ (বিবিনিউজ ):ঘূর্ণিঝড় মোখা আজ রোববার বেলা ৩টার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। সচিবালয়ে আজ দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এনামুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ সকাল ছয়টা থেকে কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন ও মিয়ানমারের সিটুয়ে উপকূল অতিক্রম শুরু করে। এখন ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬৮ কিলোমিটার। সকাল থেকে ভাটা শুরু হয়েছে। তাই জলোচ্ছ্বাসের আশঙ্কা নেই বলে জানান প্রতিমন্ত্রী। সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ঝড়টি বাংলাদেশ ও মিয়ানমারের উপকূল অতিক্রম করছে। তবে কেন্দ্রের ৭৮…

Read More

ছয় জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা:ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,১৩ মে ২০২৩ (বিবিনিউজ):অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে দেশের ছয় জেলায় জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। আজ শনিবার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘গতকাল শুক্রবার সকালে মোখা অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এখনো উত্তর ও উত্তর–পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এটা যেভাবে অগ্রসর হচ্ছে, আশঙ্কা করছি, মিয়ানমার ও বাংলাদেশের কক্সবাজার জেলায় আঘাত হানবে। এর প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশাল, ভোলা বরগুনাসহ বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস হতে পারে।’ জলোচ্ছ্বাসের উচ্চতা নিয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, টেকনাফ…

Read More

কক্সবাজারে ১০ নম্বর মহাবিপৎসংকেত

১৩ মে ২০২৩ (বিবিনিউজ): বাংলাদেশের দক্ষিণ উপকূলে এগিয়ে আসছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা। এর পরিপ্রেক্ষিতে কক্সবাজার সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেওয়া হয়েছে।চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। তবে মোংলা সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত বলবত রাখা হয়েছে। আজ শনিবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঘূর্ণিঝড় নিয়ে আন্তমন্ত্রণালয় সভা শেষে প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, আজ আন্তমন্ত্রণালয় সভায় ১০ নম্বর মহাবিপৎসংকেত দেওয়ার কথা জানানো হয়েছে।চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে…

Read More

বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১১ মে, ২০২৩ (বিবিনিউজ ): রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে আজ সকালে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, নৌবাহিনী প্রধান সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে সামুদ্রিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর গৃহীত নানা কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন।সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন নৌবাহিনীর কর্মকান্ড এবং দেশের সমুদ্রসীমা রক্ষায় তাদের পেশাগত দায়িত্ব পালনে তার সন্তোষ প্রকাশ করেন।সামুদ্রিক এলাকায় সুনীল অর্থনীতি (ব্লু-ইকোনমি)-এর সম্ভাবনা খুবই উজ্জ্বল উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেন, ‘দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ সম্ভাবনাকে কাজে লাগাতে সামুদ্রিক এলাকার নিরাপত্তা নিশ্চিতের কোন বিকল্প নেই।’রাষ্ট্রপতি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার…

Read More

দুপুরের আগেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে ‘মোখা’

১০ মে, ২০২৩ (বিবিনিউজ ):বর্তমানে ঘূর্ণিঝড় ‘মোখা’ থেকে সৃষ্টি হওয়া নিম্নচাপটি চট্টগ্রাম থেকে ১ হাজার ৫৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি আজ (বুধবার) দুপুরের আগেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। গতকাল মঙ্গলবার (৯ মে) রাত সোয়া ৯টায় এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পরে গভীর ও গভীরতর নিম্নচাপে পরিণত হয়ে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। বুধবার দুপুরের আগেই ঘূর্ণিঝড়টি সৃষ্টির আশঙ্কা রয়েছে।…

Read More

ইউক্রেনে এএফপি’র সাংবাদিক নিহত

১০ মে, ২০২৩ (বিবিনিউজ ডেস্ক ): ইউক্রেনের পূর্বাঞ্চলে এএফপি’র ভিডিও সাংবাদিক আরমান সল্ডিন নিহত হয়েছেন। চাসিভ ইয়ারের কাছে মঙ্গলবার এক রকেট হামলায় তিনি নিহত হন।এ ঘটনার প্রত্যক্ষদর্শী এএফপি’র সাংবাদিকরা এ কথা জানিয়েছেন।গত কয়েকমাস ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধের মূল কেন্দ্র বাখুমুতের কাছে বিকেল ৪টা ৩০ মিনিটে রকেটের আঘাতে সোল্ডিন নিহত হন। এএফপি’র এক দল সাংবাদিক ওই সময়ে ইউক্রেনের সৈন্যদের সঙ্গে ছিলেন। সে সময়ে সোল্ডিন (৩২) যেখানে শুয়ে ছিলেন তার কাছেই রকেট আঘাত হানলে তিনি প্রাণ হারান। তবে বাদবাকী সাংবাদিক অক্ষত রয়েছেন।এএফপি চেয়ারম্যান ফেব্রিস ফ্রাইস বলেছেন, আরমানকে হারিয়ে পুরো সংস্থা বিধ্বস্ত।ফরাসী প্রেসিডেন্ট…

Read More

সাভারে লন্ঠিত মালামালসহ গ্রেফতার ১

শেখ এ কে আজাদ,৮ মে, ২০২৩ (বিবিনিউজ ):ঢাকা জেলা ডিবি (উত্তর) অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক, লুন্ঠিত মালামাল উদ্ধারসহ ০১ জন ডাকাতিকে গ্রেফতার।শুক্রবার ৫ মে গভীর রাতে ডিবি (উত্তর) এসআই মোহাম্মদ শাহাদাত নেতৃত্বে সাভার থানা এলাকায় অভিযান করে লুন্ঠিমালামাল ১০ (দশ) পিস পানির মিটারসহ এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়।গ্রেফকৃত আসামী,মোঃ রাসেল (২৫), পিতা-মোঃ রাশেদ শেখ, মাতা-রাশিদা শেখ ঢাকা জেলার সাভার পৌর এলাকার আড়াপাড়া রশিদ মেম্বারের মোড়, মোশারফের বাড়ীর ভাড়াটিয়া থেকে বিভিন্ন জায়গায় ডাকাতি করে আসছিলো। তার গ্রামের বাড়ী পাবনা জেলায় আমিনপুর থানা ঘোপসিলেন্দা এলাকায় তার বাড়ী।তার…

Read More

ধামরাইয়ে স্বেচছাসেবক লীগের উদ্যোগে অসহায় কৃষকদের ধান কাটা কর্মসূচীর উদ্ধোধন

স্টাফ রিপোর্টার,৮ মে, ২০২৩ (বিবিনিউজ ):প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ স্বেচছাসেবক লীগের কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে ঢাকার ধামরাইযের নয়ারচর এলাকায় অসহায় কৃষকদের ধান কাটার শুভ উদ্ধোধন করেন বাংলাদেশ স্বেচছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আশীষ কুমার মজুমদার । এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা স্বেচছাসেবক লীগের সভাপতি ইউসুফ হোসেন, ধামরাই উপজেলা কৃষক লীগের সভাপতি আহম্মদ হোসেন ও আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন সহ আরো অনেকেই ।

Read More