সাভারে লন্ঠিত মালামালসহ গ্রেফতার ১

শেখ এ কে আজাদ,৮ মে, ২০২৩ (বিবিনিউজ ):ঢাকা জেলা ডিবি (উত্তর) অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক, লুন্ঠিত মালামাল উদ্ধারসহ ০১ জন ডাকাতিকে গ্রেফতার।
শুক্রবার ৫ মে গভীর রাতে ডিবি (উত্তর) এসআই মোহাম্মদ শাহাদাত নেতৃত্বে সাভার থানা এলাকায় অভিযান করে লুন্ঠিমালামাল ১০ (দশ) পিস পানির মিটারসহ এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়।
গ্রেফকৃত আসামী,মোঃ রাসেল (২৫), পিতা-মোঃ রাশেদ শেখ, মাতা-রাশিদা শেখ ঢাকা জেলার সাভার পৌর এলাকার আড়াপাড়া রশিদ মেম্বারের মোড়, মোশারফের বাড়ীর ভাড়াটিয়া থেকে বিভিন্ন জায়গায় ডাকাতি করে আসছিলো। তার গ্রামের বাড়ী পাবনা জেলায় আমিনপুর থানা ঘোপসিলেন্দা এলাকায় তার বাড়ী।
তার নামে ১২ ফেব্রয়ারি-২৩ একটি মামলা দায়ের করা হয় যার নং-২৪, ধারা- ৩৮১ পেনাল কোড এবং সংযোজিত ধারা-৩৯৫/৩৯৭/৪১৩ পেনাল কোড এর মামলার অন্যতম আসামীকে নজরদারি রাখার পর মো:রাসেল নামে আসামীকে গ্রেফতার করা হয় বলে জানালেন ঢাকা উত্তর ডিবি পুলিশের ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। তিনি আরো জানান, মামলায় আরো কেউ জড়িত আছে কিনা সেই সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে,জরিত থাকলে ঐসব আসামীকে গ্রেফতারের আওতায় আনা হবে।

Related posts

Leave a Comment