বিএনপি’র রাজনীতি স্বাধীনতা বিরোধীদের নিয়েই : সেতুমন্ত্রী

৩ জানুয়ারি, ২০২২ (বিবিনিউজ) :আওয়ামী লীগর সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মুখে মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও স্বাধীনতা বিরোধী অপশক্তিদের নিয়েই তাদের রাজনীতি।তিনি বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদকে সাথে নিয়ে বিএনপি নেতারা অসাম্প্রদায়িক কথা বলে।সেতু মন্ত্রী আজ সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন।‘সরকারের পতন ঘন্টা বেজে গেছে’, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, আসলে বিএনপি নেতারা এতটাই অন্ধ ও বধির যে,বহু আগেই জনগণ তাদের পতন ঘন্টা বাজিয়ে দিয়েছে। তা তারা শুনতে পায়না।বিএনপি নেতাদের প্রতি…

Read More

মার্চ-এপ্রিলে দেশে সংক্রমণ বাড়ার আশঙ্কা

৩ জানুয়ারি, ২০২২ (বিবিনিউজ) :আগামী মার্চ-এপ্রিলে দেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। সোমবার বাংলাদেশ হেলথ রিপোর্টার্স- এর সাথে এক আলোচনায় তিনি এই কথা জানান। ডা. আবুল বাশার বলেন, গত দুই বছরে করোনাভাইরাস মোকাবেলায় নেয়া ব্যবস্থাপনা ও অভিজ্ঞতার আলোকে জেলা পর্যায়ে হাসপাতালের পুরো প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।জানুয়ারির মধ্যেই তা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি আরও জানান, আগামী দুই-একদিনের মধ্যেই বুস্টার ডোজের বয়সসীমা ষাটর্ধ্বো থেকে ৫০-৫৫…

Read More

মানিকগঞ্জে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় ২৪ জনকে বহিষ্কার

৩ জানুয়ারি, ২০২২ (বিবিনিউজ) : মানিকগঞ্জে দুই উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় ২৪ জনকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনের সভাপতি গোলাম মহীউদ্দীন এবং সাধারণ সম্পাদক আবদুস সালাম স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলার হরিরামপুর উপজেলায় ৯ ইউপিতে ১২ জন এবং দৌলতপুর উপজেলায় ৬ ইউপিতে ১২ জনকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। পঞ্চম ধাপে আগামী বুধবার এসব ইউপিতে ভোট গ্রহণ…

Read More

স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করবোই: প্রধানমন্ত্রী

২ জানুয়ারি, ২০২২ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার উন্নয়নশীল দেশ হিসেবে গ্রাজুয়েশন প্রাপ্তিকে টেকসই করতে উত্তরণের সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর পাশাপাশি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় একটি ‘জাতীয় সরল উত্তরণ কৌশল’ প্রণয়নের কাজ হাতে নিয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়নশীল দেশে উত্তরণকে টেকসই করতে একটি জাতীয় সরল উত্তরণ কৌশল (স্মুথ ট্রানজিশন স্ট্রাটেজি) প্রণয়নের কাজ হাতে নিয়েছি।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে জাতিসংঘের সাধারণ পরিষদ কতৃর্ক বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ উত্তোরণের স্বীকৃতি প্রদান আনুষ্ঠানিকভাবে উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।তিনি গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের অথনৈতিক সম্পর্ক বিভাগ আয়োজিত বঙ্গবন্ধু…

Read More

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১ জানুয়ারি ২০২২(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজধানীর উপকণ্ঠে নতুন শহর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) মাসব্যাপী ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ (ডিআইটিএফ)-২০২২ উদ্বোধন করেছেন।প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাণিজ্য মেলার ২৬তম আসরের উদ্বোধন করেন।একই সঙ্গে প্রধানমন্ত্রী রপ্তানি নীতিমালা অনুযায়ী রপ্তানিকে উৎসাহিত করতে ‘আইসিটি পণ্য ও সেবা’কে এ বছর-২০২২ সালের ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা করেন।দেশের রপ্তানি পণ্যের প্রবৃদ্ধি ও বাজার বৈচিত্রের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং অন্যান্য সহায়ক সংস্থা এই মেলার আয়োজন করছে।উল্লেখ্য, দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তা…

Read More

জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ

স্টাফ রিপোর্টার,১ জানুয়ারি ২০২২(বিবিনিউজ): সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নব-নিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।দুপুরে তিনি বিভিন্ন বিভাগের বিচারপতিদের সাথে নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌছে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে এসময় তিনি বীর শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এসময় জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলাম,ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার,সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবসহ আরো অনেকে।

Read More