আইনি জটিলতায় মুক্তিযোদ্ধাদের সঠিক সংখ্যা জানাতে সময় লাগছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব


১২ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া
কিছু আইনি জটিলতার কারণে মুক্তিযোদ্ধাদের সঠিক সংখ্যা জানাতে সময় লাগছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর রমনা রেজিমেন্টের আওতাধীন তিন বিএনসিসি ব্যাটালিয়নের তত্ত্বাবধানে নির্মিত ‘আমিই বঙ্গবন্ধু’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।

খাজা মিয়া এসময় আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করেছেন।

অনুষ্ঠানে এসময় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম, রমনা রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল রাহাত নেওয়াজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment